নগরীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ লিটার দেশি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর দৌলতপুর দত্তবাড়ি মতিয়ার রহমানের বাড়ির ভাড়াটিয়া মো. আজহার আলীর ছেলে মো. আল আমিন মুন্সি (৩৪)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৪ লিটার দেশি চোলাই মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।
রূপসায় জেলা ডিবির অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
রূপসা থানাধীন সেনের বাজার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন নগরীর ৫নং মাছঘাট গ্রীন ল্যান্ড আবাসন মামুর আস্তানার বাসিন্দা মো. শামসু মিস্ত্রীর ছেলে মো. আলম শেখ (৪০)।
জেলা ডিবি জানায়, ২৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে রূপসা থানাধীন সেনের বাজার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন। এসময় বাসষ্ট্যান্ডের খোকন বিশ্বাসের গ্যারেজের সামনে থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আলম শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপসা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডুমুরিয়ায় র্যাবের অভিযানে এককেজি গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন খলশী গ্রামে অভিযান চালিয়ে এককেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল রবিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার খলশী গ্রামের মৃত. কেরামত গাজীর ছেলে মো. রাশেদুল গাজী (৩৫) ও মো. নেছার আলী শেখের ছেলে মো. মিন্টু শেখ (৩২)।
র্যাব-৬ জানায়, গতকাল রবিবার দুপুর ১টার দিকে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন খলশী গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের লিটন শেখ এর মুদী দোকানের সামনে থেকে এককেজি গাঁজাসহ রাশেদুল গাজী ও মিন্টু শেখকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
যশোরে র্যাবের অভিযানে ৩৯০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
যশোর জেলার মনিরামপুর থানাধীন জামলা গ্রামে অভিযান চালিয়ে ৩৯০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। ২৪ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন যশোর জেলার মনিরামপুর থানার জামলা গ্রামের চাঁদ মিয়া খলিফার ছেলে মো. মিলন আহম্মেদ (৩৫) ও ঘিবা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. আব্দুল আল মামুন (২৭)।
র্যাব-৬ জানায়, ২৪ অক্টোবর রাতে যশোর জেলার মনিরামপুর থানাধীন জামলা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের শহিদুল ইসলাম এর মুরগীর ফার্মের পশ্চিম পাশ থেকে ৩৯০ পিস ইয়াবাসহ মিলন আহম্মেদ ও আল মামুনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
চুয়াডাঙ্গায় র্যাবের অভিযানে দু’কেজি গাঁজাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন আন্দুলবাড়িয়া বেলতলা এলাকায় অভিযান চালিয়ে দু’কেজি গাঁজাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। গতকাল রবিবার দুপুর সোয়া ১টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার নিশিন্তপুর গ্রামের মো. জাফর আলীর ছেলে মো. সিহাবুর রহমান (২২) ও মৃত. আব্দুল জব্বারের ছেলে মো. আব্দুল মান্নান (২৩)।
র্যাব-৬ জানায়, চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানাধীন আন্দুলবাড়িয়া বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি আভিযানিক দল। এসময় ওই গ্রামের আশার চায়ের দোকানের সামনে দু’কেজি গাঁজাসহ সিহাবুর রহমান ও আব্দুল মান্নানকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
মহেশ্বরপাশায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন
স্টাফ রিপোর্টার
নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে নিষ্ঠুর স্বামী। এ ঘটনায় ভিকটিম থানায় মামলা করতে গেলে ওসি মামলা নেয়নি বলে ভিকটিমের ছোট কাকা দেবাষীষ মুখার্জি অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, বাগেরহাট রামপাল থানার শ্রীরম্ভা গ্রামের বাসিন্দা উজ্জল মুখ্জর্াীর মেয়ে দীপা চক্রবর্তীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় মহেশ্বরপাশা পাশ্চিমপাড়ার বাসিন্দা পল্লব চক্রবর্তীর। বিয়ের কিছু দিন পরেই যৌতুকের দাবিতে দীপার ওপর নেমে আসে নির্মম নির্যাতন। নির্যাতন সহ্য করে দীপা সংসার করতে থাকে। কিন্তু ক্রমেই যৌতুক লোভী পল্লব আরো বেপরোয়া হয়ে ওঠে। তারই ধারাবাহিকতায় পল্লব যৌতুকের দাবিতে মারধর করে। এ ঘটনায় মামলা করতে গেলে তারা এলাকার মুরব্বীদের দিয়ে একশত টাকার স্ট্যাম্পে লিখিত রাখে আর কখনও যৌতুকের দাবিতে দীপাকে মারধর করবে না বলে গত ১৭ জুলাই অঙ্গীকারনামা দেয়। এতে করে তারা আর মামলা করতে যায়নি। কিন্তু যৌতুক লোভী পল্লব এ অঙ্গিকারনামা দেয়ার পর কিছু দিন নিরব ছিল। কয়েক দিন পর আবার সে দীপার নিকট তিন লাখ টাকা যৌতুক দাবি করে। এ খবর শুনে গত ১৯ অক্টোবর দুপুরে ভিকটিমের ছোট বোন দিশা ও ঠাকুর দাদা শ্বশুর বাড়ি মহেশ্বরপাশায় আসে দীপাকে নিয়ে যেতে। বিকেল ৩টার দিকে যৌতুকে টাকা না দিয়ে পিত্রালয়ে যাওয়া যাবে না বলে পল্লব সরাসরি দীপাকে জানিয়ে দেয়। দীপা যৌতুকের টাকা দিতে পারবে না বলে জানায়। এ সময় পল্লব ও তার পরিবারের লোকজন ক্ষীপ্ত হয়ে দীপাকে মারধর শুরু করে। ছোট বোন দিশা ও ঠাকুর দাদা ঠেকাতে গেলে তারা একজোট হয়ে তাদের তিনজনকে মারধর করে। এ সময় তাদের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সবাইকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করলে ওসি তা রেকর্ড করতে অসম্মতি জানায়। উল্টো বিষয়টি মিমাংসা করার পরামর্শ দেয়। এতে করে ভিকটিম পরিবার বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।
দৌলতপুর থানার ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভিকটিমকে তারাই উদ্ধার করেছেন। তবে যেহেতু ঘটনাটি পারিবারিক। তাই তাদের পারিবারিক আদালতে মামলা করার জন্য পরামর্শ দেয়া হয়েছে। তবে উপরের ফোন আছে এমন কথা সত্য নয় বলে তিনি দাবি করেন।
এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুতে জেলা শ্রমিক দলের শোক
খবর বিজ্ঞপ্তি
মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি, ভাষা সৈনিক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামন্ডলীর অন্যতম সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন খুলনা জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সংগঠনের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, মোঃ জালাল উদ্দীন মোল্যা, শেখ আমিনুল ইসলাম, গাজী আকবর আলী, শেখ মনিরুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল বারিক, গাজী ফারুক হোসেন, সরদার ফারুক আহমেদ, সরদার আজিজুল ইসলাম, মোল্যা জাকির হোসেন, এস.এম. কামরুজ্জামান, মোঃ ইউনুছ আলী, এড: এ.কে.এম আবু নাসের মল্লিক, জরিনা বেগম, শংকর কুমার সরদার, জিনারুল ইসলাম খান, শেখ ইব্রাাহিম হোসেন, সাহাবুদ্দীন লাবু, খায়রুল মল্লিক, শেখ ফরিদ হোসেন, তৈয়েবুর রহমান, সেকেন্দার আলী, জাহাঙ্গীর আলম, সোহরাব হোসেন, আব্দুর রহমান, এ.টি.এম. মোশাররফ হোসেন, গাজী আব্দুল কাদের, আব্দুর রাজ্জাক মোল্যা, রমজান আলী গাজী, আকবর হোসেন খান, শেখ সেলিম আহম্মেদ, শেখ মাহমুদুল হাসান, শেখ কামরুল ইসলাম, মশিউর রহমান মিলন, জালাল হাওলাদার, শেখ আব্দুর রশিদ, মিজানুর রহমান কিনা, গাজী রফিকুল ইসলাম, ইলিয়াজ হোসেন ভূইয়া, রবিউল ইসলাম বাবু, মিজানুর রহমান, আবুল হোসেন মোড়ল, আজিম হাওলাদার প্রমুখ।
