ঢাকা অফিস।।
গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে তার ছেলের নেতৃত্বে বিক্ষোভ করেছেন বিএনপির কিছু নেতাকর্মী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী ঢাকা থেকে টাঙ্গাইল যাওয়ার পথে টঙ্গীতে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনে যোগ দিতে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল থেকেই টঙ্গীর বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর সেখানে পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। এক পর্যায়ে তারা গাড়িবহর ঘিরে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান। এতে নেতৃত্ব দেন নুরুল ইসলাম সরকারের ছেলে রনি সরকার।
এ সময় পরিস্থিতি কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।











































