Home আন্তর্জাতিক প্রথম সফরে ভারতে মিয়ানমারের প্রেসিডেন্ট

প্রথম সফরে ভারতে মিয়ানমারের প্রেসিডেন্ট

2


অনলাইন ডেস্ক

সামরিক জান্তাপ্রধান থেকে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৫ দিনের সফরে ভারতে গেলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। সফরে ব্যাবসায়িক প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন তিনি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারি ভোরবেলায় এক ক্ষমতা দখলের মাধ্যমে মিন অং হ্লাইং অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন। আসিয়ান জোট মিয়ানমারের জেনারেলদের তাদের শীর্ষ সম্মেলনে নিষিদ্ধ করে, যার ফলে নতুন সামরিক নেতৃত্বাধীন প্রশাসন ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বিশ্লেষকদের মতে, ভারতের জন্য এই সফর মিয়ানমারের ওপর চীনের মাত্রাতিরিক্ত প্রভাব কমিয়ে আনার একটি সুযোগ। পাশাপাশি দেশটির বিরল খনিজ পদার্থের ভান্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং উত্তর-পূর্ব সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করার সুযোগও পাবে দিল্লি।