Home আঞ্চলিক খুলনা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: আইন-শৃঙ্খলা রক্ষায় এসপির কড়া নির্দেশ

খুলনা জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা: আইন-শৃঙ্খলা রক্ষায় এসপির কড়া নির্দেশ

19


স্টাফ রিপোর্টার।।


খুলনা জেলা পুলিশের মে ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ৮ জুন পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজ্জামান।


সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম মামলা তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, চুরি-ডাকাতি-ছিনতাইসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের গ্রেফতার সংক্রান্ত কার্যক্রম নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি তিনি পুলিশের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।


সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ আমির হামজা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) অপু মন্ডল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এম, এম, তারিক-উল্লাহ্, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) বিপ্লব কুমার নন্দী এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।