Home আঞ্চলিক সামরিক কর্মকর্তাদের সাথে খুলনা রেঞ্জ ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ, আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়

সামরিক কর্মকর্তাদের সাথে খুলনা রেঞ্জ ডিআইজি’র সৌজন্য সাক্ষাৎ, আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময়

285

যশোর প্রতিনিধি

বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) খুলনা রেঞ্জ মো. মোস্তাফিজুর রহমান খুলনা অঞ্চলে কর্মরত দুই ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ বুধবার (২২ জুলাই) দুপুরে যশোরে পৃথকভাবে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মোঃ হাফিজুর রহমান এবং যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে ডিআইজি খুলনা রেঞ্জ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরবর্তীতে তারা খুলনা বিভাগের ১০টি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন।

পৃথক এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।