গ্রফতারকৃত নেতৃবৃন্দকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী মহানগরীর ৫ থানা সিপিবি নেতৃবৃন্দের
খবর বিজ্ঞপ্তি
বাম গণতান্ত্রিক জোট আহুত গত ১৯ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারাদেশে রাজপথ অবরোধ কর্মসূচির প্রতি একাত্মতা জানিয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ, খুলনা’র উদ্যোগে ফুলতলা আটরা ইষ্টার্ণ জুট মিল গেটের সামনে খুলনা-যশোর রোডে রাজপথ অবরোধ ও সমাবেশ অনুষ্ঠান চলাকালে পুলিশ অতর্কিত বর্বরোচিত হামলা চালিয়ে অবরোধ প- করার এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য এস এ রশীদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহবায়ক শ্রমিকনেতা অলিয়ার রহমান, যুব ইউনিয়ন নেতা রবিউল ইসলাম রবি, ইষ্টার্ণ গেট বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলাম সরু, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা মহানগর আহবায়ক আল আমিন শেখ, সাবেক ওয়ার্ড কমিশনার ও শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, আবুল হোসেন, মোঃ নওশের আলী, জাহাঙ্গীর সরদার, ফারুক হোসেন, শাহিদুল ইসলামসহ সকল নেতৃবৃন্দকে গ্রেফতারে তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা মহানগরীর সদর থানা সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
খুলনা পুলিশ সুপারের ফুলতলা পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়
ফুলতলা প্রতিনিধি
খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ রোববার সন্ধ্যায় শারদীয় দূর্গাপূজার মহানবমতে রোববার সন্ধ্যায় ফুলতলার দামোদর গৌরহরি গাছতলা পূজা মন্ডপ পরিদর্শন ও ভক্তবৃন্দেরসাথে মতবিনিময় করেন। মন্দির কমিটির সভাপতি প্রফুল্ল কুমার চক্রবর্তীর ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরার পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, ওসি মাহাতাব উদ্দিন, পরিদর্শক শেখ মাসুদ-উর রহমান, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, ইউপি সদস্য মিসেস কেয়া, মাসুদ পারভেজ মুক্ত, নূর হোসেন, সুব্রত বিশ্বাস, মলয় দত্ত, রমজান আলী মিন্টু, তাসমির হাসান, কায়েসউজ্জামান পিকলু, বাপ্পা প্রমুখ।
চৌগাছার ১১ টি ইউনিয়নের ১শ ৪ জন গ্রাম পুলিশ সদস্যের ২ বছর ৮ মাসের থানা হাজিরার টাকা বকেয়া
বেনাপোল প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার ১১ টি ইউনিয়নের ১শ ৪ জন গ্রাম পুলিশ সদস্যের ২ বছর ৮ মাসের থানা হাজিরার টাকা বকেয়া রয়েছে। পরিবার-পরিজন নিয়ে অনটনে দিন কাটছে তাদের । জানা যায়, প্রতি সপ্তাহের সোমবার উপজেলার সকল ইউনিয়নের গ্রাম পুলিশকে থানায় হাজিরা দিতে হয়। এদিন থানার ওসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন। কোন গ্রাম পুলিশ যেন হাজিরায় অনুপিস্থত না থাকে সে কারণে তাদের বেতনের একটা অংশ এই হাজিরার সাথে দেওয়া হয়।
বর্তমানে প্রতিদিন হাজিরার জন্য তাদেরকে তিন শ টাকা করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন ভূমি উন্নয়ন কর থেকে আয়ের এক শতাংশ হারে যে টাকা পান সেখান থেকে গ্রাম পুলিশের এই হাজিরার টাকা প্রদান করা হয়। কিন্তু ২০১৮ সালের মার্চ মাস থেকে গ্রাম পুলিশদের হাজিরার টাকা বকেয়া রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাম পুলিশ জানান, মাসে কমপে চার দিন হাজিরায় একজন গ্রাম পুলিশের মাসে পাওনা হয় ১ হাজার দুইশ টাকা। যে মাসে ৫ দিন সোমবার হয় সে মাসে পাওনা হয় ১ হাজার পাঁচ শ টাকা। প্রতিমাসে কমপে ১ হাজার ২শ টাকা পাওনা হলে ৩২ মাস হিসেবে একজন গ্রাম পুলিশের সর্বনিম্ন পাওনা হয় ৩৮ হাজার ৪শ টাকা। সেই হিসেবে উপজেলার ১শ ৪ জন গ্রাম পুলিশের ৩২ মাসের সর্বনিম্ন বকেয়া বেতনের পরিমাণ কমপে ৩৯ লাখ ৯৩ হাজার ৬শ‘ টাকা।
যশোর জেলা শাখার গ্রাম পুলিশ ও কর্মচারী ইউনিয়নের সাধারণ স¤পাদক ও চৌগাছা উপজেলা শাখার সভাপিত রেজাউল ইসলাম বলেন, উপজেলা পরিষদের টাকা দিয়ে ইউনিয়নের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হলেও আমাদের হাজিরার টাকা বছরের পর বছর বকেয়া রাখা হয়। তিনি আরো বলেন, আমরা সারাদিন ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের নির্দেশ অনুযায়ী কাজ করি আবার রাতে থানা পুলিশের সাথে কাজ করি, এছাড়া উপজেলা পরিষেদর বিভন্ন নির্দেশনাও আমাদেরকে পালন করেত হয় তারপরও আমাদের বেতন বকেয়া রাখা হয় যা খুবই দু:খজনক।
গ্রাম পুলিশ আমজাদ হোসেন বলেন, মাসে বেতন পাই যৎসামান্য। তারপরও বকেয়া থাকে। আমাদের দিয়ে সবাই কাজ করিয়ে নেন। কিন্তু চেয়ারম্যান স্যার, ওসি স্যার, ইউএনও স্যার, ইঞ্জিনিয়ার স্যার কেউ আমাদের খবর রাখেন না। আমরা ছাড়া আর কারও বেতনও বেকয়া থাকে না। এ ব্যাপারে জানেত চাইলে বেতন প্রদান কমিটির উপজেলা সদস্য সচিব ও চৌগাছা উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন বলেন, কত বাকি আছে তা তিনি জানেন না তবে, ৩২ মাস বকেয়া থাকার কথা না। তার জানামতে এক জনের ২ বছরের বাকি ছিল তিনি নিয়ে গেছেন। তবে বিষয়টি খোঁজ নেবেন বলে জানিয়েছেন।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক বলেন, বকেয়া বেতনের বিষয়টি গ্রাম পুলিশের পক্ষ থেকে তাকে জানানো হয়েছে। করোনার কারণে জমি রেজিস্ট্রি কম হওয়ায় ফান্ডে টাকা জমা নেই। ফলে তাদের নিয়মিত মাসিক বেতন দিতেও হিমশিম খেতে হচ্ছে। তবে ফান্ডে টাকা পেলে থানা হাজিরার বকেয়া দেওয়া হবে।
বাগেরহাটে টানা বর্ষণে ভেসে গেছে প্রায় ১০ হাজার মৎস্য ঘের
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ভারি বর্ষণে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে হাজার হাজার মৎস্য ঘের ও পুকুর। বিশেষ করে জেলার মোরেলগঞ্জ ও শরণখোলার প্রায় চল্লিশ হাজার মানুষ পানি বন্দি রয়েছে। মানবেতর জীবন যাপন করছে পরিবারগুলো। পানি কমতে শুরু করলেও হাসি নেই মৎস্যচাষীদের মুখে, ঘেরের মাছ বের হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে। বৃহস্পতিবার ভোর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভারি বর্ষণে এই দূর্যোগের সৃষ্টি হয়েছে।
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী গ্রামের মৎস্য চাষী রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার থেকে শনিবার টানা বৃষ্টিতে আমার মাছের ঘের তলিয়ে আমার ঘেরের প্রায় ৭ লক্ষ টাকার মাছ বের হয়ে গেছে। শুধু আমার নয় আমার এলাকার বিভিন্ন মানুষের ঘের ও পুকুর ডুবে গেছে।অনেক মাছ চাষী-ই নিঃস্ব হয়ে গেছে দাবি করেন তিনি।
শরণখোলা উপজেলার গোলবানু, মহিবুন্নাহার, ছাহেরা বেগম, হাওয়া বেগম, শাহিনুর বেগমসহ কয়েকজন বলেন, বৃষ্টিতে আমাদের থাকার ঘর, রান্না ঘর, গোয়াল ঘর সব ডুবে গেছে। দুই-দিন ধরে দোকান থেকে চিড়া, মুড়ি ও রুটি কিনে খেয়েছি। দ্রুত সময়েল মধ্যে পানি না নামলে আমাদের দুঃখের আর সীমা থাকবে না।
শরণখোলা উপজেলার রাজৈড় গ্রামের মৎস্য ঘের ব্যবসায়ী সোহেল ফরাজী ও সোহবান শেখ বলেণ, এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে মাছ ছেড়ে ছিলাম। কিছুদিন পরে মাছ বিক্রি করার ইচ্ছা ছিল। বৃষ্টিতে সব শেষ হয়ে গেল আমার।এখন কিভাবে চলবে জানি না।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, বৃষ্টির পানিতে আমার উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি রয়েছে। আমরা পানিবন্দি মানুষদের সার্বিক সহযোগিতা করার চেষ্টা করছি।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত বৃষ্টিতে বাগেরহাটের ৯ হাজার ৭‘শ ৬১টি মৎস্য ঘের ও পুকুর ভেসে গেছে। এতে চাষীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
