Home আঞ্চলিক খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

খুলনায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক

0


স্টাফ রিপোর্টার
খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা খালিশপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ মোস্তফা কামাল (৪৮) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক যুবক বৈকালি বাজার এবি সিদ্দিক লেনের বাসিন্দা আ. খালেকের ছেলে।

ডিবির উপপুলিশ কমিশনার মো. আহাদুজ্জামান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি টিম খালিশপুর থানার বৈকালি বাজার সংলগ্ন সিদ্দিক লেনে অভিযান চালায়।

এ সময় তাঁর বসত ঘর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাঁকে এ ব্যাপারে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।