Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

47

মহানগর দায়রা জজ আদালতে মাদক মামলায় এক আসামির ১০বছর সশ্রম কারাদন্ড

স্টাফ রিপোর্টার  

খালিশপুর থানার মাদক মামলার এক আসামিকে ১০বছর সশ্রম কারাদন্ড, ১০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৫মাস বিনাশ্রম কারাদ-াদেশ দিয়েছে আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো.শহীদুল ইসলাম এ রায় ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত আসামির হলেন নগরীর মোল্লাপাড়া জসিম উদ্দিন সড়কের মো. হাবিবুর রহমানের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩২)। রায় ঘোষণাকালে দন্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। 

আদালতের স্টোনোগ্রাফার মো. হাদিউজ্জামান হাদি নথীর বরাত দিয়ে জানান, ২০১৮ সালের ৮ এপ্রিল বিকেল পৌনে ৬টার দিকে বড় বয়রা বৈকালী এলাকায় 

অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৩০০পিস ইয়াবা ৩০গ্রাম গাঁজাসহ জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ডিবির এসআই মো. আহসান কবির বাদী জাহিদুলের বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৯। ওই বছরের ২৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অলকেশ চন্দ্র তরফদার আদালতে জাহিদুলকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট কেএম ইকবাল হোসেন ও এপিপি অ্যাডভোকেট মো. কামরুল হোসেন জোয়ার্দ্দার।

খুলনা-মোংলা সঞ্চালন লাইনের নির্মাণকাজ ফেলে পালিয়েছে ভারতীয় কোম্পানি!

স্টাফ রিপোর্টার  

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রথম মেগা প্রকল্প। বাংলাদেশ-ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি কেন্দ্রটি নির্মাণ করছে। বহুল আলোচিত এ প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে পালিয়েছে ভারতীয় কোম্পানি ইএমসি। ব্যাংকে জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তুলে নিয়েছে তারা।

এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের কাজ দুই বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। তাছাড়া দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ভারতীয় ওই কোম্পানীর কাছ থেকে কাজ নিয়ে বাংলাদেশের যে ঠিকাদাররা কার করছিলেন তারাও পথে বসেছেন। দেশীয় ছোট ছোট ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ১১ কোটি টাকাও মেরে দিয়েছে ভারতীয় ওই কোম্পানীটি। তবে পালিয়ে যাওয়া ভারতীয় কোম্পানি ইএমসি’র জয়েন্ট ভেঞ্চার কোম্পানি চীনা প্রতিষ্ঠান কোম্পানি টিবিইএ কে প্রকল্পের বাকি কাজ সম্পন্ন করে সরকারকে বুঝিয়ে দিতে হবে। বটিয়াঘাটা কচুবুনিয়ার রিভার ক্রসিং টাওয়ারেরচলমান সেই কাজ স্থানীয় শ্রমিকরা মজুরীর বকেয়া টাকা না পেয়ে বন্ধ করে দিয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার থেকে স্থানীয় শত শত শ্রমিক ও সাপ্লাইয়াররা এ প্রকল্পের কাজ বন্ধ করে অবস্থান কর্মসুচি ও মানববন্ধন করেছেন। বকেয়া টাকা না পেলে এ প্রকল্পের কাজ তারা শুরু করতে দিবে না বলেও মানববন্ধনে বক্তারা বলেছেন।

পিজিসিবি ও প্রকল্প সূত্রে জানা গেছে, ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে সরকার যে কয়টি লাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করেছে, তার মধ্যে একটি খুলনা-মোংলা ২৩০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। ভারতীয় কোম্পানি ইএমসি ও চীনা কোম্পানীর টিবিইএ’র যৌথ উদ্যোগকে (জেভি) কাজের জন্য নির্বাচিত করে সরকারি সংস্থা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। এ জন্য ইএমসি-টিবিইএর সঙ্গে বাংলাদেশি মুদ্রায় ৪৬ কোটি ৯৫ লাখ টাকা এবং মার্কিন মুদ্রায় ৮৫লাখ ১৬হাজার মার্কিন ডলার দেওয়ার চুক্তি করে পিজিসিবি। চুক্তির আওতায় সঞ্চালন লাইনটির মালপত্র সরবরাহ, প্রয়োজনীয় খনন ও পরীক্ষণ এবং বাস্তবায়নের কাজ করার কথা ভারতীয় কোম্পানি ইএমসি ও চীনা কোম্পানি টিবিইএ’র।

সুত্র জানায়, ২০১৫ সালের ডিসেম্বরে পিজিসিবি ও ইএমসি-টিবিইএর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পরবর্তী ১৮ মাস, অর্থাৎ ২০১৭ সালের জুনে সঞ্চালন লাইনটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা। কেন্দ্র থেকে খুলনার হরিনটানা সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। দুই দফা সময়সীমা বাড়িয়ে ২০১৮সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল। কিন্তু কাজ শেষ না করে ঐ বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ছেড়ে চলে যায় নির্মাণকাজের নেতৃত্বে থাকা ইএমসি। পিজিসিবিকে না জানিয়ে ইএমসি তাদের ঢাকা ও খুলনা অফিস বন্ধ করে দেয় এবং তাদের সব কর্মকর্তা প্রতিনিধি বাংলাদেশ ছেড়ে চলে যান। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকে নির্মাণাধীন প্রকল্পটির কাজ।

সুত্রে আরও জানা গেছে, ১৮মাসের কাজ দুই দফা সময়সীমা বাড়িয়ে ৩৬ মাস পর্যন্ত সময় নেয় ইএমসি-টিবিইএ। এই যৌথ উদ্যোগের নেতৃত্ব দেয় ইএমসি। কাজ এগোচ্ছিল না বলে কয়েক দফা তাদের তাগাদা দেয় পিজিসিবি। কিন্তু কাজ কাঙ্খিত গতিতে সম্পন্ন হয়নি। নিজেদের পাওনা পিজিসিবির কাছ থেকে বুঝে নিলেও স্থানীয় সরবরাহকারী-ঠিকাদারদের পুরো পাওনা বুঝিয়ে দেয়নি ভারতীয় ওই প্রতিষ্ঠানটি। এদিকে প্রকল্প শুরুর দিকে পারফরমেন্স গ্যারান্টি এবং ইএআর ইনসিওরেন্স হিসেবে ব্যাংকে জমা দেওয়া চুক্তিমূল্যের ১০ শতাংশ (৪ কোটি ৬৯ লাখ টাকা এবং ৮ লাখ ৫১ হাজার মার্কিন ডলার) পরিমান টাকাও তারা তুলে নিয়ে গেছে। এমন প্রেক্ষাপটে ইএমসি’র সাড়া না পেয়ে ২০১৮ সালের ২০ ডিসেম্বর তাদের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি চীনা প্রতিষ্ঠান কোম্পানি টিবিইএ কে চিঠি দেয় বাংলাদেশ সরকারের কোম্পানি পিজিসিবি।

ওই চিঠিতে পিজিসিবি বলে, প্রকল্পের পারফরমেন্স গ্যারান্টি (পিজি) এবং ইএআর (ইরেকশন অল রিস্কস) ইনসিওরেন্সের মেয়াদ যথাক্রমে গত ২৬ আগস্ট ও ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে গেছে। এই পিজি ও ইএআর ইনসিওরেন্সের মেয়াদ বৃদ্ধির জন্য ইএমসিকে দুবার চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ইএমসি তাতে সাড়া দেয়নি। প্রকল্প এলাকায়ও কোনো কাজ হচ্ছে না। পুরো কাজের ৭৫ শতাংশ শেষ হয়েছে। ২৫ শতাংশ বাকি। ঐ সময় পর্যন্ত ৯০ শতাংশ যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে এবং এসংক্রান্ত সব পাওনা পরিশোধ করা হয়েছে। চিঠিতে আরো বলা হয়, এটি পরিষ্কার যে ইএমসি লিমিটেড ইন্ডিয়া প্রকল্প কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে। চুক্তি অনুযায়ী জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হিসেবে বাকি কাজ সম্পন্ন করে কাজটি সরকারকে বুঝিয়ে দেওয়া ইএমসি’র জয়েন্ট ভেঞ্চার কোম্পানি চীনা কোম্পানী টিবিইএর দায়িত্ব।

পিজিসিবি’র ওই চিঠির পর কেটে যায় প্রায় এক বছর। এর মধ্যে বিদ্যুৎ খাতের আরো দুটি বড় প্রকল্প বাস্তবায়নের কাজ পায় টিবিইএ। খুলনা-মোংলা ২৩০ কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইনের বাকি কাজ শেষ না করলে টিবিইএকে কালো তালিকাভুক্ত করা এবং দেশের অন্য কাজগুলোও বাতিলের বার্তা দেয় পিজিসিবি। ওই বার্তার পর এই বাকি কাজ করে দিতে রাজি হয় চীনা কোম্পানী টিবিইএ । পরে ২০১৯ সালের নভেম্বরের শেষ দিকে তারা প্রকল্পের অসম্পন্ন কাজ শেষ করতে কাজ শুরু করে। এ জন্য নতুন করে ঠিকাদারদের সঙ্গে চুক্তিও করে। কিন্তু আগের দেশীয় ঠিকাদারদের পাওনা এখনো মেটায়নি। এর ফলে দেশীয় উদ্যোক্তা-ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতির শিকার হচ্ছেন। ভারতীয় যে কোম্পানি ইএমসির কারণে এই দেরি হলো তার বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২০১৯ সালের মধ্যে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে আসার কথা ছিল। সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারি নাগাদ উৎপাদন শুরু করবে।

এদিকে দেশীয় ঠিকাদাররা আর্থিক ক্ষতির বিষয়টি সংশ্লিষ্ট সকল দপ্তরে অবগত করেও কোন প্রকার সুরহা পাননি। বরং আর্থিক ক্ষতির শিকার একজন ঠিকাদার মৃত্যুর দারপ্রান্তে রয়েছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শয্যাশায়ী হয়ে রয়েছেন। অপর প্রতিষ্ঠানের শিকাদাররাও ধার দেনার কারনে অসহ্য যন্ত্রনার মধ্যে রয়েছেন। এনিয়ে তারা পালিয়ে যাওয়া ভারতীয় কোম্পানি ইএমসি’র জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান চীনা কোম্পানী টিবিইএ’র কাছে ধর্ণা ধরেও সুরহা পাননি। তবে দেশীয় ঠিকাদারী প্রতিষ্ঠান গুলোর পাওনা প্রায় সাড়ে কোটি টাকার মধ্যে মাত্র এক কোটি প্রদানের প্রস্তাব দিয়েছে চীনা প্রতিষ্ঠান টিবিইএ। কিন্তু ক্ষতিগ্রস্ত দেশীয় ঠিকাদাররা তাদের সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানা গেছে।   

খালিশপুরে গৃহবধূ ধর্ষণের ঘটনায় আটক ১

স্টাফ রিপোর্টার  

নগরীর খালিশপুর বাংলার মোড় এলাকার এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে নতুন রাস্তা বাঁশ পট্টির সামনে এ ঘটনা ঘটে। বর্তমানে গৃহবধূ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার সাথে জড়িত এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার রাতে ওই গৃহবধূ পাওনা টাকা আনার জন্য বাসা থেকে বের হয়। রাত সাড়ে নয়টার দিকে নতুন রাস্তা বাঁশপট্টির সামনে গেলে মহেন্দ্রতে থাকা ৩/৪ জন ছেলে গাড়ি থেকে নেমে গৃহবধূর পথ আটকে রেখে জোর করে ধরে বাঁশপট্টির ভিতরে নিয়ে যায়। সবাই মেয়েটিকে ধরে রাখে এবং রাব্বি (২৫) নামের ছেলেটি তাকে ধর্ষণ করে। পরে ওই রাতেই দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে ভর্তি করেন। বর্তমানে তিনি ওসিসিতে চিকিৎসাধীন আছেন বলে জানা যায়।

নগরীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার  

নগরীর খানজাহান আলী থানা এলাকার তিনটি প্রতিষ্ঠানকে মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মোড়কজাত খাবারে অগ্রীম উৎপাদন তারিখ দেয়ার অপরাধে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, খুলনা মহানগরের খানজাহান আলী থানাধীন দুটি বাজারে তদারকি করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন করায় মোট ৩টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়। মিথ্যা বিজ্ঞাপন দেয়া, মোড়কজাত খাবারে অগ্রীম উৎপাদন তারিখ দেয়ায় এ জরিমানা আরোপ করা হয়। একই সাথে ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। সহযোগিতা করেন ৩ এপিবিএন খুলনা। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ও ২৭০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর গল্লামারী শশীভূষন রোড গীর্জার পাশে চেয়ারম্যান সাহেব এর বাড়ীর ভাড়াটিয়া এস এম লাভলু মোল্লার ছেলে মো. রাজু মোল্লা ওরফে রাজিব (২৫), বাগেরহাট জেলার মোংলা থানার মধ্য শেলাবুনিয়া গ্রামের মৃত. কাজী আবুল কালামের ছেলে কাজী মিজান (৪২) ও  সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ডুমুরিয়া গ্রামের আসমান আলী শিকদারের ছেলে আল-আমিন (৩০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৫০ পিস ইয়াবা ও ২৭০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

রূপসা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার মিটার জাল জব্দ

স্টাফ রিপোর্টার  

নগরীর রূপসা নদীতে মা-ইলিশ সংরক্ষণে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনা এবং জেলা ম্যাজিস্ট্রেট খুলনা মো. ইউসুপ আলীর তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।

জেলা প্রশাসন জানায়, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে মৎস্য আহরণের উপর সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের সহযোহিতায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এ মোবাইল কোর্টের অভিযানে রূপসা নদীতে মাছ (বিশেষ করে ইলিশ মাছ) আহরণ করা হচ্ছে কিনা তা সরেজমিনা মনিটরিং করা হয়। এসময় নদীতে থেকে প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে কারেন্ট জাল ও আহরিত ইলিশ (সাড়ে তিন কেজি) জব্দ করা হয়। কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করার নির্দেশ দেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। আহরিত ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়।

