Home আঞ্চলিক নড়াইলে খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

নড়াইলে খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

5

নড়াইল প্রতিনিধি।।


নড়াইলের সদরে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১০জুন) সকাল ১০টার দিকে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


মৃত শিশুরা হলো: একই এলাকার মাজেদুল শেখের ছেলে আবু বক্কর (৫) ওমর ফারুক (২)।

এলাকাবাসী ও স্বজনদের সূত্রে জানা গেছে, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ছোট ছেলে ফারুককে দুধ পান করাতে গিয়ে ঘুমিয়ে পড়েন তাদের মা। এরপর ঘর থেকে বের হয়ে বাইরে খেলতে যায় বক্কর ও ফারুক। সকাল ১০টার দিকে মায়ের ঘুম ভাঙলে দুই সন্তানকে বাড়িতে দেখতে না পেয়ে আশপাশের বিভিন্ন বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও না পেয়ে স্থানীয়রা বাড়ির পাশে একটি পুকুরে খোঁজ করেন। পরে পুকুর থেকে বক্কর ও ফারুককে অচেতন অবস্থায় উদ্ধার করে জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু। তিনি জানান, দুই ভাই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।