স্টাফ রিপোর্টার
গত ১০ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল ক্ষণগণনা। সেই গণনা এখনও চলমান। আগামী ১৭ মার্চ মুজিব জন্মশতবর্ষের মূল অনুষ্ঠানমালার উদ্বোধন করা হবে। সে অনুযায়ী, আর বাকি ৪০ দিন। এর পরই মাহেন্দ্রক্ষণ। গোটা জাতি সর্বোচ্চ শ্রদ্ধা ভালবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
মঙ্গলবার থেকে জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে। এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ের সামনে ক্ষণগণনা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এ সময় তিনি বলেন, মুজিববর্ষে আমরা বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছি। পর্যায়ক্রমে কর্মসূচীগুলো বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি।









