বাগেরহাটে র‌্যাবের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফাতর ১

স্টাফ রিপোর্টার  

বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শাসন গ্রামে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফাতর করেছে র‌্যাব-৬। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন বাগেরহাট জেলার মোল্লাহাট থানার শাসন গ্রামের মৃত. ইউনুছ সিকদারের ছেলে মো. মিন্টু সিকদার (৪১)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন শাসন গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের  একটি আভিযানিক দল। এসময় আসামির বসত বাড়ি থেকে ৭০ পিস ইয়াবাসহ

মিন্টু সিকদারকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

শৈলকুপায় খাট থেকে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় খাট থেকে পড়ে ১৪ মাস বয়সী রাইয়ান ইসলাম অর্প নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এঘটনা ঘটে। নিহত শিশু ঠাকুরগাঁও’র ভুল্টি উপজেলার ভুল্টি  গ্রামের বুলবুল আহমেদের ছেলে ও ব্রহ্মপুর শাহপাড়া গ্রামের শাহিদ ইসলামের নাতি ছেলে। শিশুর পিতার ব্যবসা সুত্রে তারা এলাকায় ভাড়া হিসেবে বসবাস করতো। এঘটনায় শিশুর মা শাপলা খাতুন জানান, শিশু অর্প প্রায় দুই মাস যাবৎ শারীরিকভাবে অসুস্থ। বিকালে শিশুটিকে দুধ খাওয়ায়ে খাটে ঘুম পাড়িয়ে রেখে বাহিরে যায়। খাট থেকে পড়ে শিশুটি গুরুতর আঘাত পায়। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় কাতলাগাড়ী বাজারে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

জেলহত্যা দিবস উপলক্ষে খুলনা মহানগর শ্রমিক লীগ এর উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫.০০টায় সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোতালেব মিয়া। বক্তব্য রাখেন, খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভা পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম খান। সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। উপস্থিত ছিলেন মোঃ সেলিম রাজু, সাইফ হুমায়ুন কবির, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, নাসরিন আখতার, কাজী আঃ ওহাব, মোল্লা আজাদ আলী, আব্দুর রশিদ সিকদার, কিংকর সাহা, মোঃ আছাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, মুন্সি ইউনুস, মোঃ হাবিবুর রহমান হাবি, শেখ মোঃ রমজান, মোঃ তাইজুল ইসলাম, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ হুমায়ুন খান হিমু, মোঃ জামাল হোসেন, মোঃ খালেক শিকদার, মোঃ মনির হোসেন, মোঃ আজিম উদ্দিন, মোঃ শাহজাহান সিকদার, মোঃ হাই ইসলাম কচি, মোঃ সেলিম ফরাজী, তৈয়ব আলী হাওলাদার, মোঃ ফারুক হোসেন, মোঃ আল আমিন কবির, মোঃ হাশেম আলী, মোহাম্মদ আলী, মোঃ আয়নুল ইসলাম, মোঃ শাহবুদ্দিন মোল্লা, মোঃ আল আমিন আকাশ, মোঃ হারুন, মোঃ লোকমান, মোঃ লতিফ, মোঃ বাদল, মোঃ আলমগীর, মোঃ মিলন, মোঃ আরিফুল ইসলাম রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।

বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজি নং ৬২২) সাধারণ শ্রমিকরা সংগঠনের সহ সভাপতি আবুল হোসেন কার্ফুর সদস্য পদ পুনবর্হালের দাবি জানিয়েছেন। এ দাবিতে মঙ্গলবার বিকাল ৪ টায় তারা খুলনা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাবেক এমপি গফফার বিশ্বাসের সাথে তার নূরনগরস্থ বাসভবনে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় গফফার বিশ্বাস ও বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বক্স দুদু সাধারণ শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, দু’ দিনের মধ্যে যৌথসভা আহবান করে আবুল হোসেন কার্ফুর সদস্য পদ পুনবর্হালের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তারা সাধারণ শ্রমিকদের শান্ত থাকার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন আফছার মোল্লা, আবু বক্কার সিদ্দিক, হালিম হাওলাদার, আকরাম সরদার, বাবলু খলিফা, সেলিম মিয়া, ইমান আলী, রফিক সরদার, মহিদুল ইসলাম, টিটু খান, বারেক হাওলাদার, মনিরুল আলম, মোঃ ইমন প্রমুখ।

প্রসঙ্গত, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের (রেজি নং ৬২২) সহ সভাপতি আবুল হোসেন কার্ফুর সদস্য পদ পুনবর্হালের দাবিতে পরিবহণ শ্রমিকরা বেশ কিছুদিন ধরেই আন্দোলন, সভা-সমাবেশ করে আসছেন।

পাইকগাছায় আদালতে সেনা সদস্যের নামে স্ত্রী কর্তৃক মামলা

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেনা সদস্যের নামে স্ত্রী কর্তৃক যৌতুক আইনে মামলা দায়ের হয়েছে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য চাঁদখালী ইউপি চেয়ারম্যানের নিকট প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা যায়, চাঁদখালী ইউপির কাওয়ালী গ্রামের রেজাউল সানার পুত্র সেনা সদস্য শওকাত হোসেন সানার সাথে একই গ্রামের আলম সরদারের কন্যা সুমি খাতুনের গত ১০ আগস্ট ২০১৬ তারিখে ৫ লাখ ৯৯ টাকার দেনমোহর ধার্য্যে বিবাহ হয়। ইতোমধ্যে তাদের ঘরে ১টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, যার বয়স ১ বছর ১মাস। কিন্তু শওকাত হোসেন সেনা সদস্য হওয়ায় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বিবাহ রেজিস্ট্রি করতে অপরগতা প্রকাশ করেন। তখন তার নিজ নামে খরিদকৃত ৩শ টাকার ননজুডিসিয়াল স্বহস্তে লিখিত অঙ্গীকার নামা সম্পাদন করে বিবাহের কাজ সম্পাদন করেন। পরবর্তীতে বিবাহটি রেজিস্ট্রি করতে হলে স্ত্রীর নিকট ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। উক্ত টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে সেনা সদস্য ও তার পিতা ঐক্যবদ্ধভাবে সন্তান সহ সুমিকে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় সুমি বাদী হয়ে স্বামী শওকাত সহ ৩জনের বিরুদ্ধে পাইকগাছা আদালতে যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেছে।

পাইকগাছায় সুন্দরবনের বাহিনীপ্রধান বনদস্যু রুস্তম ৩ ও স্ত্রীকে ২দিন রিমান্ড মঞ্জুর

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা থানা পুলিশ সুন্দরবনের বনদস্যু রুস্তম বাহিনী প্রধান রুস্তম ও তার স্ত্রীকে অস্ত্র ও গুলিসহ আটকের পর ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরন করে। বিজ্ঞ আদলত শুনানীন্তে রুস্তুমকে ৩ দিন ও স্ত্রীকে ২ দিন রিমান্ড মঞ্জুর করেছে।

উল্লেখ্য, উপজেলার হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া গ্রামের নতুন বাসিন্দা সুন্দরবনের বাহিনী প্রধান রুস্তমের বাড়ীতে অস্ত্র ক্রেতা সেজে এএসআই নাসির উদ্দীন কয়েকদিন ধরে যাতায়াত করে। ইতোমধ্যে অস্ত্রের বিষয়টি নিশ্চিত হওয়ায় গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ওসি এজাজ শফীর নেতৃত্বে পুলিশ তার বাড়ীর চারিপাশ ঘিরে অভিযান চালায়। এসময় বাহিনী প্রধান রুস্তম আলী ও তার স্ত্রী নিলুফাকে আটক করে। তাদের স্বীকারোক্তি মতে বসত ঘরের মধ্যে থেকে তার আলমারীতে থাকা দুটি বিদেশী রিভালবার, বিছানার তলা থেকে ১টি দেশী রিভালবার, ৮ রাউন্ড পিস্তলের গুলি ও ২টি রাইফেলের গুলি, দেশী তৈরী চাপাতি, ছুরি, চাবুক, কুড়াল সহ বিভিন্ন প্রকার অস্ত্র উদ্ধার করে। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকরী কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করে তাদেরকে আদালতে প্রেরন করে। মঙ্গলবার বিজ্ঞ অদালত শুনানী অন্তে রুস্তুমকে ৩ দিন ও স্ত্রী নিলুফাকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছিল, রিমান্ড মঞ্জুর হয়েছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয়ে সভা

তথ্য বিবরণী

আসন্ন শীতে করোনাভাইরাসের সম্ভাব্য দ্বিতীয় ঢেউয়ের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ও প্রস্তুতি যাচাই করতে খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনলাইন জুম অ্যাপে ভার্চুয়াল সভা মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, করোনার প্রথম ধাপে সমন্বিত চেষ্টায় খুলনায় করোনা পরিস্থিতি ভালভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। করোনাভাইরাসের দ্বিতীয় প্রাদুর্ভাব মোকাবেলায় মাস্ক ছাড়া সেবা প্রদান না করার সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়ন করা প্রয়োজন।

সভায় জানানো হয়, আমেরিকা, ইউরোপ ও পাশ^বর্তী দেশ ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব পুনরায় বৃদ্ধি পাচ্ছে। আগামী শীতে পরিস্থিতি অধিকতর খারাপ হতে পারে। সভায় খুলনা বিভাগের তিনটি স্থলবন্দরে বিদেশ হতে আগতদের পর্যবেক্ষণ ও কোয়ারেন্টাইন নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। সভায় কোভিড হাসপাতালগুলোয় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, সিসিইউ, আইসিইউ সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। সভায় খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ রবিউল আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) হোসেন আলী খন্দকার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ রাশেদা সুলতানা, সকল জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

শীতে করোনা প্রকোপ বাড়ার আশংকা মাথায় রেখেই জেলেদের সাগর ও দুবলার চরে যাওয়ার অনুমতি

আবু হোসাইন সুমন, মোংলা

আসছে শীতে করোনা প্রকোপ বাড়ার আশংকা মাথায় রেখেই স্বাস্থ্য বিধি মানা শর্তে জেলেদের সাগর ও দুবলার চরে যাওয়ার অনুমিত দিয়েছে বনবিভাগ। তাই ৫ নভেম্বর থেকে বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হতে যাচ্ছে মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুম। এ মৌসুমকে ঘিরে এখন উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে চলছে জাল ও নৌকা মেরামতসহ চরে অস্থায়ী বসত গড়ার নানা সরঞ্জামাদি সংগ্রহের প্রস্তুতি। প্রস্তুতিও এখন প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু যাওয়ার পালা। পাস পারমিট নিয়ে ৫ নভেম্বর সকাল থেকে সাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে জেলেরা। তবে শীতকালীন করোনা মহামারী থেকে বাঁচতে চরে অস্থায়ী হাসপাতাল কিংবা চিকিৎসা সেবার ব্যবস্থার দাবী জানিয়েছেন জেলেদের।

প্রতি বছর শীত মৌসুমের আগ মুহুর্তেই শুরু হয় দুবলার চরে শুটকি মৌসুম। এবার চলতি বছরের নভেম্বর থেকে আগামী বছরের মার্চ মাস পর্যন্ত চলবে এ মৌসুম। মৌসুমকে ঘিরে উপকূলের কয়েক হাজার জেলে জড়ো হয় দুবলার চরে। মাছ ধরার জন্য নৌকা ও জাল নিয়ে তারা যান সমুদ্রে। আর চরে থাকাসহ মাছ শুকানো ও রাখার জন্য অস্থায়ী বসত গড়ে তোলেন জেলেরা। সুন্দরবনের সকল ধরণের গাছ কাটা নিষিদ্ধ করায় জেলেরা সাথে করে নিয়ে যান ঘর তোলার বাঁশ, কাঠসহ অন্যান্য জিনিসপত্র। চরে ৫ মাস ধরে তারা মাছ আহরণ ও শুটকিকরণ কাজ করে থাকেন তারা। এখন উপকূল জুড়ে জেলেদের মাঝে চলছে সাগর ও সুন্দরবনে যাওয়ার শেষ সময়ের প্রস্তুতি। হাতে খুব বেশি সময় নেই তাই যে যার ধর্ম অনুযায়ী নৌকায় মিলাদ ও পূজার আনুষ্ঠানিকতাও সেরে নিচ্ছেন। ৪ নভেম্বর এ সকল জেলেরা জড়ো হবেন মোংলার পশুর নদীর চিলা খালে। বনবিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে ৫ নভেম্বর দল বেধে ছেড়ে যাবেন দুবলার উদ্দেশ্যে।

তবে জেলেরা বলছেন, বিগত বছরগুলোর মত এবার আর দুস্যতার ভয় নেই তাদের মাঝে। তবে জেলেদের অভিযোগ রয়েছে, পথে ঘাটে দস্যুদের চেয়েও বেশি অত্যাচার নির্যাতন করে থাকেন বনবিভাগের কতিপয় সদস্যরা। তাই এ থেকে পরিত্রাণের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপও কামনা করেছেন।

মোংলার চাঁদপাই গ্রামের জনৈক এক জেলে অভিযোগ করে বলেন, আমি এবার ৩০ জন জেলে নিয়ে সাগরে যাচ্ছি। সেখানে সমস্যা অনেক। যেমন সেখানে কোন হাসপাতাল নেই, আমাদের কেউ অসুস্থ্য হলে চরম দুর্ভোগে পড়তে হয়। কেউ অসুস্থ্য হওয়ার পর মোংলায় আনতে আনতে পথেও মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা চাই সেখানে একটি হাসপাতাল করা হোক।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমরা নদী পথে যাওয়ার সময় ফরেস্টার ঝামেলা করে বেশি। এরা ডাকাতের চেয়েও বেশি খারাপ। ডাকাত ২০ নিয়ে ছাড়ে ও ওরা (ফরেস্টার) ৪০/৫০ হাজার না হলে ছাড়েনা। এখন সমস্যা ফরেস্টারই বেশি করছে।

আসছে শীত মৌসুমের পুরাটাই জেলেদের থাকতে হবে সাগর ও সুন্দরবনে তাই করোনার প্রকোপ বাড়লে তাদের পড়তে হবে চরম বিপদে। তাই চরে হাসপাতাল কিংবা চিকিৎসা সেবা কেন্দ্র স্থাপনের দাবী জেলেদের।

