স্পোর্টস ডেস্ক।।
২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। ঘোষিত এই দলটিতে জায়গা হয়নি রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলারের। অন্যদিকে বার্সেলোনার রেকর্ড ৮ জন ফুটবলার জায়গা করে নিয়েছে স্কোয়াডে।
বার্সা থেকে স্পেনের বিশ্বজয়ের মিশনে সুযোগ পাওয়া ৮ জন হলেন- জোয়ান গার্সিয়া (গোলকিপার), পাউ কুবারসি, এরিক গার্সিয়া, পেদ্রি, গাভি, দানি অলমো, ফেররান তোরেস ও সদ্য চোট কাটিয়ে ওঠার অপেক্ষায় থাকা বিস্ময়বালক লামিনে ইয়ামাল।
স্পেনের বিশ্বকাপ স্কোয়াডে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় না থাকার পেছনে মূল কারণ লস ব্লাঙ্কোসদের বর্তমান স্কোয়াডের প্রোফাইল। রিয়াল মাদ্রিদের মূল একাদশের প্রায় সব বড় তারকাই মূলত বিদেশী। ফলে দীর্ঘ ইতিহাস ভেঙে রিয়ালকে ছাড়াই বিশ্বমঞ্চে যাচ্ছে স্পেন।
বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে আগামী ৪ জুন গালিসিয়ার আ করুনিয়ায় ইরাকের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে স্পেন। এরপর আটলান্টিক পাড়ি দিয়ে ৮ জুন মেক্সিকোর পুয়েবলাতে পেরুর বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ।
স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:
গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।
ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।
মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।
ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিন ইয়ামাল।











































