Home আঞ্চলিক খুলনায় শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

খুলনায় শিপইয়ার্ড সড়ক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন মন্ত্রিপরিষদ সচিব

6


স্টাফ রিপোর্টার।।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শনিবার খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনের সময় মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের প্রধান সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজ ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা শোনেন।

.

পরিদর্শন শেষে তিনি খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত ‘শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (তৃতীয় সংশোধিত)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন সভায় যোগ দেন। সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি, চলমান কার্যক্রম, বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

.

এর আগে মন্ত্রিপরিষদ সচিব খুলনা সার্কিট হাউজ চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

সভায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব সিরাজুন নূর চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয়, জেলা প্রশাসন এবং কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।