আন্তর্জাতিক ডেস্ক
ককরোচ জনতা পার্টির আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর লাঠিচার্জ নিয়ে দায়ের হওয়া মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট| বুধবার এই মামলা দেশের প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানান এক আইনজীবী| তবে তা শুনতে অ¯^ীকার করে দেশটির সুপ্রিম কোর্ট|
আইনজীবীকে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না| নিজের সময়ও নষ্ট করবেন না| জনগণের ¯^ার্থেই আন্দোলনকারীরা প্রতিবাদ জানাচ্ছেন, নিট প্রশ্নফাঁস নিয়ে বিক্ষোভ করছেন| তাকে মাঝপথে থামিয়ে দেশটির প্রধান বিচারপতি বলেন, ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ|’ এরপর ওই আইনজীবী কিছু ভিডিও দেখিয়ে পুলিশি নির্যাতনের প্রমাণ দিতে চেয়েছিলেন| তবে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের সময় নেই| আমরা কোনো ভিডিও দেখতে পারব না|’ মঙ্গলবার দিল্লি হাইকোর্টও এই মর্মে কোনো জরুরি শুনানি করতে রাজি হয়নি| পুলিশি নির্যাতনের বিরুদ্ধে দায়ের মামলা সম্পর্কে দিল্লি হাইকোর্ট বলে দেয়, ‘এসবের মধ্যে আদালতকে টেনে আনবেন না|’ ভারতের সুপ্রিম কোর্ট থেকে আইনি সহায়তা না পাওয়ায় বড় ধাক্কা খেলেন আন্দোলনকারীরা| তবে আন্দোলনরত শিক্ষার্থী ও বিরোধীরা কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দেওয়া অব্যাহত রেখেছে| সূত্র: এনডিটিভি











































