Home আঞ্চলিক মোরেলগঞ্জে ঘুমান্ত মায়ের কোল থেকে ১৭ দিনের শিশু চুরি

মোরেলগঞ্জে ঘুমান্ত মায়ের কোল থেকে ১৭ দিনের শিশু চুরি

11

মোরেলগঞ্জ প্রতিনিধি :

বাগেহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়নের গাবতলা গ্রাম থেকে রোববার গভীর রাতে মায়ের কোল থেকে নবজাত শিশু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ১৭ দিনের শিশু শোয়ানা ওই গ্রামের পেশাদার জেলে সুজন খাঁনের মেয়ে।

শিশুর মা শান্তা আক্তার জানান, রাতের খানা খাবার পর মেয়ে শোয়ানাকে শাড়ীর আঁচলে নিয়ে ঘুমিয়ে পড়েন। স্বামী-স্ত্রী দু’জনার মাঝেই সে ঘুমে ছিল। রাতে কয়েকবার দুধও খাওয়ানো হয়েছে। রাত ২ টার দিকে জেগে উঠে দেখি মেয়ে নেই। তার বালিশটি খাটের নিচে পড়ে আছে। ঘরের দরজাগুলো খোলা। শোয়ানার দাদা মো. আলী হোসেন খাঁন বলেন, আমি রাতে ঘরের সামনের বারান্দায় ঘুমিয়েছিলাম। আনুমানিক রাত দু’টার দিকে ঘরের ভিতর কান্নাকাটির শব্দ শুনে ঘুম ভেঙ্গে য়ায়। তার পরে খোঁজাখুঁজি শুরু করি। তিনি আরো বলেন আমরা পেশায় জেলে আমাদের কোন অর্থকড়ী নেই যে আমরা কাউকে মুক্তিপন দিব। আমরা কাউকে সন্দেহ করতে পারছিনা।

থানা অফিসার ইান চার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, রাত ৪ টা থেকেই শিশুটি উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। আমাদের পক্ষথেকে শিশুটি উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন প্রশাসনের পক্ষথেকে শিশুটি উদ্ধারের জন্য সবধরনের ব্যবস্থ্যা করা হবে।