বিনোদন ডেস্ক।।
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। প্রিয় দলের এই দারুণ জয়ে বিশ্বজুড়ে সমর্থকদের মতো উচ্ছ্বাসে মেতেছেন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাও।
সামাজিকমাধ্যমে এক বার্তায় নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন এই নায়িকা ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনার জয় উদযাপন করে তিনি লেখেছন, ‘চ্যাম্পিয়নদের পাশে আছি। আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের ফাইনালে। শেষ আরেকটি লড়াইয়ের অপেক্ষা।’
পূর্ণিমার ছোট্ট এই বার্তাতেই স্পষ্ট হয়ে ওঠে আর্জেন্টিনার প্রতি তার ভালোবাসা। পোস্টটি প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীরাও মন্তব্যের ঘরে শুভেচ্ছা, অভিনন্দন এবং উদযাপনের বার্তায় ভরে দেন। এর আগে সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।
সেই জয়ের পরও এক পোস্টে এই অভিনেত্রী লিখেছিলেন, ‘বিশুদ্ধ আবেগ। বিশুদ্ধ আবেগ। সেমি ফাইনালিস্ট!’
উল্লেখ্য, শিরোপা নির্ধারণী ম্যাচে আগামী ২০ জুলাই বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত এই ফাইনাল অনুষ্ঠিত হবে। এখন দেখার অপেক্ষা কোন দল এবারের চ্যাম্পিয়ন হয়।











































