স্টাফ রিপোর্টার
রুপসা উপজেলার ১ নং আইচগাতী ইউনিয়ন, ২নং শ্রীফেলতলা ইউনিয়ন, ৩ নং নৈহাটি ইউনিয়ন, ৪ নং টি এস বি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ও পরিচিত সভা রুপসা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ মোশাররফ শিকদার এর সভাপতিত্বে ও আসাদুল ইসলাম বিল্পবের এর পরিচালনায় রবিবার ৬ নং কে ডি ঘোষ রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সহ সভাপতি ও রুপসা উপজেলা বি এনপি’র সভাপতি খান জুলফিকার আলি জুলু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জামাল হোসেন তালুকদার,কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান রনু, আরো বক্তব্য রাখেন জেলা বি এন পির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ইলিয়াস মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ দিলু, জেলা মৎসজীবি দলের ১ম যুগ্ন আহবায়ক আজিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছাব্বির আহমেদ রানা,আনোয়ার হোসেন আনো, বোরহান বিশ্বাস, ইদ্রিস আলী, শফিকুল ইসলাম বাচ্চু, রেজাউল ইসলাম,লিটন মোল্লা,রাসেল সেখ,খান ওহিদুজ্জামান,ডালিম মল্লিক, জাহিদ মোল্লা, জাহাঙ্গীর হোসেন, মুজিবর রহমান, তারেক হালদার,তুহিন,বাহাউদ্দীন বিশ্বাস, মাহাতাব চৌধুরী, ইসরাইল,নিয়াম মল্লিক, সিহাবুল ইসলাম, ফেরদৌস আহম্মেদ, ফারুক মোল্লা, প্রমুখ।
কর্মী সমাবেশ শেষে বি এন পির চেয়ারপার্সন এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মহানগর বি এন পির প্রতিষ্ঠাতা সভাপতি এম নুরুল ইসলাম দাদু ভাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ভাই এর আত্মার মাগফিরাত কামনা,ও খুলনা জেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক আজগর আলী ও জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম এর পিতা সহ অসুস্থ সকল নেতা কর্মীর সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সভাশেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ কে পরিচয় করিয়ে দেওয়া হয়। নবনির্বাচিতরা হলেন ১নং আইচগাতী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজুর ইসলাম রাজু যুগ্ম আহবায়ক লিটন সেখ,২নং শ্রীফেলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহা জান হাওলাদার, যুগ্ন আহবায়ক নয়ন হাওলাদার, ৩নং নৈহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এনায়েত হোসেন, যুগ্ম আহবায়ক আক্তার হোসেন, ৪নং টি এস বি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিয়াদ,ও যুগ্ম আহবায়ক কাসেম।










































