Home আন্তর্জাতিক পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে যা বলল ভারত

9


আন্তর্জাতিক ডেস্ক।।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিন্দা জানান। খবর আল-জাজিরার।

বিবৃতিতে জয়সওয়াল বলেন, ‘মুসলিমদের পবিত্র রমজান মাসে চালানো এ হামলায় নারী ও শিশুসহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে। এ হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার আরেকটি চেষ্টা। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করছে।‘

এদিকে গতকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন জায়গায় পাক সেনাদের ওপর অতর্কিত হামলা চালায় আফগান সেনারা। সীমান্ত এলাকায় হামলার কয়েক ঘণ্টার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করেছে পাকিস্তান। যা এখনো অব্যাহত রয়েছে।