Home স্বাস্থ্য প্রসাধনী নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ‘বিউটি ড্রিঙ্ক’

প্রসাধনী নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ‘বিউটি ড্রিঙ্ক’

1


মিলি রহমান।।

অনেকেই ত্বকের উজ্জ্বলতা বাড়াতে, তারুণ্য ধরে রাখতে নামি দামি প্রসাধনী, ফেসিয়াল, সিরামের উপর নির্ভর করেন। তারপরও কাঙ্খিত ফল পান না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রসাধনী মাখলেই হবে না, খেতে হবে স্বাস্থ্যকর খাবারও। তাহলে ভেতর থেকেই ত্বক সুন্দর হয়ে উঠবে। সম্প্রতি সৌন্দর্যপ্রেমীদের কাছে বিউটি ড্রিঙ্ক বা কোলাজেন বিউটি ড্রিঙ্ক বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। অকালবার্ধক্য রুখতে এবং ত্বকে তারুণ্য ফিরিয়ে আনতে অনেকের ঘরেই এখন জায়গা করে নিচ্ছে কোলাজেন মাচা ও নানা ভেষজ নির্যাস। চলুন জেনে নেওয়া যাক সেই সব উপাদানের কথা। যেমন-

কোলাজেন মাচা লাটে
আজকাল অনেকের দৈনন্দিন অভ্যাসে স্থান করে নিয়েছে ‘কোলাজেন মাচা লাটে’। সতেজ সবুজ রঙের এই পানীয়টি মাচা এবং হাইড্রোলাইজড কোলাজেন পেপটাইডের এক অদ্ভুত মেলবন্ধন। সাধারণত আমন্ড মিল্ক বা ওটস মিল্কের সঙ্গে সামান্য প্রাকৃতিক মিষ্টি মিশিয়ে এটি তৈরি হয়। প্রোটিনে ভরপুর এই পানীয় ত্বকের আর্দ্রতা ধরে রাখে, স্থিতিস্থাপকতা বাড়ায়। বলিরেখা দূর করে ত্বককে ভেতর থেকে প্রাণবন্ত করে তুলতেও এই পানীয়’র জুড়ি নেই।

কোলাজেন-সমৃদ্ধ ভেষজ আইসড টি
কোমল পানীয় ছেড়ে এখন অনেকেই ঝুঁকেছেন কোলাজেন-সমৃদ্ধ ভেষজ আইসড টি-র দিকে। কোল্ড-ব্রু করা জবা, গোলাপ কিংবা অপরাজিতা চায়ের সঙ্গে লিচু বা বেদানা এবং কোলাজেন পেপটাইডের সংমিশ্রণে এই চা তৈরি করা হয়। অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর এই পানীয় ক্ষতিকর ফ্রি-র‌্যাডিক্যালের হাত থেকে ত্বককে রক্ষা করে। এর ফলে ত্বকে সহজে বার্ধক্য দেখা যায় না।

অ্যাডাপটোজেনিক মাচা টনিক
মানসিক ক্লান্তির কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যায়, অকালবার্ধক্য দেখা। এসিব সমস্যা মোকাবিলায় বেশ কার্যকর ‘অ্যাডাপটোজেনিক মাচা টনিক’। সাধারণ মাচার সঙ্গে অশ্বগন্ধা, রেইশি মাশরুম কিংবা তুলসির মতো উপাদান দিয়ে এই বিশেষ পানীয় তৈরি করা হয়। এটি যেমন মানসিক উদ্বেগ কমায়, তেমনই ত্বককে করে কোমল ও মসৃণ।

ফারমেন্টেড বিউটি টনিক
ফারমেন্টেড বিউটি টনিকও এখন ট্রেন্ডিং। গুলঞ্চ, কুটকি কিংবা আমলকীর মতো প্রাকৃতির উপাদানে তৈরি প্রাকৃতিক পানীয় পরিপাকতন্ত্র ও অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। এর ফলে রক্ত পরিশ্রুত হয়। যার প্রত্যক্ষ প্রভাব পড়ে ত্বকের উপর।

এসব পানীয়র পাশাপাশি অনেকেই ওয়ার্কআউটের পর আজকাল সাধারণ প্রোটিন স্মুদির বদলে কোলাজেন, বায়োটিন ও ভিটামিন-সি সমৃদ্ধ স্মুদি বেছে নিচ্ছেন। এসব প্রাকৃতিক উপাদানে ভেতর থেকেই ত্বক উজ্জ্বল হয়ে উঠছে। সূত্র: সংবাদ প্রতিদিন