Home খেলাধুলা হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

1

স্পোর্টস ডেস্ক।।

সিরিজে ধবলধোলাই এড়াতে শেষ ওয়ানডেতে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে জিম্বাবুয়ে। হারারের স্পোর্টস ক্লাবে টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয়।

শুরুর দিকে দারুণ বোলিং করে জিম্বাবুয়ের টপ অর্ডারকে চাপে ফেলে বাংলাদেশ। ২৭ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা।

শরিফুল ইসলাম তুলে নেন বেন কারান ও ক্রেইগ আরভিনের উইকেট, আর তাসকিন আহমেদ ফেরান ব্রায়ান বেনেটকে। এরপর ইনোসেন্ট কাইয়া ও ওয়েসলি মাধেভেরে চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন।

কাইয়াকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন তাসকিন। এক প্রান্ত আগলে রেখে ইনিংস বড় করেন মাধেভেরে। শূন্য রানে জীবন পাওয়া এই ব্যাটার ৭৪ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল পাঁচটি চার ও একটি ছক্কা। শেষ দিকে ব্র্যাড ইভান্সের ৪৩ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংসে ১৯৯ রানে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম নেন চারটি উইকেট। দুটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও তানভীর ইসলাম।