তবে এই ক্ষতির পরিমান আরও বেশি বলে দাবি করেছেন বাগেরহাট জেলা চিংড়ি চাষী সমিতির সভাপতি মহিতুল ইসলাম সুমন বলেন, প্রত্যেকটি দূর্যোগেই বাগেরহাটের মৎস্য চাষীদের অনেক ক্ষতি হয়। কিন্তু সরকারি হিসেবে এসব ক্ষতির পরিমান কম বলা হয়। এবারের বৃষ্টিতে বাগেরহাটের প্রায় ১৫ হাজার ঘের ও পুকুর ভেসে গেছে। চাষীদের ক্ষতি পোষাতে সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি জানান তিনি।
বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ খালেদ কনক বলেন, অবিরাম বর্ষণে বাগেরহাটের ৯ হাজার ৭‘শ ৬১টি মৎস্য ঘের ও পুকুর ভেসে গেছে। এতে চাষীদের প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা চাষীদের সাথে যোগাযোগ করছি। এই ক্ষতি পোষাতে চাষীদের প্রশিক্ষন ও সরকারি বিভিন্ন প্রনোদনার জন্য চেষ্টা করার কথা ব্যক্ত করেন তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, অতিবর্ষণের কারণে বাগেরহাট জেলায় বরাবরের মত এবারও কিছু এলাকা প্লাবিত হয়েছে। ভাটির সময় আবার সেই পানি নেমেও গেছে। এতে কিছু মাছের ঘেরও ভেসে গেছে। সব মিলিয়ে কি পরিমান মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে আমরা সেই তালিকা প্রস্তুতের কাজ করছি। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ২ হাজার প্যাকেট শুকনো খাবার আমরা বিভিন্ন উপজেলায় পাঠিয়েছি। ক্ষতিগ্রস্থ উপজেলা গুলোতে খাদ্য শস্য প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাইকগাছায় দুর্গাপুজা উপলক্ষে সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দুর্গাপুজা উপলক্ষে সোলাদানা ইউপি চেয়ারম্যান এনামুল ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন। শনি ও রবিবার বিকালে তিনি ইউনিয়নের সরদার আবু হোসেন কলেজ মাঠ, আমুরকাটা মায়ের মন্দির, দীঘা, টেংরামারী মন্দির পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দির নগদ অর্থ প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবুল কাশেম, অশেষ কুমার ঢালী, কিশোর কুমার মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, প্রণব, রকি, রোকন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ঝিনাইদহে ২ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের পবহাটি কলাহাটা এলাকা থেকে দুই ছিন্তাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো কালিকাপুরের রাজকুমারের ছেলে আশিকুর রহমান ও আরাপপুর খাজুরা পূর্ব পাড়ার বাদল মন্ডলের ছেলে আল-আমিন মন্ডল।
ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঝিনাইদহের পবহাটি এলাকায় ছিন্তাই করার সময় দুই ছিন্তাইকারীকে আটক করেছে ওই এলাকার জনগন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এস আই পলাসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে দুই ছিন্তাইকারীকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের কাছ থেকে ছিন্তাইয়ে ব্যবহৃত একটি ধারালো চাকু ও ছিন্তাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এঘটনায় ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের সাইফ আহমেদ বাদি হয়ে সদর থানায় একটি মামলা করেছে। রোববার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, ঝিনাইদহ শহর এলাকায় ছিন্তাইকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এইচএসসি অটোপাস বঞ্চিত ছাত্রছাত্রীদের অভিভাবক ঐক্য মঞ্চ-এর আহ্বায়ক কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
রবিবার বেলা ১১:৩০টায় এইচএসসি অটোপাস বঞ্চিত ছাত্রছাত্রীদের অভিভাবক ঐক্য মঞ্চ-এর এক সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক হাবিবুল ইসলাম সভাপতিত্বে এবং সদস্য সচিব শাকিল আহমেদের সঞ্চালনায় সভায় গত ২১-১০-২০ তারিখ খুলনা প্রেস কাবে সাংবাদিক সম্মেলন এবং প্রধানমন্ত্রী বরাবরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ পরবর্তী করণীয় বিষয় আলোচনা শেষে ২০১৯-২০ সনে এইচএসসি অটোপাস বঞ্চিত ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সত্বর ০১৯৯৫ ৬০৬ ৪৮৯ এবং ০১৭১১ ৯৭১ ০৯৫ মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।
সুস্থ্যতা কামনা করে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিবৃত্তি
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা’র বড় ভাই ও মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক হামিম ইসলাম আবির’র পিতা সমাজ সেবা অধিদপ্তর খুলনার সাবেক উপ-পরিচালক শ্রদ্ধেয় জনাব শেখ আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার জন্য সকলের কাছে দোয়া ও সুস্থ্যতা কামনা করেছেন সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগে নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন – সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, মোঃ আমির হোসেন, মোঃ মোজাফফার হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, রফিকুল ইসলাম পিটু, জাহাঙ্গির আলী মন্টু, আঃ কাইয়ুম গোরা, এস এম রাজুল হাসান রাজু, এস এম কবির উদ্দিন বাবলু, টি এম আরিফ, কাউন্সিলর আমেনা হালিম বেবী, শরীফ এনামুল কবীর, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, এড এনামুল হক, আলী আকবর, মোঃ রুহুল আমীন খান, এড শামীম আহম্মেদ পলাশ, আইয়ুব আলী, মেহেজাবিন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, ইঞ্জিনিয়ার আঃ জব্বার, খাজা মঈনুদ্দিন, শিপন চৌধুরী, খান হুমায়ুন কবীর, এড সোহেল পারভেজ, তৌহিদুর রহমান দিপু, শাহাদাৎ হোসেন, মঈন খান সেলিম,আসাদুজ্জামান মিলটন, নাসরিন ইসলাম, হায়দার আলী খোকন, মোঃ রাজ্জাক হোসেন, আরজুল ইসলাম আরজু, মুন্সি আইয়ুব আলী, চম মুজিবুর রহমান, শেখ নুর ইসলাম, শেখ জাহিদুল হক, শেখ আবিদউল্লাহ, শেখ আব্দুল আজিজ,মোঃ জাহিদুল ইসলাম,সরদার আঃ হালিম,শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, হাজি মোতালেব মিয়াঁ, শেখ রুহুল আমিন, মীর মোঃ লিটন, জাকির হোসেন হাওলাদার,রেজাউল করিম, মোঃ সবুর হোসেন,শেখ কুদ্দুস হোসেন, মহাদেব সাহা, মোস্তাক আহম্মেদ টুটুল, সোহেল চৌধুরী, আলী রেজা হায়দার রনি, আনিসুর রহমান, মীর মাসুদ আলী, রকিবুল ইসলাম রকি, এম এম সিপার হায়দার, শেখ সিদ্দিকুর হক, মোঃ মামুন উকিল, মাহবুব মম, জিয়াউর রহমান বাবু সাহেব, এড রাকিবুল ইসলাম, এ এম আল মামুন চৌধুরী, এস এম মনির হোসেন, মশিউজ্জামান খান মশি, এড জসিমউদ্দিন খান লিটন প্রমুখ।
১লা নভেম্বর ওয়ার্কার্স পার্টি’র সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান
খবর বিজ্ঞপ্তি
‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও’ সংগ্রাম পরিষদ-এর উদ্যোগে আগামী ১লা নভেম্বর ২০২০ রবিবার, ‘তিস্তা বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে রংপুর বিভাগে ২৩০ কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হবে। উক্ত কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে এবং স্ব-স্ব জেলায় নদী-খাল খনন ও বাঁধ নির্মাণের দাবীতে স্মারকলিপি প্রদানÑওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সংহতি সমাবেশ ও খুলনাঞ্চলের নদী-খাল খননের দাবীতে ঐদিন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নগরীতে বেলা ১১টায় মিছিলসহ সংহতি সমাবেশ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হবে। এ কর্মসূচি সফল করতে দলীয় কার্যালয়ে ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা ও মহানগর কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান। সভায় আলোচনায় অংশগ্রহণ করেনÑপার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, কমরেড সন্দীপন রায়, কমরেড আঃ হামিদ মোড়ল, কমরেড মনির হোসেন, কমরেড বাবুল আখতার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ। সভায় উক্ত সংহতি সমাবেশ ও স্মারকলিপি প্রদান সফল করতে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
