বিনোদন ডেস্ক।।
রাজনীতির সঙ্গে প্রথম থেকেই যুক্ত ছিলেন না কোয়েল মল্লিক। কখনও বিতর্কিত মন্তব্য করতেও দেখা যায়নি ভারতের বাঙলা সিনেমার এই অভিনেত্রীকে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে সবাইকে চমকে দেন কোয়েল। যদিও তার জন্য তাকে শুনতে হয়েছে নানা কটাক্ষ।
পশ্চিমবঙ্গ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে সংসদ পদ থেকে ইস্তফা দিয়ে দেন কোয়েল। কিন্তু বারবার কটাক্ষের সম্মুখীন হলেও বিতর্কিত মন্তব্য একেবারেই করেননি তিনি। বিতর্ক থেকে শত হাত দূরে থাকা কোয়েল এই মুহূর্তে সময় কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রে।
মাত্র কয়েকদিন আগে বিমানে বসে একটি ছবি পোস্ট করেছিলেন তিনি, যা দেখে অনেকেই বলেছিলেন রাজনীতি থেকে সরে যাওয়ার পর বিতর্ক এড়ানোর জন্যই যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন কোয়েল। তবে এ নিয়ে মুখে কোন কথা না বললেও সামাজিকমাধ্যমে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন কোয়েল। যা দেখে বোঝা যায় কোয়েল এখন বেশ ভালোই মজায় রয়েছেন।
সব বিতর্ককে সরিয়ে যেন কোয়েল তুলে ধরেছেন নিজের সেই পুরনো সত্ত্বাকে। ফুরফুরে মেজাজে দেশের বাইরে নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।











































