সংবাদ বিজ্ঞপ্তি
খুলনা, ১৬ নভে¤¦র ২০২০ সোমবার দেশব্যাপী করোনা পরিস্থিতি, নদীভাঙ্গন ও প্রাকৃতিক দূর্যোগ বন্যার প্রভাবে ক্ষতিগ্রস্ত বাগেরহাট জেলার মোংলা উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে জীবিকা নির্বাহ উপকরণ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে বানৌজা মোংলা এর ব্যবস্থাপনায় অসহায় ও কর্মহীন পরিবারের সাহায্যার্থে মোংলা উপজেলার সোনাইতলা, সুন্দরবন, চাঁদপাই ও চিলা ইউনিয়নের ৪৫টি দুস্থ পরিবারের মাঝে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন, ভ্যান, গরু ও ছাগল বিতরণ করা হয়।
দেশের সংকটময় পরিস্থিতি মোকাবেলায় প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত ও অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এধরণের কার্যক্রম পরিচালনা করছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা যায়।










