জেলেদের এ যৌক্তিক দাবীর বিষয়ে সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, করোনা প্রাদুর্ভাবের মধ্যেই দুবলা চরের ২৫ থেকে ৩০ হাজার জেলে মাছ আহরণ ও শুটকি তৈরির কাজ করতে জড়ো হবে। সেখানে যেহেতু অনেক লোকের সমাগম ঘটবে তাই তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে সেখানে ভাসমান স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন জরুরী বলে তিনি মনে করেন। তিনি বলেন, তা না হলে ওখানে যে কোন একজন কোনভাবে সংক্রমিত হলে তা ছড়িয়ে যাবে বৃহৎ জনগোষ্ঠীর মাঝে।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো: বেলায়েত হোসেন বলেন, শীতে করোনার প্রকোপ বাড়বে। তাই স্বাস্থ্য বিধি মানাসহ বেশ কিছু শর্তে জেলেদেরকে সাগরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছে। আর করোনা বিধি নিষেধের বিষয়টি গুরুত্বেও সাথে দেখা ও ব্যবস্থা নেয়ার জন্য দুবলা ফিসারম্যান গ্রুপের নেতৃবৃন্দদের নির্দেশনা দেয়া হয়েছে।

তবে স্বাস্থ্য সেবা নিশ্চিতে সেখানে কোন হাসপাতাল স্থাপন করা হবে কিনা তার জবাব মেলেনি বনবিভাগের পক্ষ থেকে।

গত মৌসুমে দুবলার চর থেকে রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ১৭ লাখ টাকা। আর এবার টার্গেট ধরা হয়েছে ৩ কোটি ২০ লাখ টাকা। আবহাওয়ার উপর নির্ভর করবে রাজস্ব আদায় কম-বেশির পরিমাণ।

জেলেদের উত্থাপিত অভিযোগ ও স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হলে সুষ্ঠুভাবেই এ মৌসুম পার করতে পারবেন জেলেরা সেই সাথে রাজস্ব আদায়ের মধ্যদিয়ে আর্থিকভাবে লাভবান হবেন বনবিভাগও।

সাতক্ষীরা জজকোর্টের পিপির দূর্ণীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ

খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা

সাতক্ষীরা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাড.আব্দুল লতিফের অনিয়ম দূর্ণীতি ও সরকারি আইন কর্মকর্তা নিয়োগের নামে ঘুষ গ্রহণ, প্রধানমšী¿ শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার আসামী পক্ষের আইনজীবীকে পুরষ্কৃত করে পূণরায় অতিরিক্ত পিপি নিয়োগ, পরীক্ষীত নেতা কর্মীদের বঞ্চিত করে স্বাধীনতা বিরোধীদের সরকারি আইন কর্মকর্তা নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

সাতক্ষীরা জেলা আওয়ামী আইনজীবী পরিষদের ব্যানারে মঙ্গলবার সকাল ১০টায় জজ কোর্ট সংলগ্ন শহীদ মিনারের পাদদেশে উক্ত বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এবং সাবেক অতিরিক্ত পিপি এড. আজহার হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক পিপি অ্যাড. ওসমান গণি, এড. সঞ্জয় রায় চৌধুরী, এড. সাহেদুজ্জামান সাহেদ, সাবেক অতিরিক্ত জিপি অ্যাড. নওশের আলী প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান জজ কোর্টের পিপি অ্যাড. আব্দুল লতিফ ভারতীয় গরুর খাটাল ব্যবসার সাথে সোনা পাচার করে শতকোটি টাকার মালিক হয়েছেন। আব্দুল লতিফ ওরফে খাটাল লতিফ পিপিশিপ দেওয়ার নাম করে ১৫ জন আইনজীবীর কাছ থেকে মাথাপিছু ৭০ হাজার টাকা করে ঘুষ নিয়েছেন। তিনি মামলা পরিচালনার সময় আসামীপক্ষের কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন। তিনি এর আগে বিডিআর এ চাকুরি করাকালিন দূর্ণীতির দায়ে বহি®কার হন। তিনি যে স্নাতক সনদ সংগ্রহ করেছেন তা যথাযথ নয়। ওই সনদ যাঁচাই এর জন্য কয়েকজন আইনজীবী আইন মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। ২০০২ সালে কলারোয়ায় বর্তমান প্রধানমন্ত্রি শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. জিল্লুর রহমান আসামীপক্ষে অবস্থান নেওয়ায় তৎকালিন পিপি অ্যাড. ওসমান গণি তাকে বহিষ্কার করলেও বর্তমান পিপি তাকে আবারও পিপিশিপ দিয়ে পুর®কৃত করেছেন। তার বিরুদ্ধে বহু নারী কেলেঙ্কারীরও অভিযোগ রয়েছে। এ ছাড়া ঘুষ দূর্ণীতির বিনিময়ে তিনি স্বাধীনতা বিরোধী আইনজীবীদের পিপিশিপ দিয়েছেন। এসব নিয়ে আইনজীবীরা প্রতিবাদ ও প্রধানমন্ত্রি বরাবর স্মারকলিপি দেয়ায় তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে।

বক্তারা এ সময় পিপি অ্যাড. আব্দুল লতিফকে অবিলম্বে পিপিশিপ থেকে পদত্যাগ না করলে আগামীতে বৃহত্তর কর্মসুচি দিতে বাধ্য হবেন বলে জানান। বিক্ষোভ সমাবেশ শেষে তারা তার কুশপুত্তলিকায় জুতোপেটা করে দাহ করেন।

কালিগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যার পর মরদেহ গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নীলকন্ঠপুর গ্রামে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত ওই যুবকের নাম আবির হোসেন বাবু (২৮)। সে নীলকন্ঠপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, নীলকন্ঠপুর গ্রামের আবির হোসেন বাবুকে পরিকল্পিতভাবে সোমবার রাতের কোন এক সময় পিটিয়ে হাত ও পায়ের নখ উপড়ে ফেলে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করেছে সন্ত্রাসীরা। হত্যার পর তারা তার বসত বাড়ীর ১‘শ গজ দুরে পুকুর পাড়ে একটি গাছের ডালে ওড়না পেঁচিয়ে মরদেহ ঝুলিয়ে রাখে। মঙ্গলবার ভোরে প্রতিবেশীর নিহতের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবহিত করেন। খবর পেয়ে তারা সরেজমিনে গিয়ে বিষয়টি থানা পুলিশকে জানান। এরপর সকাল ৯ টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন জানান, বাবুকে পুর্ব পরিকল্পিত ভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি এ সময় তদন্ত পূর্বক হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ইতিমধ্যে হত্যার রহস্য উন্মোচনে পুলিশ মাঠে নেমেছে। হত্যাকারী যেই হোকনা কেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে ছয় ব্যবসায়ীর দন্ড

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মণিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নানা অপরাধে ছয় ব্যবসায়ীকে জরিমানা করেছেন। মঙ্গরবার (৩ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী উপজেলার চিনাটোলা বাজারে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন।

আদালতের পেশকার ফাহিম আল মমিন জানান,  মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও লাইসেন্স না থাকায় চিনাটোলা বাজারের ফার্মেসি মালিক রমেশ কুন্ডুকে পাঁচ হাজার টাকা, হার্ডওয়ারের দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে দোকানি মেহেদি হাসানকে পাঁচ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকায় তরকারি দোকানি রওশন আলীকে এক হাজার, এখলাজ হোসেন ও আলাউদ্দিনকে পাঁচশ’ করে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এসিল্যান্ড খোরশেদ আলম চৌধুরী বলেন, মণিরামপুর উপজেলার প্রতিটি এলাকায় অধিকাংশ ব্যবসায়ী ক্রেতা ঠকিয়ে ইচ্ছামত সুবিধা নিচ্ছেন। নিত্যপণ্যের দাম লাগামহীন হওয়ায় সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে চিনাটোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

কবি দুখু বাঙাল ও সাংবাদিক নন্দী পাচ্ছেন সাহিত্যিক ইমদাদুল হক সম্মাননা

খবর বিজ্ঞপ্তি

কাজী ইমদাদুল হক সন্মাননা ২০২০’-এর জন্য মনোনীত হয়েছেন কবি দুখু বাঙাল ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দী। বুধবার (০৪ নভেম্বর) কাজী ইমদাদুল হকের ১৩৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের পক্ষ থেকে কবি দুখু বাঙাল ও সাংবাদিক গৌরাঙ্গ নন্দীকে সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন পরিষদের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান। কাজী ইমদাদুল হক সন্মাননা ২০২০-এর জন্য সমকালীন বাংলা সাহিত্যে কবিতায় বিশেষ অবদান রাখায় কবি দুখু বাঙাল এবং বাংলা সাহিত্য প্রবন্ধ ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সাংবাদিক গৌরাঙ্গ নন্দী মনোনীত হয়েছেন। কবি দুখু বাঙাল ৩০ জুন ১৯৫৭ সালে পটুয়াখালী জেলার ছোট ডালিমা গ্রামে জন্মগ্রহণ করেন। মহান স্বাধীনতা যুদ্ধের কিশোরযোদ্ধা তিনি পুলিশ ইন্সপেক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন।

সাংবাদিক গৌরাঙ্গ নন্দী ২ এপ্রিল ১৯৬৩ সালে খুলনায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৬ সালে সাংবাদিকতা শুরু করেন। ১৯৯৩ সালে এনজিওতে চাকুরি নেন। আবারও ১৯৯৮ সালের শেষের দিকে ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে যোগ দিয়ে সাংবাদিকতার চাকরিতে ফেরেন। ভোরের কাগজ, দৈনিক জনকন্ঠ হয়ে বর্তমানে কালের কণ্ঠের খুলনা ব্যুরোপ্রধান হিসাবে কর্মরত রয়েছেন। মুক্তিযুদ্ধ ও পরিবেশ বিষয়ক তাঁর বারোটি গ্রন্থ রয়েছে।

প্রসঙ্গত, কথাসাহিত্যিক কাজী ইমদাদুল হকের জন্ম ৪ নভেম্বর ১৮৮২ সালে খুলনার গদাইপুরে। পিতা কাজী আতাউল হক প্রথমে আসামে জরিপ বিভাগে চাকরি করতেন, পরে খুলনার ফৌজদারি আদালতে মোক্তার হন। লেখাপড়া করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে। কর্মজীবন শুরু শিক্ষকতা দিয়ে। তিনি সম্পাদনা করেন মাসিক পত্রিকা শিক্ষক। তিনি কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিক্ষা ও নীতিমূলক শিশুসাহিত্য লেখেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো : আঁখিজল (১৯০০), মোসলেম জগতে বিজ্ঞানচর্চা (১৯০৪), ভূগোল শিক্ষা প্রণালী (দু ভাগ, ১৯১৩, ১৯১৬), নবীকাহিনী (১৯১৭), প্রবন্ধমালা (১৯১৮), কামারের কা- (১৯১৯) ও আবদুল্লাহ (১৯৩২)। আবদুল্লাহ উপন্যাসের লেখক হিসেবেই তিনি পরিচিত। এই উপন্যাসে তত্কালীন মুসলিম সমাজের নানা দোষত্রুটি তিনি দক্ষতার সঙ্গে তুলে ধরেন। বাঙালি মুসলমান সমাজের কল্যাণসাধন ছিল ইমদাদুল হকের সাহিত্য সাধনার মূল লক্ষ্য। তিনি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা প্রকাশনা কমিটির সভাপতি ছিলেন। সরকার তাঁকে ১৯১৯ সালে ‘খান সাহেব’ এবং ১৯২৬ সালে ‘খান বাহাদুর’ উপাধিতে ভূষিত করে। ১৯২৬ সালের ২০ মার্চ কলকাতায় তিনি মারা যান।

কুষ্টিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে লক্ষ্মীপুর নিয়ত মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।

এসআই আব্দুর রহমান জানান, কুষ্টিয়ার দিক থেকে একটি অ্যাম্বুলেন্স লক্ষ্মীপুর নিয়ত মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিএডিসির পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের পাঁচ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এসময় আরও একজন আহত হন। গুরুতর আহত একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কারো নাম পরিচয় জানা যায়নি।

‘জাতীয় চার নেতা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সাথে কখনই বেঈমানী করেননি’