রামপাল উপজেলা বিএনপির মতবিনিময় সভা
স্টাফ রিপোটার
রামপাল উপজেলার দশটি ইউনিয়ন বিএনপির এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টার সময় ফরিদুল ইসলােেমর বাসভবন চত্বরে উপজেলা বিএনপির সহ-সভাপতি ফকির শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আঃ হালিম পাটোয়ারী, ইজারাদার মহসিন হোসেন, কাজী জাহিদুল ইসলাম, শেখ মোতাহার আলী, শেখ নূরুল্লাহ খোকন, ইমতিয়াজ হোসেন, মুজিবর রহমান জোয়ার্দার, মাহামুদুল হাসান, সিরাজুল ইসলাম, রুহুল আমিন, মাহাফুজুর রহমান, এনামুল হক প্রিন্স, মিলন আকুন্জী, আব্দুল্লাহ আজমী, সেকেন্দার আলী, আবু জাফর, মোনাব্বর হোসেন, ফরিদ উদ্দিন, আমীনুল ইসলাম কুটি, কুতুবউদ্দিন কুতুব, জিল্লুর রহমান, কামরুজ্জামান বাদশা, বাবুল হাওলাদার, আশরাফ আলী, আকবর হোসেন আকো, শেখ বাবলা, সরদার বাকিবিল্লাহ, মাসুদুর রহমান পিয়াল প্রমুখ। বক্তাগণ আগামী দিনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল কমিটি সকলের অংশগ্রহণের মাধ্যমে গঠন করার দাবীসহ সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান। সভায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের সহাস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শেখ ফরিদুল ইসলাম আগতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রামপালে বিএনপি নেতার শয্যা পাশে ডক্টর ফরিদ
স্টাফ রিপোটার
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রবিবার বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির অসুস্থ সভাপতি আঃ হাই কে দেখতে তার বাড়িতে যান। এ সময় অসুস্থ নেতার খোঁজ খবর নেন এবং তার শয্যাপাশে কিছু সময় কাটান। পরে আগত বিভিন্ন অসুস্থ ও দুস্তদের মাঝে কিছু অনুদান বিতরন করেন।
ঝিনাইদহের হাটগোপালপুরে ইয়াবাসহ যুবক আটক
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের হাটগোপালপুর এলাকা থেকে ইয়াবাসহ আসাদুজ্জামান ওরফে আসাদ (২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার হাটগোপালপুর লোহজংগা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার হুদা পুটিয়া গ্রামের জাহাঙ্গীর জোয়ার্দ্দারের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি হাটগোপালপুর এলাকায় মাদক ক্রয় বিক্রয় হচ্ছে। সেসময় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আসাদুজ্জামান ওরফে আসাদ নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে থানায় একটি মাদক মামলা হয়েছে।
ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলার সদস্য তারবিয়াত অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
রবিবার বিকাল ৩টায় জেলা কার্যালয়ে ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সদস্য তারবিয়াত শাখা সহ-সভাপতি কে এম মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক আবু রায়হানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। তারবিয়াতে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য শেখ মোঃ আমীরুল ইসলাম, এবং প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ নাজমুস সাকিব।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, “সমাজের সকল অবক্ষয়ের মূল কারণ হলো ছাত্র সমাজের মাঝে সঠিক নৈতিকতার শিক্ষা না থাকা এজন্য ছাত্র আন্দোলন ছাত্রসমাজকে সর্বপ্রথম নৈতিকতার শিক্ষা দেয় “। উক্ত তারবিয়াতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইনামুল হাসান সাঈদ, ফরহাদ মোলা, জিএম রাসেল বিন জামাল,নাঈমুল ইসলাম, রফিকুল ইসলাম, গাজী শফিকুল ইসলাম, সাঈদুল ইসলাম, ইউসুফ মলিক, আব্দুলাহ আল মামুন, আলিমুল ইসলাম, হুসাইন আহমদ, মোসাদ্দেক বিলাহ এবং বিভিন্ন উপজেলা থেকে আগত সদস্যবৃন্দ সহ প্রমুখ নেতৃবৃন্দ।
দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তার মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক বলেছেন, দুষ্টের দমন শিষ্টের পালনের বার্তার মধ্যদিয়ে শেষ হবে শারদীয় দূর্গোৎসব। প্রতি বছর দূর্গোৎসবে একে অন্যের প্রতি সহানুভূতি, সহযোগিতা, পারস্পারিক সহমর্মিতা এবং সহাবস্থানের নিদের্শনাই থাকে ধর্মীয় এই অনুষ্ঠানে। তারপরেও মানুষ রিপুর তাড়নায় হিংসা হানাহানিতে মেতে উঠে। এবারের দূর্গোৎসবের মাধ্যমে সকলকে প্রতিজ্ঞা করতে হবে সমাজে আর কোন হিংসা হানাহানি অনাচার অত্যাচার হতে দেয়া যাবে না। দেশ ও জাতির জন্য কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করে যেতে হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর বড়বাজার স্বর্ণপট্টি সার্বজনীন পূজা মন্দির, বড় বাজার সার্বজনীন পূজা ম-প, রূপসা মহাশশ্মান সার্বজনীন পূজা মন্দির, কেশব চন্দ্র সার্বজনীন পূজা মন্দির, কয়লা ঘাটা সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন কালে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময়ে উপস্থিত ছিলেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, কাউন্সিলর শামছুজ্জামান মিয়া স্বপন, এ্যাড. ফারুক হোসেন, কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, শফিকুর রহমান পলাশ, জামিরুল হুদা জহর, এমরানুল হক বাবু, মো. শিহাব উদ্দিন, ওহিদুল হক পলাশ, মহানগর পূজা পরিষদ সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কু-ু, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মাকসুদুর রহমান টিপু, জিয়াউর রহমান, মো. পিয়ারু, আব্দুল জব্বার হীরা, ইখতিয়ার উদ্দিন মোল্লা, মো. শাওন, নিশাদ ফেরদৌস অনি, ওমর কামাল, মো. সাজু, মো. সিরাজুল ইসলাম সহ পূজা পরিষদ ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সনাতন ধর্মে হিংসা হানাহানি পরিত্যাগ করে শান্তির কথা বলা হয়েছে: বাবুল রানা
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেছেন, সনাতন ধর্মে হিংসা হানাহানি পরিত্যাগ করে শান্তির কথা বলা হয়েছে। এ বছরের পূজার মধ্য দিয়ে সমাজে সকল হানাহানি ভুলে গিয়ে শান্তির পথে সকলকে এগোতে হবে। তিনি আরো বলেন, এদেশ আমার আপনার আমাদের সকলের। এই দেশের উন্নতি, অগ্রগতি ও শান্তি স্থাপন করাও আমাদের সকলের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। সেজন্যে আসুন সবাই মিলে দেশ ও জাতির কল্যাণে সকল ভেদাভেদ ভুলে গিয়ে শান্তিপূর্ণ উন্নত দেশ গড়ি।
গতকাল রবিবার বিকাল ৪টায় আর্য ধর্মসভা মন্দিরে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল-এর পক্ষে ৩৪টি পূজা মন্দিরে নগদ অর্থ বিতরণ কালে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর পূজা পরিষদের সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শ্যামল সিংহ রায়, মহানগর যুবলীগের আহবায়ক মো. সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। সভা পরিচালনা করেন খুলনা মহানগর পূজা পরিষদ সাধারণ সম্পাদক প্রশান্ত কু-ু। এসময়ে উপস্থিত ছিলেন, গৌতম লস্কও, রনজিত কুমার ঘোষ, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, বিশ^জিৎ দে মিঠু, বিপ্লব সাহা লব, দেবাশীষ কর্মকার, ডা. শেখর চন্দ্র পাল সহ ৩৪ মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েলের পক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা প্রত্যেক মন্দিরে ১০ হাজার করে নগদ অর্থ প্রদান করা হয়।
খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দের বিভিন্ন মন্ডপ পরিদর্শন
খবর বিজ্ঞপ্তি
গতকাল রবিবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা বিএনপির নেতৃবৃন্দ নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এ সময় মঞ্জু মন্দির কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। ৬টায় দোলখোলা শীতলা বাড়ি মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামা প্রসাদ রায় ও বিজয় কুমার ঘোষ, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দীপু, শামসুজ্জামান চঞ্চল, সমশের আলি মিন্টু, মাজেদা খাতুন, জাকারিয়া লিটন, ঈশা শেখ প্রমুখ। সন্ধ্যা সাড়ে ৬টায় সোনাডাঙ্গা থানার শিববাড়ি সর্বজনিন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাবু মহাদেব সাহা ও বাবু মহাদেব সাহা ছোট, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন পরাগ, রবিউল ইসলাম রবি, মেহেদী হাসান সোহাগ, সুলতান মাহমুদ সুমন, আমিন হোসেন মিঠু, আনিসুজ্জামান, শরিফুল ইসলাম ওয়াসীম, সাইফুল ইসলাম মল্লিক প্রমুখ। রাত ৭টায় দৌলতপুর পাবলা গাছতলা মন্দির পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন তপন কুমার, শংকর কুমার, স্বপন কুন্ডু ও বিকাশ কর, শেখ মোশারফ হোসেন, সিরাজুল হক নান্নু, মোল্যা মুজিবর রহমান, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, ইমাম হোসেন, শরিফুল আলম, আরমান হোসেন, খন্দকার ইকবাল হোসেন, আরমান হোসেন, মিলু খান, জাহিদ হাসান খসরু, এরশাদ হোসেন, ইউনুস আলি, আসাদুজ্জামান আসাদ, মোল্যা সোহেল, সৈয়দ গাজী, খসরুর রহমান জনি, এম এম শফি, রাকিব হাসান, আসলাম হোসেন, বেল্লাল হোসেন, টিটু খান, আসাদুর রহমান, মনিরুজ্জামান মনি, শহিদুল ইসলাম সাথী, আমিন, কাকুলী আক্তার প্রমুখ। রাত সাড়ে ৭টায় ফুলবাড়ি গেট বনিক পাড়াস্থ পূজা মন্ডপ পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন মেহেদী হাসান দীপু, অধ্যাপক মুন্সি শফিকুল আলম প্রমুখ। রাত সাড়ে ৮টায় খালিশপুর হালদার পাড়া শ্রী সেবা সংঘ পরিদর্শন করেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, ইমতিয়াজ আলম বাবু, ম শ আলম, আব্দুস সালাম, গাজী সালাউদ্দিন, তফসীর উদ্দিন, নুরুল ইসলাম নুরু, রুহুল আমিন হাওলাদার, ফেরদৌস হোসেন, ইঞ্জি. মিলন প্রমুখ।
ডুমুরিয়ায় এক রাতে বিধবার ৩ গরু চুরি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় এক বিধবার গোয়াল ঘরের গ্রিল কেটে ৩টি গরু চুরি হয়েছে।যার আনুমানিক মূল্য ৩ লক্ষাধিক টাকা। গত শনিবার দিবাগত রাতে উপজেলার আটলিয়া ইউনিয়নের নরনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়,উপজেলার নরনিয়া এলাকার মৃত রুহুল আমিন সরদারের স্ত্রী শিরিনা বেগম স্বামীর অকাল মৃত্যুর পর থেকে গরু পালন করে জীবিকা অর্জন করে আসছে।কিন্তু ঘটনার রাতে কে বা কাহারা তার গোয়াল ঘরের গ্রিল কেটে গোয়ালে থাকা বড় জাতের ৩টি গরু চুরি করে।এতে তার ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান।অশ্রুসিক্ত নয়নে হতদরিদ্র শিরিনা বেগম জানান,প্রতিদিনের মত গোয়ালে গরুগুলি তুলে রাতে ঘুমাই, সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালের গ্রীল কেটে তার শেষ সম্বল টুকু নিয়ে গেছে চোরেরা।
ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় উৎসব
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শান্তিপূর্ণ পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব।একদিকে করোনা প্রাদূর্ভাব অন্যদিকে উৎসবের শুরুতে কিছুটা বৈরী আবহাওয়া থাকায় মন্দিরে দর্শণার্থীদের ভীড় ছিল কম।তবে শেষ মূহুর্তে গতকাল রবিবার মহনবমীতে প্রতিটি মন্দিরে বেশ উৎসব মুখর পরিবেশ লক্ষ্য করা গেছে।উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক প্রভাষক গোবিন্দ ঘোষ জানান,করোনা প্রাদূর্ভাব জনিত কারনে স্বাস্থ্যবিধি মেনে ডুমুরিয়ায় এবছর ১৫৮টি পূজা মন্দিরে স্বল্প পরিসরে পালিত হচ্ছে দূর্গোৎসব।উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর নজরদারিতে রয়েছে প্রতিটি মন্দির।শুরুতেই বৈরী আবহাওয়া থাকায় দর্শণার্থীদের উপস্থিতি ছিল বেশ কম।তবে এখন কিছুটা স্বাভাবিক। ভান্ডারপাড়া ইউনিয়নে বান্দা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শিক্ষক সৌরীন্দ্র নাথ জানান,শতভাগ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস’র সহযোগিতায় ও আয়োজক কমিটির প্রচেষ্টায় গোটা মন্দির এলাকা একটি বেষ্টনির মধ্যে রাখা হয়েছে।এর বাইরে স্থাপন করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজারের সুব্যবস্থা।প্রতিটি দর্শণার্থী কেবল মাত্র হাত ধূয়া,মুখে মাক্স ও সামাজিক দূরত্ব বজায় রেখে ভিতরে প্রবেশ করতে পারবে।করোনা প্রাদূর্ভাব প্রতিরোধে স্বাস্থ্যবিধির বিকল্প নেই,এটি একটি রোল মডেল এমনটি উল্লেখ করে ইউপি চেয়ারম্যান হিমাংশু বিশ্বাস বলেন,গণসচেতনতা বৃদ্ধির জন্য আমাদের এ আয়োজন।
ডুমুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীর’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম গতকাল রবিবার মহা নবমীতে দিনব্যাপী সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরির্দশন করেন। তিনি সকালে হাজিডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির, সাজিয়াড়া আরাজি ডুমুরিয়া দূর্গা মন্দির, মির্জাপুর বিশ্বাসপাড়া মন্দির, খড়িয়া মির্জাপুর মঠ মন্দির, মির্জাপুর পশ্চিমপার কালীতলা মন্দিরে অঞ্জলী প্রদান অনুষ্ঠানে এবং বলিদানসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানাদিতে অংশ গ্রহন করেন। বিকেলে ডুমুরিয়া কেন্দ্রীয় কালী বাড়ি, গোলনা মালোপাড়া, হাজিডাঙ্গা, সাজিয়াড়া, ভূলটিয়া, ডুমুরিয়া আইতলা, মির্জাপুর পশ্চিমপাড়া, বিশ্বাসপাড়া, খড়িয়া মির্জাপুর মঠ মন্দির ও উত্তর মাথা তরুণ বিশ্বাসের বাড়ির মন্দিরে সারদীয় দূর্গোৎসবে আগতদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাতে মঠ মন্দিরে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক মোহন, রাজেশ, হারুনুর রশিদ বাবু, সুমন শেখ, মিলণ শেখ, পলাশ রায়, হোসেন সরদার, সিরাজ সরদার, কামরুল ইসলাম, গোলক সরকার, আলিফ হুসাইন সরদার। উল্লেখ্য সাংবাদিক জাহাঙ্গীর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
গিলাতলা ইউনিয়ন এলাকার পুজা মন্ডপ পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম ২৫ অক্টোবর রবিবার বিকাল ৪ টায় খানজাহান আলী থানাধীন দক্ষিণ গিলাতলা বারইপাড়া সার্বজনীন পুজা মন্ডপ, আটরা পালপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, মশিয়ালী বারুইপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, ইষ্টার্ণগেট গাবতলা বুড়োমায়ের সার্বজনীন পূজা মন্ডপ, গিলাতলা দক্ষিণপাড়া সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করে নগদ অর্থ প্রদান করেন। তিনি পুজা মন্ডপ পরিদর্শনকালে কমিটির নেতৃবৃন্দের সাথে স্বাস্থবিধি মেনে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার সাথে ছিলেন খুলনা জেলা তাঁতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক, ইউপি সদস্য খোকন কুমার নন্দী,এনামুল হক লিটন, শেখ শাহিন রহমান, খন্দকার মুক্ত আহম্মেদ, আনিসুর রহমান, মীর আব্দুর রউফ, প্রিন্স মাহমুদ, দুলাল চন্দ্র সরকার, চৈতন্য কুমার পাল, বিকাশ দাশ, কমল কৃষ্ণ পাল, শিমুল বিশ্বাস, সুশান্ত নন্দী,অশোক কুমার দাশ,দীলিপ রায়, দপন দাস, সঞ্জয় রায়সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
