Home আন্তর্জাতিক দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশির মৃত্যু

4


অনলাইন ডেস্ক।।


দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরের সমো এলাকায় একটি দোকানে অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। সূত্রে বরাতে জানা গেছে, দোকানের ভেতরের আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে ৬ জন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর একজনকে উদ্ধার করে কুইন্সটাউন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।


নিহতরা হলেন, মনির হোসেনের ছেলে মো. ফাহিম (২৯), আলী মিয়র ছেলে আপন আহমেদ (২৩), নারায়নগঞ্জের আলীরটেক এলাকার মৃত শরব আলীর ছেলে নুর মোহাম্মদ, একই এলাকার ফারুক হোসেনের ছেলে মো. ফয়সাল, ফতুল্লার মৃত আক্তার হোসেনের ছেলে মো. শাহিন, মুন্সিগঞ্জের মৃত সালাম বেপারির ছেলে মো. রাজিক (৫৫)। স্থানীয় সূত্রের দাবি, নিহতদের সবার বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লা থানার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়ন এলাকায়। আহত আরেকজনের বাড়ি মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকায়।