খবর বিজ্ঞপ্তি

মঙ্গলবার সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ে শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের ৪র্থ তলায় সম্মেলন কক্ষে ওয়েবিনারে শোকবহ জেলহতা দিবস উপলক্ষ্যে ‘জেলহত্যা দিবস:পিছনে ফিরে দেখা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামানের সভাপতিত্বে ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। তিনি বলেন বাংলাদেশের স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। জাতীয় চার নেতা ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্তসহচর, আপোষহীন নেতৃত্ব। বঙ্গবন্ধু ও বাংলাদেশের সাথে কখনই তাঁরা বেঈমানী করেননি। তিনি আবেগজড়িত কন্ঠে পঁচাত্তরের পনেরই আগস্টের শেষ রাতের এবং এরপর থেকে ৩ থেকে ৫ নভেম্বরের সেই শোকাবহ, দুর্বিসহ এবং ভয়াবহ দিনগুলোর স্মৃতি তুলে ধরে বলেন, জাতীয় চার নেতার নির্মম হত্যাকান্ড ছিলো পনেরই আগস্টে সপরিবারে বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ডের ধারাবাহিকতা। এরপর থেকে অনেক বছর পর্যন্ত এ দেশের মানুষ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার নাম মুখে নিতে পারতেন না। তাঁদের রুহের মাগফিরাতের জন্য দোয়া, মিলাদ মাহফিল পর্যন্ত করা যেতো না। তিনি আরও বলেন দেশি-বিদেশি নীল নকশায় নৃশংস পনেরই আগস্ট ও জেলহত্যা কান্ডের পর দেশকে পাকিস্তানি ভাবধারায় যারা ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলো তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। ইতিহাস একদিনে সৃষ্টি হয় না, একদিনে ধ্বংসও হয় না, সময়মতোই জবাব দেয়। ঐ হত্যাকান্ডের পর বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে, অগ্রগতির পথে রয়েছে। যতো ষড়যন্ত্রই হোক, বাঁধা আসুক সবকিছুকে অতিক্রম করে অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন জ্ঞানভিত্তিক ও যুক্তিনির্ভর দেশ গঠন এবং এ দেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র মুক্ত করতে পারলে সেটাই হবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অন্যতম স্বপ্ন পূরণ, তাঁদের প্রতি যথার্থ সম্মান প্রদর্শন। এ লক্ষ্যে যে যার অবস্থান থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও আন্তরিকতার সাথে কাজ করার জন্য তিনি আহবান জানান। তিনি বিশেষ করে যুব সম্প্রদায়ের প্রতি দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে উপাচার্য শোকাবহ জেলহত্যা দিবসে খুলনা বিশ্ববিদ্যালয় আয়োজিত ওয়েবিনারে মূখ্য আলোচক হিসেবে অংশগ্রহণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ এর কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমির প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন সবচেয়ে বড় শত্রু বঙ্গবন্ধুর আশপাশে থাকার পরও তিনি ছিলেন অবিচল আত্মবিশ্বাসী। প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ উদারবাদী মানুষ। তিনি বলেন খন্দকার মোশতাক মুজিবনগর সরকারে শপথ নেওয়ার পরও দেশি-বিদেশি ষড়যন্ত্রের সাথে যে যুক্ত সে সত্য আজ প্রমাণিত। মার্কিন দলিল পত্রে, বিভিন্ন গবেষণা ও প্রকাশনায় তা উঠে এসেছে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বঙ্গবন্ধুর এবং জাতীয় চার নেতার স্বপ্ন পূরণে কাছাকাছি। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে অচিরেই তাঁদের সে স্বপ্নের পূর্ণ বাস্তবায়ন সম্ভব। তবে তিনি ষড়যন্ত্রকারী ও জঙ্গিবাদীদের ব্যাপারে সাবধান ও সোচ্চার থাকার ব্যাপারে গুরুত্বারোপ করেন। ওয়েবিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। উপ-উপাচার্য বলেন, মুক্তির আকাক্সক্ষায় উজ্জীবিত বাঙ্গালিকে স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিলেন যে মহানায়ক, ১৯৭৫ এর ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে আসে ৩ নভেম্বর। তারই ধারাবাহিকতায় ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যাকে হত্যার একাধিক প্রচেষ্টা করা হয়। ঘটনাগুলো বাংলার মাটিতে স্বাধীনাতা বিরোধী পাকিস্তানি দোসরদের ছকে বাঁধা পরিকল্পনারই একটি অপরিহার্য অংশ ছিল। এ নির্মমতা, নৃশংসতার মধ্যদিয়ে আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ, চেতনা এবং মূলনীতিগুলো পদপিষ্ট হয়। ট্রেজারার বলেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি কলঙ্কিত অধ্যায়। জাতীয় চার নেতা যাঁরা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তাঁদেরকে জেলে ঘুমন্ত অবস্থায় ২ নভেম্বর রাত ১ টারও পরে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি আরও বলেন পিছনে ফিরে তাকালে আমরা দেখি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন যখন শুরু হয়েছিলো তখন থেকেই স্বপ্নের পাশাপাশি স্বপ্ন ভাঙ্গিয়ে দেবার একটা ষড়যন্ত্রও শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, প্রভোস্ট ও বিভাগীয় প্রধানগণ, শিক্ষক সমিতি এবং অফিসার কল্যাণ পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ওয়েবিনারটি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে সম্প্রচার হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ অনলাইনে যুক্ত হন।   

ঝিনাইদহের হরিশংকরপুরে বাড়িঘর ভাংচুর-লুটপাটের পর চলছে মুল্যবান গাছ কেটে বিক্রির মহোৎসব

খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ

হামলা, বাড়িঘর ভাংচুর, লুটপাটের পর ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নে এবার শুরু হয়েছে গাছ কেটে বিক্রি করার মহোৎসব। গ্রামের কমপক্ষে ৪০ টি পরিবার দীর্ঘদিন বাড়ি ছাড়া থাকার সুযোগে প্রতিপক্ষরা মাঠ থেকে মুল্যবান সব গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন। গত এক মাসে কমপক্ষে ১০ কৃষকের শতাধিক গাছ বিক্রি করে দিয়েছেন প্রতিপক্ষ দলের লোকেরা। পুলিশ চুরি যাওয়া গাছ কয়েকদফা জব্দও করেছে, তারপরও গাছকাটা বন্ধ হচ্ছে না।

গাছের মালিকরা বলছেন, সরকার দলের গোলমালে ২ জন খুনের ঘটনাকে পুজি করে স্থানীয় একটি মহল প্রথমদিকে বেশ কিছু নিরিহ মানুষের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। তাদের বাড়িছাড়া করা হয়। এখন আর্থিক ভাবে আরো ক্ষতি করতে আর নিজেরা লাভবান হতে গাছ কেটে নিচ্ছে। এ বিষয়ে ইতিমধ্যে তারা সদর থানায় লিখিত অভিযোগও করেছেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, গত ৪ জুন বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত হন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের দুই নেতা আলাপ শেখ ও নুর ইসলাম। এই হত্যাকান্ডের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার ১৪ জন আসামী বর্তমানে জামিনে আছেন, বাকি ১১ জন কারাগারে বলে জানা গেছে। হরিশংকরপুরবাসি জানান, তাদের ইউনিয়নে দুইটি সামাজিক দল রয়েছে। একটির নেতৃত্ব দেন বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম ও অপরটির সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ। এরা দু’জনই আওয়ামীলীগের নেতা। এই দুই নেতার লোকজনের মধ্যে মাঝে মধ্যেই সংঘর্ষ, বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। গত ১০ বছরে এই ইউনিয়নে উভয়পক্ষের ৫ জন জীবন দিয়েছেন। আর একটা হত্যাকান্ড ঘটার পর এলাকায় শুরু হয়ে যায় ভাংচুর ও লুটপাট। ঘটনায় জড়িত না থাকলেও সামাজিক দলভুক্ত লোকজনের বাড়িঘরও রক্ষা পায় না।

স্থানীয়রা আরো জানান, ঘটনার পর চার গ্রামের প্রায় ৪ শত পুরুষ বাড়ি ছাড়া রয়েছে। গোটা ইউনিয়নে ক্রাসের রাজত্ব চলছে। হরিশংকরপুর, চন্দ্রজানি, শিতারামপুর ও পরানপুর গ্রামের তিন শতাধিক পরিবারের পুরুষ মানুষগুলো আজো বাড়ি ছাড়া রয়েছেন। যাদের মাঠের কৃষিকাজও বন্ধ রয়েছে।

হরিশংকরপুর গ্রামের নজরুল ইসলাম বিশ^াস জানান, তার ৯ টি মেহগুনি ও ৩ টি কাঠাল গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা। তিনি খোজ পেয়েছেন গাছগুলো ২ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তার আরো বেশ কিছু গাছ কেটে নিয়েছে তারা। নিজে বাড়িতে যেতে পারেন না, তাই সবগুলোর সঠিক হিসাব দিতে পারছেন না। তিনি আরো জানান, তাদের গ্রামের দুদু মল্লিকের প্রায় দেড় লাখ টাকা মুল্যের ১৩ টি মেহগুনি, নেকবার আলীর ৪০ হাজার টাকা মুল্যের ৯ টি মেহগুনি, ওলিয়ার রহমানের ২৫ হাজার টাকা মুল্যের ৬ টি মেহগুনি গাছ, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এর ৮০ হাজার টাকা মুল্যের ৫ টি মেহগুনি, আসাদ মোল্লার ৭০ হাজার টাকা মুল্যের ৯ টি মেহগুনি গাছ, মহিদুল ইসলামের ৩২ হাজার টাকা মুল্যের ৩ টি মেহগুনি, আব্দুল মজিদ মোল্লার ৬০ হাজার টাকা মুল্যের ১৮ টি মেহগুনি ও ৭ টি দেবদারু গাছ সহ বেশ কয়েকজন কৃষকের মুল্যবান গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এই সকল বিষয় উল্লেখ করে তিনি ঝিনাইদহ সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আরেক কৃষক নাম প্রকাশ না করে জানান, তার ৯ টি গাছ কেটে বিক্রি করে দিয়েছে এই মহল। তিনি দরিদ্রতার সঙ্গে বসবাস করেন। অনেক কষ্টে গাছগুলো বড় করছিলেন, যেগুলো কেটে বিক্রি করা হয়েছে। 

হরিশংকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম জানান, হরিশংকরপুর গ্রামে হামলা পাল্টা হামলায় দুইজন খুন হওয়ার পর চার গ্রামের প্রায় ৪ শত পুরুষ বাড়ি ছাড়া হয়। প্রতিপক্ষরা গোটা ইউনিয়নে ক্রাসের রাজত্ব কায়েম করেছেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচার তিনিও চান, তবে সাধারণ মানুষের উপর যে নির্যাতন চালানো হচ্ছে তা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। তিনি বলেন, ঘটনায় ২৫ জন আসামী হয়েছে, আর অর্ধশত মানুষের বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখনও চন্দ্রজানি, শিতারামপুর ও পরানপুর গ্রামের তিন শতাধিক পরিবারের পুরুষ মানুষ বাড়ি ছাড়া রয়েছেন। যারা মাঠে চাষাবাদ করতে পারছেন না। একজনের জমি দখলদাররা চাষ করছেন। তিনি আশা করেন, প্রশাসন ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের ব্যবস্থা আর নিরিহ মানুষগুলোর বাড়ি ফিরিয়ে এনে স্বাভাবিক বসবাসের ব্যবস্থা করবেন।

এ বিষয়ে হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ জানান, গাছ কাটার ঘটনা কোনো তৃতীয়পক্ষ ঘটাচ্ছেন। তার কোনো লোক এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। একটি মহল দুইপক্ষের গোলযোগের সুযোগ নিয়ে গাছ কাটছে। যেটা তিনিও সমর্থন করেন না। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) এমদাদ হোসেন জানান, পুলিশ ইতিমধ্যে বেশ কিছু গাছ জব্দ করেছেন। গত ২৮ অক্টোবর তারা বেশ কিছু গাছ জব্দ করেন। এই ঘটনায় পাওয়া লিখিত অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান, এই গাছ জব্দ করার পূর্বে আরো কয়েকটি গাছ কাটার ঘটনা ঘটেছে শুনেছেন, তবে পরে আর ঘটেনি। আগামীতে কেউ গাছ কাটাকাটি করতে গলে তারা কঠোর ব্যবস্থা গ্রহন করবেন বলে জানান।

শীতের সবজির ব্যাপক সমারোহ থাকলেও সবজি সহ  নিত্যপণ্যের বাজার দরের কাছে সাধারণ মানুষ অসহায়

বেনাপোল প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলায় শীতের সবজির ব্যাপক সমারোহ থাকলেও সবজি সহ নিত্যপণ্যের বাজার দরের কাছে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। মহামারি করোনাভাইরাসের কারণে কর্মহীন ব্যক্তিরা পরিবার-পরিজন নিয়ে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছে। শহর থেকে প্রত্যšত গ্রামাঞ্চলের নিন্ম আয়ের মানুষের কষ্ট সব থেকে বেশি। বর্তমান পরিস্থিতিতে বাজার মনিটরিং করে নিত্যপণ্যের দাম কমানোর জোর দাবি জানিয়েছে সাধারণ মানুষ।

কৃষি প্রধান উপজেলা হিসেবে খ্যাত যশোরের চৌগাছা ধান, পাট শাক, সবজি, ফল ফলাদিসহ সব ধরনের ফসল উৎপন্নের এক স্বর্গরাজ্য হিসেবে খ্যাত। সেই চৌগাছার মানুষ বিগত প্রায় এক বছর ধরে নিত্যপণ্যের অস্থির বাজার দরের কাছে অনেকটা জিম্মি হয়ে গেছে। কখনও পোঁয়াজ কান্ড আবার কখনও আলু, এর সাথে আছে কাঁচামরিচ। এ সব পণ্যের অতিরিক্ত দাম দিতে গিয়ে একেবারে দিশেহারা মানুষ। সোমবার চৌগাছা সাপ্তাহিক হাটের দিনে প্রধান কাঁচা বাজার ঘুরে দেখা যায়, অধিকাংশ খুচরা দোকানে সদাই বিক্রি নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে অহেতুক তর্ক লেগেই আছে। জানা গেছে, বাজারের আড়ৎ থেকে চড়া মূল্যে প্রতিটি পণ্য কিনতে হচ্ছে খুচরা ব্যবসায়ীদের। তারা এর সাথে আরও কিছু দাম যোগ করে সাধারণ ক্রেতার নিকট বিক্রি করছেন। এ নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে বাকবিতান্ড এখন যেন নিয়মে পরিণত হয়েছে।

এদিন বাজারে ১ কেজি আলু বিক্রি হয়েছে ৩৫ থেকে ৪০ টাকায়। একই ভাবে ১ কেজি পেঁয়াজ ৭৫ থেকে ৮০, কাঁচামরিচ ১৫০ থেকে ১৭০, ফুল কপি ৪৫ থেকে ৬০, মুলা ৪০, মিষ্টি কুমড়া ৫০, বেগুন ৫০, শশা ৩০, টমেটো ৮০, করলা ৫০, পেঁপে ৩০, কাঁচাকলা ৫০, পুলা ২০, পটল ৫০, দ¯তাকচু ৫০, সারোকচু ৪০, ওল ৫০, ভেন্ডি ৪০, ঝিঙে ৩৫, বরবটি ৪০, সিম ১০০, বাঁধাকপি ৪৫ থেকে ৬০, কুশি ৪০,পাতা কপি ৪০ থেকে ৬০টাকা, কচুরলতি ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শীতের আগমন না ঘটলেও শীতের সব ধরনের সবজি বাজারে আসতে শুরু করেছে, এই সময়ে সবজির দাম ক্রেতা সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকার কথা থাকলেও এ বছর ভিন্ন। প্রায় এক বছর ধরে সবজির বাজার চড়া থাকায় দিশেহারা মানুষ।

সোমবার হাটে বাজার করতে আসা উপজেলার গ্রাম পুলিশ বাবুর আলী বলেন, অল্প বেতনে চাকুরী করে পরিবার পরিজন নিয়ে এই পন্যের উর্দ্ধগতির বাজার দরের কাছে হেরে যাচ্ছি। সোমবার থানায় সাপ্তাহিক হাজিরা দিতে আসতে হয়। প্রতি সোমবারের মত আজও বাড়ি থেকে বের হওয়ার সময় বাজারের ফর্দ্দ হাতে ধরিয়ে দেয় গৃহীনি। কিন্তু ৫০০ টাকার সবজি কিনেছি তাতে বাজারের প্যাকেট অর্ধেকও হয়নি। এখন বাধ্য হয়ে বাজার তালিকা কিছুটা ছাটকাট করে কেনাকাটা শেষে বাড়ি ফিরবো। এই অবস্থা চলতে থাকলে কিভাবে বেঁচে থাকবো ভেবে পাইনা!

চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মো: রইস উদ্দিন জানান, বাজার মনিটরিং করার দায়িত্ব কৃষি বিপনন অধিদফতরের। আমরা এ উপজেলায় কৃষকদের প্রতিটি ইউনিয়নে ৩২ টি বাড়িতে বিনামুল্যে ১৪ ধরনের সবজি বীজ বিতরন করেছি। সবজি উৎপাদনে প্রশিক্ষন, তদারকি সহ সার্বক্ষনিক কৃষকদের ভালো সবজি উৎপাদনে কাজ করে জাচ্ছি।

পাইকগাছায় জোরপূর্বক বাড়ী-ঘর নির্মাণে বাধা : মারপিটে আহত ২

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় প্রতিবেশী কর্তৃক রেকর্ডীয় সম্পত্তিতে জোরপূর্বক বাড়ী-ঘর নির্মাণকালে বাধা। প্রতিপক্ষরা পিটিয়ে ২জনকে আহত করার অভিযোগ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে স্ব অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।

জানা যায়, উপজেলার চাঁদখালী ইউপির সাহাপাড়া গ্রামের করিম মল্লিকের সাথে প্রতিবেশী মৃত রওশন সরদারের পুত্র আব্দুর রাজ্জাক সরদার গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। করিম মল্লিক ও তার স্ত্রী বাড়ীতে না থাকার সুযোগে প্রতিবেশী রাজ্জাক সরদার গংরা মঙ্গলবার সকাল ১০টার দিকে ঘর-বাড়ী বাঁধতে থাকে। প্রতিবেশীরা তাদেরকে সংবাদ দিলে করিম মল্লিক ও তার স্ত্রী ঘটনাস্থলে এসে বাঁধা দিলে তাদের দুজনকে পিটিয়ে আহত করে। এ ঘটনায় করিম মল্লিকের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করে। যার নং- ১১৮। অভিযোগের প্রেক্ষিতে থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে স্ব অবস্থানে থাকার নির্দেশ প্রদান করে।

আমড়াগাছে ঝুলন্ত লাশ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মণিরামপুরে আমড়াগাছে ঝুলন্ত অবস্থায় মশিয়ার গাজী (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার খড়িঞ্চি গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে। মশিয়ারের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

খেদাপাড়া ক্যাম্পের আইসি এসআই গোলাম রসুল জানান, দীর্ঘদিন ধরে মশিয়ার গাজীর মাথায় সমস্যা ছিল। সোমবার রাতে তিনি স্ত্রীকে ওষুধের দোকানে পাঠান। ওই সুযোগে বাড়ির অদূরে একটি আমড়া গাছের সাথে রশি জড়িয়ে তিনি গলায় ফাঁস দেন। এই ঘটনায় মঙ্গলবার সকালে থানায় অপমৃত্যু মামলা করেছেন মশিয়ার গাজীর ছেলে বাবু গাজী। কারো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান আইসি রসুল।

মুজিববর্ষ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি

মুজিববর্ষ উপলক্ষে নগরীর ৩১নং ওয়ার্ড টুটপাড়া মোজাহিদপাড়া বালুর মাঠে নাইট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ২৪ দলীয় এ খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফ হোসেন মিঠু, সম্মানিত অতিথি ছিলেন লবনচরা থানার সাব-ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান মোল্লা, সাংবাদিক আসাফুর রহমান কাজল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুল আলম(বাবুল), মো. মিজানুর রহমান, মো. সোহরাব হোসেন, মো. মুন্না, মো. হাবিবুর রহমান, মো. শাহা জামাল, রিপন বিশ^াস। উদ্বোধনীয় খেলায় অংশ নেয় ব্রাদার্স ইউনিয়ন এবং আরিফ-শান্ত দল। খেলা পরিচালনা করেন মোঃ ইসমাইল হোসেন। আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিল মোঃ রায়হান তালুকদার, অভিষেক মন্ডল, মোঃ রাজন ঢালী, মো. মারুফ শেখ, সাব্বির হোসেন জিতু, মো. মারুফ হোসেন প্রমুখ।

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল আজ

খবর বিজ্ঞপ্তি

শতাধিক আন্দোলন সমুহের সাহসী নেতৃত্ব খুলনা বিভাগের কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ। 

বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত কর্মসুচীতে সকল নেতাকর্মিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।

আইনের শাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বে হত্যা ক্যু’র রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে: সিটি মেয়র

খবর বিজ্ঞপ্তি

খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সবচেয়ে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন। এ কাজের জন্য তারা আগে ভাগে একটি ঘাতক দলও গঠন করে। এ দলের প্রধান ছিল রিসালদার মুসলেহ উদ্দিন। সে ছিল ফারুকের সবচেয়ে আস্থাভাজন অফিসার। ১৫ আগস্ট শেখ মনির বাসভবনে যে ঘাতক দলটি হত্যাযজ্ঞ চালায় সেই দলটির নেতৃত্ব দিয়েছিল মুসলেহ উদ্দিন। তিনি দক্ষিণ এশিয়ার প্রখ্যাত সাংবাদিক অ্যান্থনী মাসকারেনহাসের উদ্বৃতি দিয়ে বলেন, সাংবাদিক তার ‘বাংলাদেশ অ্যা লিগ্যাসি অব ব্লাড’ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরেই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়। পরিকল্পনাটি এমন ভাবে নেয়া হয়েছিল পাল্টা অভ্যুথান ঘটার সঙ্গে সঙ্গে যাতে আপনা-আপনি এটি কার্যকর হয়। আর এ কাজের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি ঘাতক দলও গঠন করা হয়। এই ঘাতক দলের প্রতি নির্দেশ ছিল পাল্টা অভ্যুথান ঘটার সঙ্গে সঙ্গে কোনো নির্দেশের অপেক্ষায় না থেকে কেন্দ্রীয় কারাগারে গিয়ে তারা জাতীয় চার নেতাকে হত্যা করবে। পচাঁত্তরের ৩ নভেম্বর খালেদ মোশাররফ পাল্টা অভ্যুত্থান ঘটানোর পরেই কেন্দ্রীয় কারাগারে এই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পর পরই পাকিস্তানের সামরিক জান্তা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে জাতির জনককে তাঁর ঐতিহাসিক ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। পরে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধকালে সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সমধিক পরিচিত প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কোটি কোটি বাঙালির স্বাধীনতার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর অপর ঘনিষ্ঠ সহযোগী এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি  গোলাম মুরশিদের উদ্বৃতি দিয়ে বলেন, লেখক তার ‘মুক্তিযুদ্ধ ও তারপর’ গ্রন্থে লিখেছেন মোশতাক জেল হত্যার পরিকল্পনা করেছিলেন কেবল ফারুক আর রশিদকে নিয়ে। তিনি ঠিক করেছিলেন, যে কোন পাল্টা অভ্যুত্থান হলে কেন্দ্রীয় কারাগারে আটক তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী এবং কামারুজ্জামানকে হত্যা করা হবে। যাতে নতুন সরকার গঠিত হলেও এই নেতারা তাতে নেতৃত্ব দিতে না পারেন। আজ সকল খুনীদের বিচার হচ্ছে কিন্তু আমরা মাঝখান থেকে দেশপ্রেমিক মেধাবী রাজনীতিবিদদের হারালাম। দেশ পিছিয়ে গেল। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে এসে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আইনের শাসন প্রতিষ্ঠা করে দেশে হত্যা ক্যু’র রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে।

গতকাল মঙ্গলবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগ আয়োজিত জেলা হত্যা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, এ্যাড. চিশতি সোহরাব হোসেন শিকদার। খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অধ্যা. আলমগীর কবীর, মো. জাহাঙ্গীর হোসেন খান, এ্যাড. অলোকা নন্দা দাস, শেখ সৈয়দ আলী, মনিরুল ইসলাম বাশার, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহেমদ আশা, রনজিত কুমার ঘোষ, মো. সফিকুর রহমান পলাশ, মাহামুদুর রহমান রাজেশ। এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এ্যাড. রজব আলী সরদার, নুর ইসলাম বন্দ, শেখ শহিদুল ইসলাম, শেখ মো. ফারুক আহমেদ, মকবুল হোসেন মিন্টু, শ্যামল সিংহ রায়, জামাল উদ্দিন বাচ্চু, জেড এ মাহমুদ ডন, ফেরদৌস আলম চান ফারাজী, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, প্যানেল মেয়র আলী আকবর টিপু, কামরুল ইসলাম বাবলু, বিরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, মোজাম্মেল হক হাওলাদার, শেখ মোশাররফ হোসেন, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, শেখ আবিদ হোসেন, কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন, অধ্যা. রুনু বিথার, মো. শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিসুর রহমান, কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাষ, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, প্যানেল মেয়র এ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, এ্যাড. একেএম শাজাহান কচি, আলাউদ্দিন আল আজাদ মিলন, মোল্লা মুজিবুর রহমান, এস এম আকিল হোসেন, মো. মোতালেব মিয়া, মীর বরকত আলী, এম এ নাসিম, এস এম হাফিজুর রহমান, চ. ম মুজিবুর রহমান, আব্দুল হাই পলাশ, মফিজুর রহমান জিপ্লু, শেখ আবিদ উল্লাহ, আইয়ূব মুন্সি, মঈনুল হোসেন নাসির, শেখ আব্দুল আজিজ, জামিরুল হুদা জহর, ফয়েজুল ইসলাম টিটো, শেখ মো. রুহুল আমিন, শেখ জাহিদ হোসেন, সরদার আব্দুল হালিম, এমরানুল হক বাবু, হাসান ইফতেখার চালু, এ্যাড. শামীম মোশাররফ, আতাউর রহমান শিকদার রাজু, ওয়াহিদুল হক পলাশ, খ. ম. লিয়াকত, মো. সিহাব উদ্দিন, মীর মো. লিটন, নূরীনা রহমান বিউটি, নুর জাহান রুমি, রিতা আলম, সাবিহা ইসলাম আঙ্গুরা, মো. আজম খান, মো. আবুল হোসেন, অভিজিৎ চক্রবর্ত্রী দেবু, জব্বার আলী হিরা, ওমর কামাল, পরশ আহমেদ, শাকিল খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. সাহেদ ও মাওলানা আব্দুর রহিম ।

শেখ হেলাল উদ্দিন এমপি’র সুস্থ্যতা কামনায় নগর আ’লীগের দোয়া আজ

খবর বিজ্ঞপ্তি

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এর সুস্থতা কামনায় খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে খুলনা মহানগর, থানা, ওয়ার্ড, সহযোগী সংগঠন এবং নির্বাচিত দলীয় সকল কাউন্সিলর সহ দলের সকল স্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।

২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র জননেতা শেখ হেলাল উদ্দিন এম পি’র আশু রোগ মুক্তি কামনা করে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আজ বাদ যোহর ওয়ার্ডের সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল ও সাধারণ সম্পাদক মো. ফয়েজুল ইসলাম টিটো, ওয়ার্ড আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন সমূহের সকলকে স্ব স্ব এলাকার মসজিদের দোয়া মাহফিলে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

মোড়েলগঞ্জে স্বাস্থ্য কল্যাণ কেন্দ্রে গর্ভকালীন সেবা নিতে উৎকোচ দিতে হয় ৩শ’ টাকা

এম.পলাশ শরীফ

বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কেন্দ্রে গর্ভকালীন সেবা কার্ড নিতে চিকিৎসককে নগদ টাকা দিতে হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জিউধরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের এফডব্লিউভি(পরিবার কল্যাণ পরিদর্শিকা) শাহনাজ পারভীন বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন সেবা গ্রহনকারি ৮ জন নারী। এরা হচ্ছেন, ডুমুরিয়া গ্রামের সুমি আক্তার(২২), ডেউয়াতলা গ্রামের লিমা আক্তার(৩৩), নূরজাহান (৩০), ঝর্না বেগম (৩৮), সুপর্না (৩০), রিপা মৃধা(৩২), প্রিয়াংকা শীল(৩৪) ও শনিরজোড় গ্রামের সেলিনা বেগম (৩২)। এই মায়েরা সেবা গ্রহনের পরে সেবাকার্ড পেতে প্রত্যেকে এফপিআই শাহনাজ পারভীন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দিয়েছেন। গত ২৫ অক্টোবর এই টাকা লেনদেনের ঘটনা ঘটে।

পরে ওই টাকা ফেরত দেওয়ার উদ্দেশে স্থানীয় এক ইউপি সদস্যের কাছে জমা করা হলেও সুবিধাভোগীরা এখন পর্যন্ত টাকা ফেরত পাননি। তবে এ অভিযোগ অস্বিকার করে শাহনাজ বেগম বলেন, কয়েকজন সেবা গ্রহিতার সাথে ভুল বোঝাবুঝি হয়েছে। তার সমাধানও হয়ে গেছে। এ সম্পর্কে ওই কেন্দ্রের প্রধান উপসহকারি মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন বলেন, কয়েকজন সুবিধাভোগীর নিকট থেকে টাকার গ্রহন ও তা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে বলে শুনেছি। এ বিষয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দিলদার হোসেন বলেন, গর্ভবতী মায়েদের সেবাকার্ডের বিনিময়ে টাকা নেওয়ার কথা শুনেছি। তবে কেউ এ বিষয়ে লিখিত অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

যশোরে পাওনা টাকা চাওয়ায় এক গাড়িচালককে ছুরি মেরে হত্যা

বেনাপোল প্রতিনিধি

পাওনা টাকা চাওয়ায় মংগলবার রাতে যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকায় আব্দুল কুদ্দুস (৫২) নামে এক গাড়িচালককে ছুরি মেরে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের ছেলে বিপ্লব হোসেনকেও (২৪) কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। নিহত আব্দুল কুদ্দুস সদর উপজেলার নওদা গ্রামের আব্দুল কাটির ছেলে। তিনি যশোর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল আলমের গাড়ির চালক ছিলেন।

আহত বিপ্লব হোসেন জানান, তিনি যশোর শহরের পুরাতন কসবা ঘোষপাড়া এলাকার সেলিম হোসেনের কাছে ৪৪ হাজার টাকা পেতেন। ৬ মাস আগে সে টাকা ধার নিয়েছিল। টাকা পরিশোধের জন্য দিন দিলেও সে টাকা পরিশোধ করছে না। বিষয়টি বিপ্লব তার পিতাকে জানালে  রাতে বিপ্লব ও তার বাবা কুদ্দুস পাওনা টাকা চাওয়ার জন্য সেলিমের বাড়িতে যান। সেলিম ও লিচুবাগান এলাকার সন্ত্রাসী সম্রাট বাপ বেটাকে ছুরি মেরে জখম করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টায় তিনি মারা যান। হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার আব্দুর রহিম মোড়ল জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কুদ্দুসের মৃত্যু হয়েছে। ময়নাতদšেতর জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে পুলিশ।

যশোর কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) আবু হেনা মিলন জানান, হত্যার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ জোর অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলার প্র¯তুতি চলছে।

খুলনা ডায়াবেটিক হাসপাতালকে মাস্ক হস্তান্তর

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি প্রেরিত করোনা কোভিড ১৯ প্রতিরোধে মাস্ক ও চিকিৎসা সামগ্রী খুলনা ডায়াবেটিক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট চিশতী সোহরাব হোসেন সিকদার, শ্যামল সিংহ রায়, মকবুল হোসেন মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, মোহাম্মদ মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জেড এ মাহমুদ ডন, প্যানেল মেয়র আলী আকবর টিপু, মীর বরকত আলী, শফিকুর রহমান পলাশ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় দলীয় কার্যালয় হতে ডায়াবেটিস হাসপাতালে পক্ষে চিকিৎসা সামগ্রী গ্রহণ করেন এডভোকেট রজব আলী সরদার।

ফুলতলায় অপহৃত কলেজ ছাত্রী এক সপ্তাহেও উদ্ধার হয়নি

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় গত এক সপ্তাহেও অপহৃত কলেজ ছাত্রী সুমাইয়া আমিন টুম্পা (১৬) উদ্ধার হয়নি। এদিকে অপহৃতার মাতা আসমা বেগম বাদি হয়ে ফুলতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। তবে পুলিশ এজাহারভুক্ত কোন আসামীকে আটক করতে পারেনি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় ফুলতলা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও দামোদর উত্তরপাড়ার মোঃ রহুল আমিন শেখের কন্যা সুমাইয়া আমিন টুম্পাকে তাদের বাড়ির সামনে থেকে একই এলাকার সৈয়দ কবিরের পুত্র সৈয়দ রাব্বি (১৯) এর নেতৃত্বে অপহরণ করা হয়। অপহৃতার পরিবার বিভিন্ন স্থানে খোজা খুজি ও উদ্ধারের চেষ্টায় ব্যার্থ হয়ে গত ১ নভেম্বর সুমাইয়ার মাতা আসমা বেগম বাদি হয়ে সৈয়দ রাব্বিসহ ৪ জনকে আসামী করে মামলা (০১) দায়ের করেন। এজাহারের অপর আসামীরা হলো দামোদও গ্রামের মৃতঃ সৈয়দ শারাফাত হোসেনের পুত্র সৈয়দ কবির (৫০), সৈয়দ কবিরের স্ত্রী মোসাঃ রোজিনা বেগম (৪০) এবং দক্ষিণডিহি গ্রামের মোঃ শুকুর শেখের পুত্র শিফাত শেখ (৩৫)। অপরদিকে ভিকটিম উদ্ধার এবং আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দর্জি জাফর আলী জানিয়েছেন।

ফ্রান্সে রসুল (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ফুলতলার জামিরায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ফুলতলা প্রতিনিধি

ফ্রান্সের পত্রিকায় রসুল (সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে রসুল (সাঃ) প্রেমিক মুসলমানবৃন্দের উদ্যোগে মঙ্গলবার বিকালে ফুলতলার জামিরা বাজার মোড়ে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, বণিক সমিতির সভাপতি মিজানুর রহমান সরদার, সাধারণ সম্পাদক হুমাযুন কবির মোল্যা, ওসমান গণি সরদার, শাহাদাৎ বিশ্বাস, মাওঃ সরোয়ার হোসেন সরদার, আঃ রহমান ফকির, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, শফিকুল ইসলাম বিশ্বাস, মাসুদুর রহমান সরদার, শেখ আঃ হালিম, বাবলুর রহমান শেখ, মুরাদ হুসাইন, জহুরুল শেখ, মোঃ মনিরুল ইসলাম, আল মামুন বিশ্বাস প্রমুখ। পরে এক বিক্ষোভ মিছিল বাজার প্রদক্ষিন করে।

ফুলতলায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলা মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা প্রধানদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমিন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির, প্রধান শিক্ষক মনিরা পারভীন, পীর মোহাম্মদ, মোশারফ হোসেন মোড়ল, কাউস আলী, মহাসিন বিশ্বাস, তাপস কুমার বিশ্বাস, আঃ হাই গাজী, গোলাম মোস্তফা, প্রেমচাঁদ দাস, ইকবাল কবির, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, জুলফিকার আলী, মোজাফ্ফর হোসেন, জামান সরদার প্রমুখ। সভায় প্রধান অতিথি প্রতিষ্ঠান প্রধানদেরকে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বিধি মেনে প্রতিবেদন তৈরী, মূল্যায়ন, অনলাইন কাস নেয়াসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করেন ।    

সাংবাদিক অমিয় কান্তি পালের মাতার মৃত্যুতে মহানগর পূজা পরিষদের শোক

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য, খুলনা প্রেস কাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমিয় কান্তি পাল ও অবনী পালের মাতা গৌরী রানী পালের (১০৫) মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার সদগতি ও স্বর্গবাস কামনা করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেনÑবাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, সাবেক সভাপতি গোপী কিষণ মুন্ধড়া, সহ-সভাপতি অধ্যক্ষ মাধব চন্দ্র রায়, অরবিন্দ সাহা, প্রকৌশলী পরিমল দাস, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, খুলনা সদর থানা সভাপতি বিকাশ কুমার সাহা, সাধারণ বিপ্লব সাহা লব, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রাম চন্দ্র পোদ্দার, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি দাস, সাধারণ সম্পাদক দিপক দত্ত, দৌলতপুর থানা সভাপতি তিলক গোস্বামী, সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খানজাহার আলী থানা সভাপতি দুলাল সরকার, সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবণচরা থানা সভাপতি ডাঃ শেখর চন্দ্র পাল, সাধারণ সম্পাদক পার্থ রায় মিঠু, হরিণটানা থানা সভাপতি মনোজ কান্তি রায়, সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা আহ্বায়ক আশিষ কবিরাজ, সদস্য সচিব দেবদাস ম-ল দেবু, মহানগর পূজা উদযাপন পরিষদের সম্পাদকম-লীর সদস্য উজ্জ্বল ব্যানার্জী, অভিজিৎ চক্রবর্ত্তী দেবু, মহাদেব সাহা, বাবলু বিশ্বাস, গৌরাঙ্গ সাহা, অঞ্জন দে, দীপক দত্ত, সঞ্জীব দাস, বিদ্যুৎ দাস, বাবু শীল, উজ্জ্বল রায়, স্বপন কুমার সাহা, তপন সাহা, দিলীপ সাহা, প্রদীপ সাহা মদন, শিবু রায়, অসিত বিশ্বাস, পাপ্পু সরকার, প্রণব চক্রবর্ত্তী, মাণিক শীল, অলোক দে, রবীন দাস প্রমুখ।

আশাশুনিতে ঘর নির্মান করে জমি জবর দখলের চেষ্টা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে জমি জবর দখল করে ঘর নির্মানের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একই ভাবে বাঁশ খুটি পুতে তাদেও অন্য প্লটের জমি দখলের চেষ্টা চালিয়েছিল একই ব্যক্তিরা। থানায় অভিযোগ করার পর ষড়যন্ত্র ও হুমকী ধামকী দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টার অভিযোগ রয়েছে অবৈধ দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে।

উত্তর চাপড়া গ্রামের বিল্লাল হোসেন সানার পুত্র প্রতিবন্ধী রাসেল হোসেন বাদী হয়ে দাখিলকৃত লিখিত এজহারে প্রকাশ, বড়দল ইউনিয়নের চম্পাখালী মৌজায় এসএ ২২৫ খতিয়ানে, ৮০, ৮২ ও ৮৮ দাগে ৬৬ শতক জমির মধ্যে ২৬ শতক জমিতে তারা বহুকাল যাবৎ ভোগদখলে আছেন। জমি এসএ রেকর্ড এবং মাঠ পর্চাও তাদের নামে হয়েছে। কিন্তু গোয়ালডাঙ্গা গ্রামের আনছার আলি সরদারের পুত্র নেছার, আছাদ, আহম্মদ, মোহাম্মদ আলিসহ তাদেও সহযোগিরা প্রথম দফায় রাস্তার দক্ষিণ পাশের প্লটে পৈত্রিক স্বত্বদখলীয় জমিতে বাঁশ খুটি পুতে জমি অবৈধ দখলের চেষ্টা করলে ২৬ অক্টোবর বিষয়টি থানাকে অবহিত করলে পুলিশ কাজ বন্ধ করে দেয় এবং বসাবসির দিন ছিল সোমবার। কিন্তু ষড়যন্ত্রমূলক ভাবে ২ নভেম্বর সকাল ৭ টার দিকে ধারালো দা, রড, কুড়াল, লাঠিশোটা নিয়ে বাদীদের পৈত্রিক স্বত্বদখলীয় জমিতে (উত্তর পাশের প্লটে) অনাধিকার প্রবেশ করে। থানাকে অগ্রাহ্য করে জমিতে ঘর বাধতে গেলে তারা (জমির মালিকরা) বাধা দেন। প্রতিপক্ষ বাদীর মামা জিয়ারুল হক, আঃ ওহাব ও আজহারুল ইসলামের উপর হামলা চালিয়ে মারপিট, গলায় গামছা দিয়ে শ্বাস আটকে হত্যার চেষ্টা ও হাড়ভাঙ্গাযুক্ত জখম করে। গুরুতর আহত জিয়ারুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপাওে আইন প্রয়োগকারী সংস্থা, জন প্রতিনিধি ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন প্রতিবন্ধী রাসেলসহ জমির প্রকৃত মালিকরা।

শোভনালীতে নিহত চন্দ্র শেখরের পরিবারের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের শংকর মন্ডলের পুত্র নিহত চন্দ্র শেখরের পরিবারের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। মঙ্গলবার বিকালে বৈকরঝুটির শংকর মন্ডলের বাড়ীতে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সেক্রেটারী রনজিত কুমার বৈদ্য, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, সেক্রেটারী দীপঙ্কর কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ চন্দ্র শেখর হত্যা মামলার আসামী বৈকরঝুটি গ্রামের মোবাশে^র মোড়লের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান এবং সকল ভয়ভীতির উর্দ্ধে থেকে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ তাদের পাশে থাকবে বলে আশ^স্ত করেন। সাথে সাথে মূল আসামী গ্রেফতার হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

গুনাকরকাটিতে অগ্নিবীমার ক্ষতিপুরণ টাকা বিতরণ

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার গুনাকরকাটিতে কাপড় ব্যবসায়ীকে অগ্নিবীমার ক্ষতিপূরনের টাকা প্রদান করা হয়েছে। কৃষি ব্যাংক লিঃ গুনাকরকাটি শাখা হতে টাকা হস্তান্তর করা হয়।

বুধহাটা বাজারের এসকে ফ্যাসান টার্চ নামের দোকানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফ্যাসান টার্চকে ঋণ প্রদানের সময় বাংলাদেশ জেনারেল ইন্সিউরেন্স কোং লিঃ-এ বীমা করা হয়েছিল। অগ্নিকান্ডের পর উদ্যোক্তার দাবীর প্রেক্ষিতে বীমা কোম্পানী ক্ষতিগ্রস্ত ব্যবসা ্রপতিষ্ঠানকে ক্ষতিপুরন দানের সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষি ব্যাংক সাতক্ষীরা অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক শাহ নেওয়াজ মোঃ মোস্তফা ফয়সাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বীমা কোম্পানী কর্তৃক প্রদত্ত ১১ লক্ষ ৪৪২ টাকা উদ্যোক্তার হাতে তুলে দেন। এসময় শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, বীমা কোম্পানী প্রতিনিধি লুৎফর রহমান ও শেখ মোস্তফা আলী উপস্থিত ছিলেন।

মোড়েলগঞ্জে জেলহত্যা দিবস পালন

 মোড়েলগঞ্জ সংবাদদাতা

বাগেরহাটের মোড়েলগঞ্জে খাউলিয়া ইউনিয়নে জেলহত্যা দিবসে মৎস্যজীবী লীগের  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমারখালীতে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীল নেতা আলহাজ্ব মাষ্টার সায়েদুর রহমান। আওয়ামীলীগ নেতা আঃ আজিজ হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ, পৌর সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মল্লিক, উপজেলা সহ-সভাপতি মো. ইউনুস আলী শেখ, ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদকফরিদ আহম্মদ পিন্টু, ইউনিয়ন মৎস্যজীবী লীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, মো. আলামিন হোসেন রিপন প্রমূখ। সভা পরিচালনা করেন  যুবলীগ নেতা ইমরান গাজী। #

