Home আঞ্চলিক জিয়াউর রহমান বঙ্গবন্ধু’র ৫০০ শয্যাকে কর্তন করে ২৫০ শয্যায় নামিয়ে আনে: সেখ...

জিয়াউর রহমান বঙ্গবন্ধু’র ৫০০ শয্যাকে কর্তন করে ২৫০ শয্যায় নামিয়ে আনে: সেখ জুয়েল এমপি

7

খবর বিজ্ঞপ্তি

খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ্ উদ্দিন জুয়েল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। জিয়াউর রহমান বঙ্গবন্ধু’র ৫০০ শয্যাকে কর্তন করে ২৫০ শয্যায় নামিয়ে আনে। পরবর্তীতে সালাহ্উদ্দিন ইউসুফ এবং মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রী হওয়ায় খুলনায় মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যায় উন্নীত করেন। তাদের খুলনার মানুষের প্রতি আন্তরিকতা ছিলো বিধায় এ সকল উন্নয়ন হয়েছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনেই তাদের নেতৃত্বে ভেঙ্গে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে দালাল ও অযোগ্য ব্যক্তি মুক্ত করে মেয়র, জেলা প্রশাসক এবং পুলিশ প্রশাসন সহ সকলের সহযোগিতায় হাসপাতালের উন্নয়ন করতে হবে। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, খুলনা মেডিকেলকে স্বাস্থ্য সম্মত উন্নত মডেল হাসপাতালে পরিণত করতে একটি মাষ্টার প্লান করতে হবে। আমি সকল কাজ করবো। আমি খুলনার উন্নয়নে নিজেকে উৎসর্গ করবো ইনশাল্লাহ।

গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভা পরিচালনা করেন, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। বক্তব্য রাখেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ, স্বাচিপের মহাসচিব ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদি নেওয়াজ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিব, খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-র সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ডা. ফরিদ আহমেদ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. মিজানুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ আবিদ হোসেন, হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান সহ বিভিন্ন পর্যায়ের বক্তরা।