খানজাহান আলী থানা যুবদল নেতা হাবিবের পিতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা যুবদল নেতা শিরোমণি দক্ষিনপাড়া এলাকার হাবিবুর রহমানের পিতা ইব্রাহিম শেখ (৯০) ২৪ অক্টোবর শনিবার বিকাল ৫ টায় বার্ধক্যজনিত কারনে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।( ইন্নালি ——– রাজিউন )। মুত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান । শনিবার রাত ৯ টায় শিরোমনি দক্ষিনপাড়া জামে মসজিদের সামনে জানাযা শেষে দক্ষিনপাড়া কবরস্থানে দাফন সম্পন্নকরা হয় । জানাযায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ সভাপতি শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, শেখ আঃ সালাম, আলমগির হোসেন, মিনা মুরাদ হোসেন, মোল্লা সোহরাব হোসেন, শিরোমনি হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ইব্রাহিম হোসেন, এ্যাডঃ কামাল হোসেন,বিল্লাল সরদার, কওসার আলী, হাফিজ মেম্বার, আলহাজ্ব আল আমিন , মোঃ ফরহাদ হোসেন, সাংবাদিক সাইফুল্লাহ তারেক, রফিকুল ইসলাম সুজা , লিমন মোল্লা, এনামুল সেলিম, মেহেদী হাসান, বাপ্পি, শামিম, সুমন শেখ, ইলিয়াজ , মামুম বিল্লাহ প্রমুখ ।
খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করে
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শারদীয় দুর্গা পুজা উপলক্ষে খুলনা ৩ আসনের এমপি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি’র পক্ষে খুলনা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান লিংকন ২৪ অক্টোবর সন্ধায় খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করে নগদ অর্থ, খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করেন। তিনি খানজাহান আলী থানাধীন দক্ষিণ গিলাতলা বারইপাড়া সার্বজনীন পুজা মন্ডপ, আটরা পালপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, মশিয়ালী বারুইপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, ইষ্টার্ণগেট গাবতলা বুড়োমায়ের সার্বজনীন পূজা মন্ডপ, গিলাতলা দক্ষিণপাড়া সার্বজনীন পুজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন করে তিনি পুজা মন্ডপ গুলোর নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করে প্রতিটি পুজা মন্ডপে নগদ অর্থ প্রদান করেন। এর আগে তিনি আড়ংঘাটা থানা এলাকার তেলিগাতী শ্রী শ্রী নেপাল আশ্রম পুজা মন্ডপ, রাজাপুর কালী মন্দির এবং দক্ষিণডাঙ্গা উত্তরপাড়া কালী মন্দিরের পুজা মন্ডপ পরিদর্শন করে মন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি সনাতন ধর্মাবলীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব দুর্গাপুজা উপলক্ষে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ময়দা, চিনি, তেল. ডাউল, নারকেল এবং দরিদ্র পরিবার গুলোর মাঝে শাড়ী এবং গেঞ্জি বিতরণ করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী খলিফা, সাধারণ সম্পাদক মোড়ল হাবিবুর রহমান, খায়রুল ইসলাম, দেবাশীর্ষ মন্ডল উজ্জল, প্রেম কুমার ঢালী, ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রুমা খন্দকার মুন্নি, মেম্বর কাজী শহিদুল ইসলাম পিটো, ব্যাংকার জাহিদ ইকবাল, সাবেক ছত্রলীগ নেতা আবু হেনা বাবলু, খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান রুপম, তরিকুজ্জামান মনির, থানা শ্রমিকলীগ নেতা বায়জিদ সরদার, সাইফুল ইসলাম বাবু, শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আলামিনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আদি কালিবাড়ি পাড়া পূজা কমিটির সা.সম্পাদকের মায়ের মৃত্যু বার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
ধর্মীয় সংবাদ পরিবেশক সুৃব্রত হালদার তপা ও ব্যবসায়ী তোতন হালদারের বোন এবং আদি কালিবাড়ি পাড়া পূজা কমিটির সাধারণ সম্পাদক উজ্জল ব্যানার্জীর মা বিশিষ্ট সমাজ সেবীকা রমা রানী ব্যানার্জীর ২৯তম মৃত্যু বাষিকী গতকাল রোববার পালিত হয়েছে। তিনি ১৯৯১ সালের দুর্গা পূজায় নবমীতে পরোলোক গমন করেন। এ উপলক্ষে বাজার কালিবাড়ি মন্দিরে দুপুর ১২টায় প্রার্থনা সভার আয়োজন করা হয়।
এ সময় মন্দিরের সেবায়েত ও পুরোহিত শিবচন্দ্র ব্যানার্জী, নগর পূজা উদাযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাবেক সভাপতি গোপী কিষান মুন্ধাড়া, সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, ভোলানাথ ভট্টচার্য, স্বপন সরকার, বিকাশ সাহা মদন, অরুপ দে, সৌরভ হাজরা, প্রশান্ত ব্যানার্জী,অনিক ব্যানার্জী, শংকর ঘোষ, রাজু শীল, ইন্দ্রজিৎ কুন্ডু গোপাল, বাবলু বিশ্বাস, ভবেশ সাহা, পলাশ সাহা, রতন দেবনাথ, কিংকর সাহা, দিপ্রো দাস, আকাশ ব্যানার্জী, তপন সাহা, কেয়া রানী ব্যানার্জী, শিউলী ব্যানরার্জী, মুক্তি ব্যানার্জী, মনি সাহনী, শরৎ মুন্ধাড়া, বিশ্বরুপ সরকার, প্রদীপ সাহা মদন, দিলীপ সাহা, চৈতন্য চক্রবর্তী ও তরুন রায় শিবুসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ভক্তদের মাঝে প্রসাদ ও মিষ্টি বিতরণ করা হয়।
কয়রায় ইউপি চেয়ারম্যানের পূজা মন্ডব পরিদর্শন
কয়রা প্রতিনিধি
সনাতন ধর্মালম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা । বাংলাদেশ এবং পশ্চিম বঙ্গের বেশিরভাগ মানুষের সবচেয়ে বড় উৎসব এটি। শারদীয় দূর্গা পুজার চতুর্থ দিন নবমীতে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন মহারাজপুর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু। রবিবার বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মহারাজপুর ইউনিয়নের ৪ টি পুজা মন্ডপ পরিদর্শন শেষে তার নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শন কালে বর্তমান সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন, বর্তমান গনতান্ত্রিক আওয়ামীলীগ সরকার দেশের সকল ধর্মের মানুষকে তাদের নিজ নিজ ধর্মের ধর্মীয় অনুষ্ঠান সঠিকভাবে পালনের জন্য সহযোগিতা করে আসছে। এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্ম নিরপেক্ষতা বিশ্বাস করতেন এবং তারই ধারাবাহিকতায় তার কন্যা জননেত্রী শেখ হাসিনা ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে একই বন্ধনে অটুট রেখেছেন। পরিদর্শনকালে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় ও সরকারের বেধে দেওয়া স্বাস্থ্য বিধিমেনে পুজা উৎযাপনের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি সম্পাদক ও কৃষকলীগের সভাপতি প্রভাষক শাহাবাজ আলী, ইউপি সদস্য আকবর আলী ঢালী, অহিদ সরদার, মহিলা ইউপি সদস্য নুরজাহান, সেচ্ছাসেবকলীগ নেতা রাকিব, শাহিনুর, জাহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা আল আমিন খোকন ও ইসমাইল হোসেন, সেলিম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ফকিরহাটে নিরাপদ সবজী উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে নিরাপদ সবজী উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক কৃষক-কৃষাণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২০২০-২০২১ অর্থ বছরে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রবিবার কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর অতিরিক্ত পরিচালক (প্রশিক্ষন) কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ হাসান ওয়ায়িসুল কবীর, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এইচ এম জাহাঙ্গির আলম, খুলনা আঞ্চলিক অফিসের ডিপিডি কৃষিবিদ তৌহিদীন ভূইয়া। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শারমিনা শামিম সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শন করেন