বাগেরহাটে শিশু উন্নয়নে ২ দিনের প্রশিক্ষণ শুরু

বাগেরহাট প্রতিনিধি

‘শিশুর সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহন, বাজেট প্রনয়ন ও যথাযথ বাস্তবায়নের’ লক্ষ্যে বাগেরহাটে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউনিসেফ-এর সহযোগীতায় এনআইএলজির উদ্যোগে বাগেরহাট সার্কিট হাউজে অনুষ্টিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজি-র পরিচালক (যুগ্ম-সচিব) বোরহান উদ্দিন ভূঞা। স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্টিত এ প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ ও ইউনিসেফ খুলনা চীফ ফিল্ড অফিসার কাওসার হোসেন। “তথ্য-উপাত্ত নির্ভর শিশু কেন্দ্রীক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক এ প্রশিক্ষণে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা , যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ অংশ গ্রহন করেন।

ডিডিএলজি দেবপ্রসাদ পাল জানান, এ প্রশিক্ষণের ফলে এলজিসি কর্মসূচীর আওতাধীন নির্বাচিত উপজেলা ও জেলাসমূহে চলমান উন্নয়ন সমন্বয় কাঠামো বা প্যাটফর্মগুলো শিশুদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধান ও শিশুদের কল্যাণ সাধনে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদের শিশু উন্নয়ন সংশ্লিষ্ট কমিটি সমূহের সদস্য ও সরকারি বিভাগ সমূহের কর্মকর্তাগণ পরস্পর আরও বেশী ঘনিষ্ট হয়ে কাজ করতে পারবেন। যা অসমতা ধূর করে শিশুর সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাতক্ষীরায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় জেল হত্যা দিবস-২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। জেলা বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে উক্ত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শেখ নুরুল হক, জেলা মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ৩ নভেম্বর ইতিহাসের জঘন্য্যতম এই দিনে যারা দেশকে ভালবাসেনা দেশের স্বাধীনতাকে বিশ^াস করেনা তারাই জাতীয় চার নেতাকে হত্যা করেছিল। তারা আজও দেশকে নিয়ে  ষড়যন্ত্র  করছে। তারা জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বারবার হামলা করেছে। মহান আল্লাহ তায়ালা বাংলাদেশের জনগণের ভাগ্যোন্নয়নে তাকে বাঁচিয়ে রেখেছেন। তিনি এ সময় সকল ষড়যন্ত্রের মোকাবেলা করে দলকে সুসংগঠিত করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট দাড়িয়ে নিরাবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাশেমী তপু। পরে একই স্থানে দিবসটি উপলক্ষ্যে জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সাংবাদিক জাহিদ সুমনের পিতার মৃত্যুতে শোক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

শ্যামনগর প্রেসকাবের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম সুমন এর পিতা এস,এম আবু ইছহাক (৮৩) ৩ নভেম্বর (মঙ্গলবার) বিকাল আনুমানিক পৌনে ৩টায় চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিলাহি……………………….রাজিউন!)। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ২পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার নামাজের জানাযা আজ সকাল ১০টায় ভুরুলিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ও শ্যামনগর প্রেসকাবের কতব্যরত সকল সাংবাদিকগণ।

আঁঠারমাইলের মাগুরাঘোনা ইউনিয়নের ২ওয়ার্ডে ওয়ার্ড সভা অনুষ্ঠিত

আঁঠারমাইল (খুলনা) প্রতিনিধি

আঁঠারমাইলের মাগুরাঘোনা ইউনিয়নের ২ওয়ার্ডে ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উত্তর মাগুরাঘোনার দোলখোলা বাজারে ইউপি সদস্য এস এম সাহেবালীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব মোঃ আবু হানিফ ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম। বক্তব্য রাখেন মাসুদ রানা, আলহাজ্ব আব্দুর রহিম সরদার, আবুল কাশেম সরদার, আমীর আলী সরদার, এনামুল সরদার, মকবুল সরদার, সিরাজ সরদার, মহসীন সরদার, আসাদুল শেখ, হামিদ মোড়ল প্রমুখ।

ঝিনাইদহে জেল হত্যা দিবসে যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে জেল হত্যা দিবস উপলক্ষে যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে যুবলীগ কার্যালয়ে সদর থানা যুবলীগ এ আয়োজন করে। সদর থানা যুবলীগের আহবায়ক শাহ্ মোহাম্মদ ইব্রাহীম খলিল রাজা সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শিমুল, সদর থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক হারুন অর রশিদসহ যুবলীগের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তরা ৪ জাতীয় নেতার হত্যাকারীদের বিদেশ থেকে দেশে ফেরত এনে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও জেল হত্যায় নিহতদের স্বরণে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের জন্য দোয়া মোনাজাত করা হয়।

৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জেলহত্যা দিবসের আলোচনা সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

জেলহত্যা দিবস উপলক্ষে নগরীর ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন, ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমানের সঞ্চালনায়  আলোচনা করেন  সাবেক ছাত্রলীগ ফোরাম নেতা আবু হেনা বাবলু, খানহাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, গোলাম রসুল, মোড়ল মুজিবর রহমান, তরিকুজ্জামান মনির, আব্দুল্লাহ ফকির, মাসুম খন্দকার, কামরুল ইসলাম, সাবেক মেম্বর শহিদুল ইসলাম, মোঃ শফিউদ্দিন, আলম মোল্যা, দোলাল হোসেন, নজরুল ইসলাম, শেখ জয়নাল প্রমুখ নেতৃবৃন্দ। আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ও পরবর্তি ৩ নভেম্বর নির্মম ও নৃশংস ভাবে নিহত শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।  দোয়া পরিচালনা করেন হাফেজ মাও. ইব্রাহিম শেখ।

খানাবাড়ীর সবার প্রিয় ক্রীড়া প্রেমী বাবুল শিকদার আর নেই

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

সদালাপি, মিষ্টভাষী, খানাবাড়ী এলাকার ছোট-বড় সবার প্রিয় ক্রীড়া প্রেমী বাবুল শিকদার আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় তিনি কিডনি জনিত অসুস্থতার কারণে মহেশ^রপাশা খানাবাড়ী এলাকায় নিজবাস ভবনে ইন্তেকাল করেছেনএ(ইন্নালি—- রাজিউন)। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনোগ্রাহী রেখেগেছেন। রাত সাড়ে ৯টায় খানাবাড়ী ঈদগাহে জানাযা শেষে যোগিপোল কবরস্থানে তার মায়ের পাশে তাকে দাফন করা হয়। বাবুল শিকদার রাজনৈতিক জীবনে  ছোট বেলা থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। পরিবারের দাবী বাবুল শিকদার অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার চেষ্টা করে ব্যার্থ হয়ে ধুকে ধুকে মৃত্যু বরণ করে।

খানজাহান আলী থানা এলাকায় ভোক্তা অধিদপ্তরের অভিযান : ৫টি প্রতিষ্ঠানে ২৮ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

নগরীর শিরোমণি শিল্পাঞ্চল ও ফুলবাড়ীগেট বাজারে ভোক্তা অধিদপ্তরের পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে। ৩ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় শিরোমণি শিল্পনগরী ও ফুলবাড়ীগেট বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময়ে শিল্পনগরী মিতালী ফুড ইন্ডাষ্ট্রিজে পাউরুটিতে উৎপাদনের তারিখ অগ্রীম এবং এমআরপি না থাকায় ১০ হাজার টাকা ও শিরোমণি বাজার রফিক ফল এন্ড বেকারীতে কসমেটিকস এর মেয়াদ উত্তীর্ণ এবং এমআরপি না থাকায় ৩ হাজার টাকা এবং ফুলবাড়ীগেট দারোগা বাজার রোডে  রাকিব রাফিন ফার্মের্সীতে ফিজিসিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয়ের জন্য ২ হাজার টাকা,ন্যাশনাল ড্রাগ হাউসে ৩ হাজার টাকা এবং চা ঘরকে নি¤œ মানের চা বিক্রি করার জন্য ১০ হাজার টাকা জরিমানা করেন। জাতীয় ভোক্তা অধিকার এবং সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় সহকারী পরিচালক সিকদার শাহিনুর আলম এর নেতৃতে অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। এ সময় তাদেরকে  ৩ আর্মড ব্যাটালিয়নের এএসআই আমিরুল ইসলামের  সহযোগীতায় শম্পা রাণী,নাহিদ,শাহেদ,শাহাদতসহ ফোর্সগণ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ীগেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শণীর প্রতিবাদে ফ্রান্সের সংগে কুটনৈতিক সম্পর্ক ছিন্ন ,রাষ্ট্রদূতকে বহিস্কার ও দূতাবাস বন্ধ এবং তাদের সকল পণ্য বয়কটের  দাবীতে ৩ নভেম্বর মঙ্গলবার আছরবাদ খানজাহান আলী থানা ইমাম পরিষদের উদ্যোগে এলাকার হাজার হাজার মুসল্লীদের ফুলবাড়ীগেট খুলনা যশোর মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে বাস স্ট্যান্ড চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন খানজাহান আলী থানা ইমাম পরিষদের সভাপতি মুফতি মোঃ গোলামুর রহমান। বক্তৃতা করেন মুফতি আব্দুস সাকুর, মুফতি হুমায়ুন কবির, মাওঃ রফিকুল ইসলাম, মুফতি মানসুরুর রহমান, মুফতি আসাদুল্লাহ, মাওঃ এমদাদুল হক, মুফতি মামুনুর রশিদ, মাওঃ সিরাজুল হক, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ মাসুম বিল্লাহ, মাওঃ আজিজুর রহামন, মাওঃ আশেখ এলাহী, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন কল কারখানায়  বিক্রি :  মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী মহল

 ফুলবাড়ীগেট(খুলনা) প্রতিনিধি

নগরির  শিরোমনি ষ্টেশন এলাকার যোগিপোলে  রেলওয়ের উচু  জমি  জলাশয়  দেখিয়ে লিজ নিয়ে উক্ত  জমি থেকে মাটি খনন করছে  একটি প্রভাবশালী মহল। যোগিপোল ৯ নং ওয়ার্ড এর ( নিকেরী পাড়া ) টাওয়ার এর পাশে মরহুম আবুল হোসেন এর পুত্র শেখ নুর ইসলাম (শুনু) ও মোহাম্মাদ আলীর পুত্র শেখ মাসুদ পারভেজ গত বছরের ৬ নভেম্বর রেলওয়ে পশ্চিম এর কার্যালয়  থেকে ০. ৫৫ শতক ভুমি লিজ নেয় । যার মধ্যে দখলে রয়েছে ০.৭২০৮ একর । জলাশয় না থাকার  পরও ভুল তথ্য দিয়ে  উচু জমিকে জলাশয় দেখিয়ে তারা রেলওয়ের জায়গা লিজ নেয় । এ কাজে রেলওয়ের কিছু অসাধু কর্মকর্তা জড়িত রয়েছে বলে জানিয়েছেন স্থানিয়রা , গত ৩০ অক্টোবর থেকে  ওই জমিতে লেবার দিয়ে প্রায় ৬ ফিট গভির করে মাটি কেটে নিয়ে পিকআপে করে বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে করে রেল লাইন ঝুকির মধ্যে রয়েছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায় লিজ গ্রহিতা  শেখ নুর ইসলাম এর নিজ বাড়িতে প্রায় ১০ শতক জমি রেলওয়ের মাটি দিয়ে ভরাট করা হয়েছে। সরকারি জমির মাটি কিভাবে কাটা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী ( যশোর ) ওয়ালিউল হক জানান এ খবর জানা মাত্র আমি মাটি কাটা বন্ধ করে দিয়েছি। তিনি আরোও বলেন লিজ নিয়ে  সরকারি মাটি কাটার কোন সুযোগ নেই। যদি কেটে অন্যত্র নিয়ে থাকে তাহলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে । স্থানিয় বাসিন্দা মোঃ মান্নান মিয়া  বলেন কয়েকদিন ধরে মাটি কাটা হচ্ছে এ ব্যাপারে রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তাদের বারবার বলা হলেও তাদের ভুমিকা ছিলো রহস্যজনক। পরে এলাকাবাসি খানজাহান আলী থানায় খবর দিলে থানার এস আই মোঃ বাশার ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন । এ দিকে স্থানিয়রা জানায়  রেললাইনের পাশে রেলওয়ের  জমি থেকে অবৈধভাবে   মাটি কাটার ফলে যেকোন মুহুর্তে  রেল লাইনের পাটি বসে যেয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে। অতিদ্রত এ ব্যাপারে সংস্লীষ্ট উর্দ্ধতন সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসি ।

আরো তথ্যের জন্য যোগাযোগ করুন: ডুমুরিয়ায় জেলহত্যা দিবস পালিত

ডুমুরিয়া প্রতিনিধি

৩রা নভেম্বর’ জেলহত্যা দিবস উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ নাজিবুর রহমান নাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তৃতা করেন, সাধারণ সম্পাদক শাহনওয়াজ হোসেন জোয়াদ্দার, সরদার আবু সালেহ, প্রভাষক জিএম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, গাজী তৌহিদ আহমেদ, শেখ নুরুল ইসলাম, খান আবু বক্কার, মোল্যা জাহিদুল ইসলাম, মোল্যা মোহেল রানা, এসএম জাহাঙ্গীর আলম, এ্যাড. প্রতাপ রায়, আছফার হোসেন জোয়ার্দ্দার, মাসুদ রানা নান্টু, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, মেহেদী হাসান বিপ্লব, কাজী মেহেদী হাসান রাজা, শেখ জাকির হুসাইন, গাজী কবির হোসেন, খান আবুল বাশার শেখ মাসুদ রানা, সরদার রাসেল।

ডুমুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসূচীতে অংশ গ্রহন

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচীতে অংশ গ্রহন করেন। তিনি বিকেলে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত জেল হত্যা দিবসের স্বরণ সভা ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন। সকালে দক্ষিণ ডুমুরিয়ার মোড়ল পাড়ার সুধিজনদের সাথে মতবিনিময়ে মিলিত হন। তিনি মঙ্গলবার বিকেলে মির্জাপুর সার্ভেয়ার ও আওয়ামী লীগ নেতা দুলাল বসাকের মায়ের শ্রাদ্ধ্যানুষ্ঠানে অংশ গ্রহন করেন। সকাল ১০ টায় প্রখ্যাত ইঞ্জিনিয়ার তিমির মন্ডলের সাথে মির্জাপুর মঠ মন্দিরে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময়ে ইঞ্জিনিয়ার তিমির মঠ মন্দিরে চলমান একাধিক স্থাপনার কাজের বর্নণা তুলে ধরেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসকাবের সভাপতি কাজী আব্দুল্লাহ, সাংবাদিক অরুন দেবনাথ, সুজন বিশ্বাস, পংকজ মন্ডল, সিরাজ সরদার, গোলক কর, বাধণ মন্ডল। দুপুরে ডুমুরিয়া বাজারে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এছাড়া সকাল ৬ টা থেকে ৯ টা পর্যন্ত সাজিয়াড়া ও খলশী গ্রামের একাধিক পাড়ায় সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন।

ডুমুরিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষনের অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদি হয়ে দুই বন্ধুকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। তবে পুলিশ কোন আসামীকে আটক করতে পারেনি। মামলার বিবরণ সূত্রে জানা যায়,উপজেলার বানিয়াখালী এলাকার পঞ্চম শ্রেণী পড়–য়া এক ছাত্রীকে উলা দক্ষিণপাড়া এলাকার রেজাউল সরদারের ছেলে সাব্বির সরদার (২১) ও ফারুক হোসেনের ছেলে সাব্বির হোসেন (২১) নামের দু’বন্ধু প্রেম নিবেদন করে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন গত রবিবার সকালে মোবাইল ফোনে ওই ছাত্রীকে সাব্বির হোসেনের বাড়ীতে নিয়ে যায়। এক পর্যায়ে ওই শিশুর ইচ্ছার বিরুদ্ধে তার শয়ন কক্ষে ফেলে বন্ধুর সহযোগিতায় ১নং আসামী সাব্বির সরদার ধর্ষণ করে। এরপর তাকে ভয়ভীতি দেখিয়ে অসুস্থ্য অবস্থায় মটর সাইকেল যোগে বানিয়াখালী বাজারে তার রেখে আসে। বিষয়টি জানাজানির পর শিশুর পিতা বাদি হয়ে দু’বন্ধকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,এ ঘটনায় মামলা হয়েছে আসামী গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে পাইকগাছার দম্পতি জখম

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর জখম হয়েছে। গত সোমবার সন্ধ্যায় উপজেলার মাগুরখালী ইউনিয়নের বয়লাহারা এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বামী-স্ত্রী পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আহত দম্পতির ছেলে শুভঙ্কর মন্ডল থানায় একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানা যায়,পাইকগাছা থানার রামনগর এলাকার রবীন্দ্রনাথ মন্ডলের সাথে একই এলাকার সমীর মন্ডলের ডুমুরিয়া থানাধীন জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় রবীন্দ্রনাথ মন্ডলের দখলে থাকা মৎস্য ঘেরে  প্রতিপক্ষ সমীর মন্ডল ও তরুন মন্ডল জোর পূর্বক প্রবেশ করে মাছ ধরতে থাকে। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রবীন্দ্রনাথ মন্ডল মাথা কেটে রক্তাক্ত জখম ও তার স্ত্রী প্রমিলা বালার দুটি আঙ্গুল ভেঙ্গে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ডুমুরিয়ায় গলায় রশি ও বিদ্যুৎ স্পৃষ্টে দু’জনের মৃত্যু

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে গোপাল মন্ডল (৩৮) এক যুবক ও গলায় রশি দিয়ে রাবেয়া বেগম (৭০) নামের বৃদ্ধার মৃত্যু হয়েছে।গত সোমবার দিবাগত রাত্রে উপজেলার মুড়াবুনিয়া ও বানিয়াখালি এলাকায় পৃথক ঘটনায় দু‘জনের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ জানায় উপজেলার আটলিয়া ইউনিয়নের মুড়াবুনিয়া এলাকার কার্ত্তিক মন্ডলের ছেলে ভ্যানচালক গোপাল মন্ডল ঘটনার রাতে অসাবধান বশতঃ বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরদিকে পারিবারিক করহের জের ধরে বানিয়াখালী এলাকার শহর আলী শেখের স্ত্রী রাবেয়া বেগম ঘটনার রাতে বাড়ীর পাশে থাকা একটি মেহগনি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

পুকুরের পানিতে ডুবে শিশুর করুন মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়–লিয়া এলাকায় পিয়া চৌধুরী নামের তিন বছরের এক শিশুকন্যা পুকুরের পানিতে ডুবে মারা গেছে। মঙ্গলবার বিকেল আনুমানিক ৪টার দিকে ঘটেছে। স্থানীয়রা জানান, শিশুটিকে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খুজাখুজির একপর্যায় একটি পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষা করেন। পিয়া আড়–লিয়া গ্রামের উত্তম চৌধুরীর কন্যা। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেেেম এসেছে।

“শৈলকুপায় দুই দল আদিবাসীদের সংঘর্ষে এক নারী নিহত”

সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার শৈলকুপায় কাঁচেরকোল ইউনিয়নের কচুয়া মধুদহ আদিবাসী পাড়ায় দু’গ্রুপের মারামারি ঠেকাতে গিয়ে রতা বালা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সূত্রে জানা যায়, সুকুমার সরকারের ছেলে খোকন সরকারের স্ত্রী প্রিয়াংকার উপর প্রায়ই শারীরিক নির্যাতন চালানোর ফলে নির্যাতিত সহ্য করতে না পেরে প্রিয়াংকা তার বাবার বাড়িতে চলে যায়। প্রিয়াংকাকে তার বাবার বাড়ি থেকে ফিরিয়ে এনে সোমবার সন্ধ্যা ৬ টার দিকে শারীরিক নির্যাতন চালানো হলে তাতে বাঁধা দেই রতা বালার ভাইয়ের জামাই বিদ্যুৎ কুমার। আর নির্যাতন বাঁধা দেওয়াকে কেন্দ্র করে বিদ্যুৎ কুমারকে একা পেয়ে সুকুমারের তিন ছেলে খোকন সরকার, স্বপন সরকার ও কুটিমুনি সরকার মারধর করতে থাকলে চিৎকার শুনে রতা বালা ছুটে আসে মারামারি ঠেকাতে আর মারামারি ঠেকাতে এসে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রতা বালার মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে তাৎক্ষনিক উপস্থিত হয়েছিলেন কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্র ইন্সপেক্টর শামসুজোহা ও তার সঙ্গীয় ফোর্স। পরে খবর  পেয়ে শৈলকুপা সার্কেল এএসপি আরিফুল ইসলাম ও শৈলকুপা থানার অফিসার ওসি জাহাঙ্গীর আলম। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়নে শান্ত রয়েছে। শৈলকুপা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অপরাধীদের গ্রেপ্তার করার  জন্য আমরা কাজ শুরু করেছি।

মহেশপুরে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ

ঝিনাইদহের মহেশপুরে জেলহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল।

জেলাহত্যা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীন আহম্মেদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক বুলু, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ, বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নওশের আলী মল্লিক, যাদবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিদুল ইসলাম মাস্টার, পান্তাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব শরিফুল ইসলাম শরিফ, জেলা পরিষদ সদস্য এম,এ আসাদ, কাজিরবেড় ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, নেপা ইউপি চেয়ারম্যান সামছুল হক মৃধা, বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, কাজী আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি মাস্টার আলমগীর কবির প্রমুখ।

পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে উপজেলা আওয়ামী কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক দিবসের পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। 

মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে মহেশপুরে বিক্ষোভ মিছিল

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ

ফ্রান্সে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে ঝিনাইদহের মহেশপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ওয়ালামা মাশায়েখ মহেশপুর উপজেলা শাখা।

মঙ্গলবার সকালে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ওলামা মাশায়েখ মহেশপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাজির আহম্মেদ, সাধারন সম্পাদক মুফতি রফিকুল ইসলাম সহ মহেশপুর ইসলাম প্রিয় জনতা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ফ্রান্সের সাথে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, ফ্রান্সের পণ্য বয়কট ও ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে আটক করে ফাঁসির দাবী জানানো হয় ।

ঝিনাইদহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে বিশেষ সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, করোনা’র দ্বিতীয় ঢেউ মোকাবেলা এবং দ্রব্যমুল্য ও বাজার মনিটরিং সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে সার্কিট হাউজ মিলনায়তনে প্রশাসন ও সুধিজনদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু ।

এসময় বক্তারা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশী টহল বৃদ্ধি, শীতে করোনা মোকাবেলায় স্বাস্থ্য বিধি বাস্তবায়নে এবং বাজারে দ্রব্যমুল্য নিয়ন্ত্রন রাখতে নজরদারি বৃদ্ধি সহ প্রশাসনকে জোরালো পদক্ষেপ গ্রহনের পরামর্শ দেন।

করোনা প্রতিরোধে সামনের সারির এক যোদ্ধা ডা. সুমাইয়া ইসমত জাহান টুম্পা

রেজাউর রহমান তনু, কুষ্টিয়া

করোনাভাইরাস মহামারির শুরুর দিক থেকে প্রথম সারির যোদ্ধা হয়ে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন চিকিৎসকরা। জীবন বাজি রেখে তারা লড়ে যাচ্ছেন অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে। এখনও করোনার কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার না হওয়ায় রোগীকে সরাসরি সেবা দিতে হচ্ছে চিকিৎসকদের। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণও গেছে অনেকের।

অন্য চিকিৎসকদের মতো করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল এর ডেডিকেটেড করোনা ইউনিটের চিকিৎসক সুমাইয়া ইসমত জাহান টুম্পা। তিনি পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন নির্ভয়ে। তাঁর একটাই কথা-চিকিৎসক হওয়ার শপথ যখন নিয়েছি তখন মানুষের সেবা দিয়েই যাব।

জানা যায়, কুষ্টিয়ার মেয়ে ডাক্তার সুমাইয়া ইসমত জাহান টুম্পা ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিএস পাস করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। তার দায়িত্বে কোনো সময় ছিল না অবহেলার ছাপ। জরুরি প্রয়োজনে দূর-দূরান্ত থেকে আসা মানুষজন সবসময় তাকে পাশে পেয়েছে। করোনাভাইরাসের শুরু থেকেই ডা. সুমাইয়া ইসমত জাহান টুম্পা অত্যন্ত সাহসিকতার সাথে রোগী দেখেন। করোনার প্রথম সারির এ যোদ্ধা  ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ ও বহির্বিভাগে ৮ থেকে ১০ ঘন্টা রোগীর সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সেই সাথে নিয়মিত টেলিমেডিসিন সেবাও প্রদান করে যাচ্ছেন।

ডা. সুমাইয়া ইসমত জাহান টুম্পার বাবা মো মতিয়ার রহমান বলেন, ‘আমার মেয়ে ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার ইচ্ছা পোষণ করতো। সে তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। করোনা পরিস্থিতিতে সে সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে, তা নিয়ে আমার আলাদা করে কিছু বলার নেই। তারা ডাক্তার, তাদের কাজ মানুষের সেবা দেয়া। আমরা শুধু বলতে পারি, তোমরা সাবধানে থেকো। আর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারি আমার সন্তানকে তুমি দেখে রেখ।’

ডা. সুমাইয়া ইসমত জাহান টুম্পার নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতা দেখে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটাল এর ডেডিকেটেড করোনা ইউনিটের দায়িত্ব প্রদান করা হয়। তিনি বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজের করোনা ওয়ার্ডে  অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

করোনা যুদ্ধের সামনের সারির এই যোদ্ধা বলেন, এটা আসলে অন্যরকম এক অভিজ্ঞতা। করোনাভাইরাসের মতো এমন ভাইরাস আগে কখনও আসেনি। সেহেতু এটা নিয়ে কাজ করা একদমই নতুন অভিজ্ঞতা। পরিবার থেকে কখনও অসহযোগিতা পাইনি। বরং তাদের অনুপ্রেরণা আমাকে আরও বেশি সাহস জুগিয়েছে। সরকারের সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, করোনার নমুনা সংগ্রহের জন্য সরকারের পক্ষ থেকে পিপিই, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন উপকরণ পাচ্ছি।

একমাত্র সচেতনতাই পারে করোনাভাইরাসের এই ভয়াল থাবা থেকে মুক্ত করতে। মুখে সবসময় মাস্ক ও সাবান দিয়ে বারবার  হাত ধোয়া এগুলো সব সময় সবার করা উচিত বলে মনে করেন করোনা যুদ্ধের এই সম্মুখযোদ্ধা।

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবারে রাতে। মাদকদ্রব্য মামলার ০১ জন আসামী ও নাঃশিঃ ওয়ারেন্টভুক্ত ০২ জন আসামীসহ ০৩ জন আসামী গ্রেফতার করেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল মোঃ শেখ ইয়াছিন আলীর তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার  অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা ও ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র এর নেতৃত্বে। দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে । দেবহাটা থানার মামলা নং-৩(১০)২০২০ এর আসামী ১। মোঃ মাহবুর রহমান (২৫), পিতা-আব্দুল মজিদ, গ্রাম-বহেরা, থানা-দেবহাটা (২ই নভেম্বর) কুলিয়া বাজার এলাকা হইতে এসআই আবু হানিফ গ্রেফতার করেন। নারী শিশু-২৯৫/২০ এর আসামী ১। মোমেনা খাতুন, স্বামী-কামরুল সরদার, ২। মোঃ মাসুম বিল্লাহ, পিতা-কামরুল সরদার,উভয় গ্রাম -শাকরা (কোমরপুর), থানা-দেবহাটা, নিজ নিজ বসত বাড়ী হইতে এএসআই রসিদুল ইসলাম ও এএসআই এস এম মোজাম্মেল গ্রেফতার করেন।আসামীদেরকে বিচারার্থে মঙ্গলবারে  ৩ই নভেম্বর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে