Home খেলাধুলা বাংলাদেশ সিরিজের মাঝপথেই জিম্বাবুয়ের বোলিং কোচ ওয়ালশ

বাংলাদেশ সিরিজের মাঝপথেই জিম্বাবুয়ের বোলিং কোচ ওয়ালশ

1

স্পোর্টস ডেস্ক।।

বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের মাঝপথেই কোচিং স্টাফে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে জিম্বাবুয়ে। দলের নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালশ।

গত ২৩ জুন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সভায় ওয়ালশকে নিয়োগের সিদ্ধান্ত হলেও বুধবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত হয়। এর আগে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ে দলের পরামর্শক হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি।

ওই আসরে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় জিম্বাবুয়ে এবং সুপার এইটে জায়গা নিশ্চিত করে। নতুন দায়িত্বে ওয়ালশ যোগ দিলেও প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকছেন জাস্টিন স্যামন্স।

ব্যাটিং কোচ ডিওন ইব্রাহিম, ফিল্ডিং ও লোয়ার অর্ডার ব্যাটিং কোচ স্টুয়ার্ট মাৎসিকেনিয়ারি নিজেদের দায়িত্বে বহাল রয়েছেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হয়েছেন সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বুরা।

বাংলাদেশ সফরেই নতুন ভূমিকায় কাজ শুরু করবেন ওয়ালশ। ইতোমধ্যে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বিশাল জয় তুলে নিয়ে ইতিহাস গড়েছে জিম্বাবুয়ে। এবার দুই দল মুখোমুখি হবে সীমিত ওভারের সিরিজে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৬ জুলাই হারারেতে। পরের দুটি ম্যাচ ৯ ও ১১ জুলাই। এরপর ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়ায়োতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ।