Home আঞ্চলিক খুবি প্রো-ভিসি প্রফেসর ড. হারুনুর রশিদ খানের ‘জুলাই শহিদ দিবস’-এ শ্রদ্ধা নিবেদন

খুবি প্রো-ভিসি প্রফেসর ড. হারুনুর রশিদ খানের ‘জুলাই শহিদ দিবস’-এ শ্রদ্ধা নিবেদন

7

স্টাফ রিপোর্টার।।

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় পালিত হয়েছে ‘জুলাই শহিদ দিবস’। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) প্রফেসর ড. হারুনুর রশিদ খান।

শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর তিনি জুলাই আন্দোলনে আত্মদানকারী বীর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে উপ-উপাচার্য সাংবাদিকদের সাথে আলাপকালে জুলাই আন্দোলনের শহিদদের অসামান্য আত্মত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, “আজকের এই দিনে আমরা সেই সব বীর সন্তানদের পরম শ্রদ্ধায় স্মরণ করছি, যারা ন্যায় ও সত্যের পথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই মহান আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মকে সর্বদা গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।”