Home আঞ্চলিক এমইউজের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

এমইউজের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

7


খবর বিজ্ঞপ্তি।।


স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ মে) বাদ আসর খুলনা প্রেসক্লাব চত্বরে এমইউজে কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আবু তৈয়ব এবং খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন এমইউজের কোষাধ্যক্ষ এ এইচ এম শামিমুজ্জামান, নির্বাহী সদস্য ও ‘দৈনিক খুলনাঞ্চল’ পত্রিকার সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, ‘দৈনিক খুলনা প্রতিদিন’—এর সম্পাদক সোহাগ দেওয়ান, ‘দৈনিক জন্মভূমি’ পত্রিকার নির্বাহী সম্পাদক সর্দার আবু তাহের এবং খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বেল্লাল হোসেন সজল।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, তাঁর দেশপ্রেম এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপগুলোর কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে এমইউজে সদস্য রকিবুল ইসলাম মতি, খায়রুল আলম সবুজ, রাজু আহমেদ, নুরুল আমিন নুর, মাসুদ আল হাসান, সাংবাদিক শামীম আশরাফ শেলী, দেবব্রত রায়, বাপ্পি খান, সোহেল রানা, জুয়েলসহ খুলনায় কর্মরত পেশাদার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।