স্পোর্টস ডেস্ক।।
নাহিদ রানার শিকার হয়ে সাজঘরে অস্ট্রেলিয়ান অধিনায়ক জশ ইংলিস। তার বিদায়ের মধ্য দিয়ে ৫১ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া। তার বিদায়ের মধ্য দিয়ে ৫১ রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৮৪ রান করেছে বাংলাদেশ দল। ২০২২ সালের ৫ আগস্টের পর খেলতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন মোসাদ্দেক হোসেন সৈকত।
মোসাদ্দেক ৭০ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৬ রানের লড়াকু ইনিংস খেলেন। তার বিধংসী ইনিংসের সুবাদে লড়াকু পুঁজি পায় স্বাগতিক বাংলাদেশ।
এছাড়া ৮৬ বল খেলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে ৬৭ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৪৪ বলে ৭টি চার আর এক ছক্কায় ৫৫ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।
টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমেই ২ রানে ২ উইকেট হারিয়ে প্রাথমিক বিপর্যয়ে পড়ে সফরকারী অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। তার বলে বোল্ড হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান ওপেনার ম্যাথিউ শর্ট। তিনি গোল্ডেন ডাক পারেন। ইনিংসের প্রথম বলেই আউট হয়ে ফেরেন তিনি।
ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা মার্নাস লাবুশেনকে ফেরান কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান। তার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার লাবুশেন।
১০.১ ওভারে দলীয় ৫১ রানে ফেরেন অধিনায়ক জশ ইংলিস। তিনি নাহিদ রানার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার আগে ২৫ বলে তিন বাউন্ডারিতে করেন ১৯ রান।











