কে এম রেজাউল করিম দেবহাটা
দেবহাটায় দূর্গাপূজা উপলক্ষ্যে দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার । উপজেলার ২১টি দূর্গাপূজা মন্দির পরিদর্শন করছেন। রোববারে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার উপজেলার বিভিন্ন দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে। এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেজন্য উপজেলা প্রশাসন সদা তৎপর। কেউ যদি এলাকার শান্তি শৃঙ্খলা নষ্ট করার অভিপ্রায় চালায় সেটা উপজেলা প্রশাসন কঠোর হস্তে দমনে দৃড় প্রতিজ্ঞ। নাশকতাকারী ও সন্ত্রাসীদের কোন ছাড় নেই উল্লেখ করে নির্বাহী কর্মকর্তা জানান, দূর্গাপূজা যাতে শান্তিতে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকল প্রকারের অপরাধমূলক কর্মকা- বন্ধ রাখতে পুলিশ সর্বদা কাজ করছে এবং এটা অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা জানান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, সাতক্ষীরা জেলা পূজা উদযাপন কমিটির (ভারপ্রাপ্ত) সভাপতি ও দেবহাটা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু সুভাষচন্দ্র ঘোষ, দেবহাটা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও দেবহাটা প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি সদস্য বাবু নির্মল কুমার মন্ডল, মন্দির কমিটির সভাপতি বাবু শরৎ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অজয় কুমার ঘোষ প্রমূখ।
দেবহাটায় জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেন
দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় অসহায়দের মধ্যে জার্মান রাষ্ট্রদূত ত্রান সামগ্রী বিতরন করেছেন। রোববার (২৫ অক্টোবর) বেসরকারী উন্নয়ন সংস্থা মিনার সার্বিক ব্যবস্থাপনায় ও আয়োজনে দেবহাটা উপজেলার ঈদগাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মধ্যে এই ত্রান সামগ্রী বিতরনের উদ্বোধন করেন বাংলাদেশস্থ জার্মান দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মিসেস কনসটনজা জাহরিনজার। ওই ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল শেখ ইয়াছিন আলী দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, এবং দেবহাটা থানার কর্মকর্তা ইনচার্জ বিপ্লব কুমার সাহা। দেবহাটা প্রেসকাবের সভাপতি আবদুর রব লিটু। মিনা নামের এই উন্নয়ন সংস্থাটি গত কয়েকদিন যাবৎ দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নের জরিপ করে অসহায় ও গরীব মানুষদের বাছাই করে ১ হাজারেরও বেশী মানুষকে এই ত্রান সামগ্রী বিতরন করে।
জন প্রশাসন সচিবের আশাশুনির বিভিন্ন প্রকল্পের কাজ পরিদর্শন
আশাশুনি প্রতিনিধি
বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন আশাশুনি উপজেলার দরগাহপুরে জমি আছে ঘর নাই প্রকল্পের নির্মানাধীন কাজ পরিদর্শন ও মরহুম পিতামাতার কবর জিয়ারাত করেছেন। রবিবার সকালে তিনি নিজ গ্রাম দরগাহপুর আসেন।
প্রথমে তিনি মরহুম পিতা-মাতার কবর জিয়ারত করেন। পরে তিনি প্রধানমন্ত্রীর দেওয়া মুজিব বর্ষের উপহার হিসাবে ‘জমি আছে ঘর নেই’ প্রকল্পের আওতায় গ্রামের দুটি ঘর নির্মান কাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি ৩৭নং দরগাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ১০ শস্যা বিশিষ্ট মা-ও শিশু হাসপাতাল সংলগ্ন পলেটেকনিকাল ইনস্টিটিউট এর জমি অধিগ্রহনের জায়গা দেখতে যান। সবশেষে তিনি দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলীর অনুরোধে ইউনিয়ন পরিষদে তালিকা ভূক্ত ব্যক্তিদের মাঝে সেলাই মেশিং বিতরণ করেন। বিকাল তিনটায় তিনি খুলনার উদ্দেশ্যে রওনা হন । এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন, আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, পিআইও সোহাগ খান, দরগাহপুর রহমানিয়া জামে মসজিদের সভাপতি শেখ মতলুবর রহমান, প্রধান শিক্ষক দরবেশ-ই-রসুল, আলহাজ্ব শেখ ফৌজদার রহমান, শেখ জাকারিয়া আলম, দরগাহপুর প্রেসকাব’র সভাপতি শেখ হিজবুল্লাহ, দক্ষিন বাংলা অনলাইন পোর্টাল-এর সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান আশিক ও সাংবাদিক শেখ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনি অতিদরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে উন্নয়ন’র দেড়কোটি টাকা সহায়তা প্রদান
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি অতিদরিদ্র খানা সমূহের কোাভিট-১৯ এর কারণে চরম খাদ্য সংকট মোকাবেলায় জরুরী অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলা কার্যক্রম বিশ্বে সমাদৃত হয়েছে। করোনাকালীন সময়ে কোন মানুষ অভুক্ত থাকেনি। তিনি কথা রেখেছেন। বৃহৎ জনগোষ্ঠির সহায়তা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য বিভিন্ন এনজিও সরকারের পাশে থেকে একাজকে সফল করতে সহায়তা করেছে। এনজিও উন্নয়ন এমনই একটি বড় এনজিও। যারা ঘুর্ণিঝড় ও করোনা সংকটে মানুষের পাশে থেকে প্রশংসীয় ভূমিকা রেখে আসছে। প্রাকৃতিক দুর্যোগের সাথে জীবন যুদ্ধে লিপ্ত উপকূলীয় এলাকার অতিদরিদ্র জনগোষ্ঠীর কোভিড- ১৯ এর কারনে কর্মহীনতায় চরম খাদ্য সংকট মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানের দায়িত্ব পালন এর গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তফা কামাল দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে সমাজের বিত্তবান ও প্রগতিশীল মানুষসহ সকল স্তরের দায়িত্ববান মানুষের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য পরামর্শ দেন। দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং মানব মর্যাদা প্রতিষ্ঠার জন্য পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় দক্ষিণ অঞ্চলে বহুমুখি উন্নয়ন কাজে নিয়োজিত উন্নয়ন সংস্থার এ কার্যক্রমের মাধ্যমে উপকূলীয় এলাকার দরিদ্রমানুষের দুঃখ কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। রবিবার বিকাল ৩টায় উন্নয়ন শোভনালী প্রসপারিটি প্রকল্প ইউনিট আশাশুনিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
উপকূলীয় এলাকার অতিদরিদ্র পল্লী কমর্-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও-ভূতপূর্ব ডিএফআইডি) এবং ইউরোপিয় ইউনিয়ন (ই্ইউ) এর যৌথ অর্থায়নে চধঃযধিুং ঃড় চৎড়ংঢ়বৎরঃু ভড়ৎ ঊীঃৎবসবষু চড়ড়ৎ চবড়ঢ়ষব (চচঊচচ) প্রকল্পটি দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে উন্নয়ন সংস্থা কর্তৃক মাঠ পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়নাধীন এ প্রকল্পে নির্বাচিত অতি দরিদ্র খানা সমূহের কোভিড-১৯ এর কারণে চরম খাদ্য সংকট মোকাবেলায় জরুরী সহায়তা কার্যক্রমের আওতায় বিকাশ/ নগদ/ রকেট এর মাধ্যমে ১৭০০ অতিদরিদ্র উপকারভোগীদের তিন মাসে ১ কোটি ৫৩ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে। এ জরুরী সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা ও শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক ম মোনায়েম হোসেন এবং আশাশুনি উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভাপতিত্ব করেন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান।
