স্টাফ রিপোর্টার।।
দেশের ওপর দিয়ে মৌসুমের প্রথম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী রাজশাহী ও খুলনা বিভাগসহ টাঙ্গাইল, মানিকগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি মানের এ তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এপ্রিলের দীর্ঘমেয়াদি বার্তা অনুযায়ী মাসজুড়ে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এরমধ্যে ১-২ টি তীব্র তাপপ্রবাহ রয়েছে। সেক্ষেত্রে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া দফতরের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া যশোরে ৩৮ দশমিক ২ ডিগ্রি এবং মোংলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে তাকে তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।











































