Home জাতীয় কুয়াকাটায় সপরিবারে সূর্যাস্ত উপভোগ করলেন রাষ্ট্রপতি

কুয়াকাটায় সপরিবারে সূর্যাস্ত উপভোগ করলেন রাষ্ট্রপতি

46

খুলনাঞ্চল রিপোর্ট

গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সপরিবারে পটুয়াখালী গেছেন। আজ ৫ ফেব্রুয়ারি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিএসটিইউ)’র দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এর আগে সমুদ্র সৈকতে সপরিবারে ভ্রমণ করে সূর্যাস্ত উপভোগ করেন তিনি।

রাষ্ট্রপতি, তার স্ত্রী রাশিদা খানম ও অন্য সফরসঙ্গীদের নিয়ে একটি হেলিকপ্টার বিকেল ৪টা ৩৩ মিনিটের দিকে কুয়াকাটা পর্যটন মোটেল ও ইয়ুথ ইনের পার্শ্ববর্তী তুলাতলি অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে।

এ সময় স্থানীয় আইনপ্রণেতারা, ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

পরে, রাষ্ট্রপতি তার পরিবারের সদস্যদের নিয়ে কুয়াকাটা সৈকতে সূর্যাস্ত উপভোগ করেন। এসময় তার সচিবরাও সঙ্গে ছিলেন। প্রসঙ্গত কলাপাড়া উপজেলার কুয়াকাটা বাংলাদেশের একটি ব্যতিক্রমী নয়নাভিরাম নৈসর্গিক শোভাম-িত ইকো-ট্যুরিজম। পর্যটন কেন্দ্রটি জেলা সদর পটুয়াখালী থেকে প্রায় ৭০ কিলোমিটার ও রাজধানী ঢাকা থেকে ৩২০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে আগামীকাল বিকেল ৩টায় পিএসটিইউ’র ২য় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ।’

পিএসটিইউ সমাবর্তনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। এছাড়াও অনুষ্ঠানে সাবেক ইউজিসি চেয়ারম্যান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্স এমেরিটাস এর সভাপতি প্রফেসর ড. একে আজাদ চৌধুরী বক্তৃতা করবেন। বাসস