আনুলিয়ায় ট্রাক উল্টে ৪০০ বস্তা সিমেন্ট নষ্ট
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে ট্রাক দুর্ঘটনা কবলিত হয়ে ৪০০ বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে। রবিবার সকাল ৬.৩০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। একসরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইকোন শেলল্টার নির্মান কাজে ব্যবহারের জন্য একটি ট্রাকে ৪০০ বস্তা সিমেন্ট বোঝাই দিয়ে সাতক্ষীরা দিক থেকে ট্রাকটি স্কুলে যাচ্ছিল। সকাল ৬.৩০ টার সময় ট্রাকটি বিছট নিউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দিয়ে একসরা সড়কে ঢুকে। একসরা দিদার কারিকরের বাড়ির সামনে পৌছলে সড়কের উপর থাকা একটি সজিনা গাছ থেকে ট্রাকের ধাক্কা না লাগে সেজন্য রাস্তার পাশ দিয়ে গাড়ি নিচ্ছিলেন চালক। অসতর্কতা বশতঃ ট্রাকের চাকা ডেবে গিয়ে সিমেন্টসহ ট্রাকটি রাস্তার পাশে ধান ক্ষেতে গিয়ে পড়ে। ধান ক্ষেতের পানিতে সিমেন্ট মাটির বস্তা ভিজে মাটি নষ্ট হয়ে যায়।
দেবহাটার গাজীরহাট বাজার সিসি ক্যামেরা উদ্বোধন করলেন সিনিয়র পুলিশ সুপার শেখ ইয়াছনি আলী
দেবহাটা প্রতিনিধি :
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং বাজারের নিরাপত্তা বৃদ্ধি করতে দেবহাটার গাজীরহাটে সিসি ক্যামেরা স্থাপন পরবর্তী উদ্বোধন করা হয়েছে। রবিবারে (২৫ অক্টোবর) নওয়াপাড়া ইউয়িনের এলজিএসপি-৩ এর অর্থায়নে উক্ত সিসি ক্যামেরা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবহাটা সার্কেলের সিনিয়র পুলিশ সুপার শেখ ইয়াসিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সরৎ চন্দ্র ঘোষ, উপজেলা জার্তীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, গাজীরহাটা বাজার কমিটির সভাপতি ইমান আলী, ইউপি সদস্য আবুল কাশেম, মনিরুজ্জামান মনি, সাবেক ইউপি সদস্য রওনাকুল ইসলাম বাবু প্রমুখ। এসময় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে সিসি ক্যামেরা উদ্বোধন করেন অতিথিরা।
তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত
ইলিয়াস হোসেন,তালাঃ
“ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে তালায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রবিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসকেএস কর্মকর্তা তুষার পারভেজেরে পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম। এ সময় সরকারী কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বে-সরকারী সংস্থা ব্র্যাক, এসকেএস ও মহান্দী বিডি-৩১২ এমডিবিএসইউপি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে তালা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক উপজেলা পরিষদ চত্বরে স্থাপনকৃত হাতধোয়ার স্টান্ডে অনুষ্ঠানে আগত সকলে হাত ধৌত করেন।
মোড়েলগঞ্জ পৌরসভাসহ পূজামন্ডপ পরিদর্শন ও সহায়তা প্রদান
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভায় শারদীয় দূর্গাপূজা পরিদর্শন ও আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ। শনিবার বিকেলে পৌরসভার মন্দিরগুলোতে এ সব অনুদান বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ইলিয়াস হোসেন দুলাল, ছাত্রলীগ নেতা মো. মহিদুজ্জামান মহিদ, রাব্বি হাসান হৃদয়সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অপরদিকে, মোড়েলগঞ্জের ১৬নং খাউলিয়া ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাষ্টার সাইদুর রহমান। রোববার বিকেলে ইউনিয়নের বানিয়াখালী, কুমারখালীসহ বিভিন্ন মন্দিরগুলোতে অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের খাউলিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ পিন্টু, আউয়াল মুন্সী, যুবলীগ নেতা রিপন হাওলাদার সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মোড়েলগঞ্জে পৌর মেয়রের পূজামন্ডপ পরিদর্শন,আর্থিক সহায়তা প্রদান
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে শারদীয় দূর্গাউৎসবে মহানবমিতে পৌর শহরের ৪টি পূজামন্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র এ্যাড. মনিরুল হক তালুকাদার। রোববার রাত ৮টায় তিনি কেন্দ্রীয় সার্বজনীন হরিসভা মন্দির, বাজার সাদক রামপ্রসাদ, দূর্গা মন্দির, ছোলমবাড়িয়া দূর্গা মন্দির ও সেরেস্তাদারবাড়ি নবারন সংঘ দূর্গা মন্দিরে মন্ডপগুলো পরিদর্শনকালে প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে ৪টি মন্দিরে ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে ছিলেন কাউন্সিলর তপন কুমার পোদ্দার, ওয়ালিউর রহমান ওলি, আজিজুল ইসলাম মিলন, মো. নান্না শেখ, মো. মহিদুল ইসলাম প্রমুখ। এ সময় পৌর মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার বলেন, অসাম্প্রদায়িকতার বাংলাদেশে সকল ধর্মাবলম্বীরা প্রতিটি ধর্মীয় উৎসব আনন্দের সাথে পালন করে আসছে। মহামারি করোনা ভাইরাস থেকে সারাবিশ্বের মানুষ মুক্তি পাক এ আরোদনা হোক আমাদের সকলের।
পাইকগাছায় দুর্গাপুজা উপলক্ষে দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপনের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় দুর্গাপুজা উপলক্ষে দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মন্ডল ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন এবং এলাকাবাসীর সাথে শারদ শুভেচ্ছার পাশাপাশি প্রতিটি মন্দিরে নগদ অর্থ প্রদান করেছেন। এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য রনধীর মন্ডল, আশীষ কুমার হালদার, সুপদ কুমার রায়, আ’লীগনেতা বনমালী রায়, নিরাপদ সরকার, কৃষ্ণপদ চক্রবর্তী, ভদ্রকান্ত হালদার, যুবলীগনেতা রাম চন্দ্র টিকাদার, সঞ্জিত মন্ডল, নারায়ন রায়, রিংকু রায়, নিশিত রায়, সত্যেন সরকার, বিশ্বজিত মন্ডল হারু, স্মৃতিশ রায়, সমীরণ মন্ডল, তরুন রায়, শিক্ষক দিবাংশু মন্ডল, শিমুল মন্ডল, বিপুল হালদার, প্রীতিশ মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ্যাডঃ আব্দুর রশীদকে কেন্দ্রীয় কৃষক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদকে বাংলাদেশ কৃষক লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য নির্বাচিত করা হয়েছে। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
রামপালে বিএনপি নেতা ড. ফরিদের পূজা মন্দির পরিদর্শন
স্টাফ রিপোটার
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম রবিবার বেলা ১১ টায় উপজেলার বড়দিয়া গ্রামের পূজা মন্দির পরিদর্শন করেছেন। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের পূণ্যার্থীদের সাথে কথা বলেন ও কুশলাদি বিনিময় এবং অনুদান প্রদান করেন। এ সময়ে তার সাথে উপজেলা বিএনপির সহ সভাপতি শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিভিন্ন মন্দির পরিদর্শণ
খবর বিজ্ঞপ্তি
সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ রবিবার সন্ধ্যা ৭.০০ নগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন ও পূজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময়ে উপস্থিত ছিলেন- সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা, রফিকুল ইসলাম পিটু, এস এম রাজুল হাসান রাজু, মোক্তার হোসেন, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, মোঃ রুহুল আমীন খান, তোতা মিয়াঁ ব্যাপারী, শিপন চৌধুরী, শেখ জাহিদুল ইসলাম, জাকির হোসেন, মহাদেব সাহা, মন্দির কমিটির নেতৃবৃসহ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ প্রমুখ।










































