পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির জরুরী সভা অনুষ্টিত। বঙ্গোপসাগরে গভীর নিম্মচাপ সৃষ্টি হওয়ায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জুম এ্যাপসের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ সভা করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ইমরুল কায়েস উপস্থাপনায় উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন। এ সময়ে জুম এ্যাপসে সংযুক্ত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, পাউবোর উপ-সহকরী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দীন, জনস্বাস্থ্য দপ্তরের আমিনুল ইসলাম, ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, দেলুটি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, গদাইপুর গাজী জুনায়েদুর রহমান, সোলাদানা চেয়ারম্যান এনামুল হক, গড়ইখালী রুহুলামীন বিশ্বাস, লস্কর কে এম আরিফুজ্জামান তুহিন, কপিলমনি কওছার আলী জোয়াদ্দারসহ ইউপির সচিববৃন্দ সংযুক্ত ছিলেন। ইউএনও সভায় ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেন সাইক্লোণ শেল্টার গুলো প্রস্তুত রাখা, প্রত্যেক ইউনিয়ানে ড্যামকেয়ার ইউনিট বাঁধগুলো পর্যবেক্ষণ করে রির্পোট প্রদান করা, ঘূর্ণিঝড়ের সর্তকবার্তা গুলো জনসাধাণের মাঝে ব্যাপক প্রচার করা এবং নিয়ন্ত্রণ কক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন উপকূলীয় ইউনিয়ান সমূহের আবহাওয়া সর্তক বার্তা প্রচারের এবং সাইক্লোণ শেল্টার গুলো প্রস্তুুত রাখা হয়েছে। সম্ভব্য দুর্যোগের হাত থেকে যান-মাল রক্ষার্থে প্রশাসন থেকে ব্যাপক প্রস্তুুতি গ্রহণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় চাহিদা মোতাবেক পর্যাপ্ত খাদ্য সহায়তাসহ অন্যান্য সহায়তা জেলা প্রশাসক মহোদয়ের নিকট মজুদ রয়েছে।

পাইকগাছায় দূর্গা উৎসবে এ্যাড. সুজিত অধিকারীর নগত অর্থ ও শাড়ী বিতরণ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় দূর্গা উৎসব উপলক্ষে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী নগত অর্থ ও শাড়ি বিতরণ করেছেন।
শুক্রবার দুপুরে পাইকগাছা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি সোনাতন ধর্মালম্বীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষথেকে দরিদ্র মহিলাদের মাঝে শাড়ী ও মন্দির কমিটির নিকট নগদ অর্থ বিতরণ করেন। এর পর তিনি পাইকগাছা পৌরসভার কেন্দ্রীর হরিতলা মন্দির ও বাজার মন্দিরে নগদ অর্থ বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা এ্যাড. ফরিদ আহম্মেদ, অসিত বরণ বিশ্বাস, আনোয়ার ইকবাল মন্টু, রশিদুজ্জামান মোড়ল, সমিরণ কুমার সাধু, আনন্দ মোহন বিশ্বাস, নির্মল চন্দ্র অধিকারী, জি এম ইকরামুল ইসলাম, নির্মল বিশ্বাস, খাইরুল আলম,রবিন্দ্র নাথ রায়, তৃপ্তি রঞ্জন সেন, জগদিশ রায়, দেব্রত রায় দেবু, অখিল মন্ডল, জি এম মিজান, প্রভাষক মোস্তাফিজুর রহমান, দিপঙ্কার শীল, রমেশ মন্ডল, মফিজুল ইসলাম, দিপক মন্ডল, প্রভাষক মিরনময়, পার্থ প্রতিম চক্রবর্তী, আনোয়ার ইসলাম প্রমুখ।











































