বিএনপি ও শ্রমিকদলের উদ্যোগে
||খবর বিজ্ঞপ্তি||
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় খানজাহান আলী থানা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার (৮ মে) স্থানীয় বিএনপি কার্যালয়ে থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আবু সাঈদ হাওলাদার আব্বাস, মোল্লা সোহাগ হোসেন, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, শওকত হোসেন হিট্টু, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর হোসেন খোকা, এমদাদুল হক, মোড়ল আতাউর রহমান, শাহাবুদ্দিন বুদ্ধি, মোয়াজ্জেম হোসেন বাবু, হাবিবুর রহমান বিপ্লব, সিয়াম হোসেন, জিহাদুল ইসলাম, জাহিদুল ইসলাম, আজমল হোসেন, বারেক হাওলাদার, আবুল কালাম, কাজী জামির হোসেন, আবুল কালাম, আব্দুল হালিম, হুমায়ুন কবির জুয়েল, হায়দার আলী, মেহেদী হাসান বাপ্পি, রফিকুল ইসলাম প্রমুখ|

সোনাডাঙ্গা থানা বিএনপি: খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় সোনাডাঙ্গা থানায় মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার (৮ মে) বাদ জুম্মা থানার অর্ন্তগত সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়| এসময় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|
সোনাডাঙ্গা থানা শ্রমিক দল: খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় সোনাডাঙ্গা থানা শ্রমিকদলের উদ্যোগে শুক্রবার বাদ মাগরিব স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| দোয়া মাহফিলে মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন|
১৯নং ওয়ার্ড বিএনপি: খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনায় সোনাডাঙ্গা থানার অর্ন্তগত ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| শুক্রবার (৮ মে) বাদ আসর স্থানীয় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন| দোয়া মাহফিলে শফিকুল আলম তুহিনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়|









































