পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ-এর আয়োজনে প্রতিবাদী সাংস্কৃতিক শুক্রবার
খবর বিজ্ঞপ্তি
অনবিলম্বে বন্ধ রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো চালু এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনাদি অতি দ্রুত পরিশোধ ও আটককৃত নেতাদের মুক্তির দাবীতে আজ ২৩ অক্টোবর বিকেল ৪টায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেট চত্বরে পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ-এর আয়োজনে এক প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন এবং খুলনার স্থানীয় সংগঠনসমূহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করবেন।
গ্রীষ্মকালীন টমেটোর আবাদ লাভজনক: সংস্কৃতি প্রতিমন্ত্রী
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটো-৪ ও ৮ জাতের আবাদ সম্প্রসারণে কৃষক উদ্বুদ্ধকরণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজনে জেলার কলারোয়া উপজেলার বাটরা গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম খালিদ।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নাজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, কৃষি মন্ত্রণালয়ের এক্সপার্ট পুলের সদস্য হামিদুর রহমান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষিবিদ ড. সোহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী জেরিন কান্তা প্রমূখ।
এসময় সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, গ্রীষ্মকালীন টমেটোর আবাদ বেশ লাভজনক। এজন্য কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে। সুস্বাদু ও উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন সবজি হিসেবে সারাবছরই থাকে টমেটোর চাহিদা। শীতকালীন ফসল হলেও বর্তমানে গ্রীষ্মকালীন টমেটোর জাত উদ্ভাবন হওয়ায় অসময়ে টমেটো চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা।
অনুষ্ঠানে জানানো হয়, সাতক্ষীরায় ২০১৯-২০ অর্থবছরে ৫৭ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন টমেটোর আবাদ হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় প্রায় ৫৮ ভাগ বেশি।
নওয়াপাড়ায় নৌযান শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
নওয়াপাড়ায় নৌযান শ্রমিক ফেডারেশনের ১১ দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যা- থেকে নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখা উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ শেষে নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে ওয়ালটন প্লাজার সামনে নৌযান শ্রমিক ফেডারেশন নগরবাড়ী শাখার উপদেষ্টা জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শ্রমিক নেতা শাহ্ মারুফ আহমেদ। প্রধান বক্তা ছিলেন ইমরান হোসেন মাস্টার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক ফেডারেশন মোংলাপোর্ট শাখার সাংগঠনিক সম্পাদক সজিব ড্রাইভার, নৌযান শ্রমিক নেতা সিরাজুল ইসলাম ড্রাইভার, হাসমত মাস্টার, লাভলু মাস্টার, আহাদ মাস্টার, ইয়াছিন মাস্টার, নাজমুল হুসাইন, নিয়ামুল হক রিকো প্রমুখ। বক্তারা বলেন, প্রশাসন কর্তৃক আটক দুইজন নৌযান শ্রমিক নেতার অবিলম্বে মুক্তি দিতে হবে। এছাড়া ঘোষিত ১১ দফা দাবি না মানলে কঠোর কর্মসূচি প্রদান করা হবে।
ভারতে ২ বছর কারাভোগের পর ৩ বাংলাদেশী কিশোর কিশোরীকে হস্তান্তর করেছে বিএসএফ
বেনাপোল প্রতিনিধি
ভারতে ২ বছর কারাভোগের পর ৩ বাংলাদেশী কিশোর কিশোরীকে আজ বৃহস্পতিবার রাতে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিজিবির কাছে হ¯তাšতর করেছে বিএসএফ। আনুষ্ঠানিকতা শেষে বিজিবি তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে।
হস্তান্তর হওয়া হচেছ কিশোর কিশোরীকে হচ্ছে জুতি রায় (১৮) ও শিউলি আক্তার (১৭) উভয়ের বাড়ি মুন্সিগঞ্জ জেলা সদরে ও আল আমিন বিশ্বাস(২০) যশোর সদর উপজেলায় বাড়ি।
৪৯ বিজিবি আইসিপি ক্যাম্পের সুবেদার আরশাফ আলী জানান বিএসএফ যে ৩ জনকে হ¯তাšতর করেছে তারা ২১ ডিসেম্বর ২০১৮ সালে মানব পাচারকারী চক্রের মাধ্যমে সীমাšত দিয়ে ভারতে প্রবেশ করে ।পরবর্তীতে ভারতের কেলাকাতা পুলিশ তাদের রেল স্টেশন এলাক থেকে আটক করে জেলে প্রেরন করে। বেনাপোল পোর্ট তানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করেছে।
আইনজীবী সমিতির নির্বাচনে প্রচারে বঙ্গবন্ধু পরিষদ, প্যানেল চূড়ান্ত হয়নি বিএনপিপন্থীদের
স্টাফ রিপোর্টার
পেশাজীবীদের অন্যতম মর্যাদা সম্পন্ন সংগঠন খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন নভেম্বরের শেষ রবিবার। গতকাল সমিতির মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদে সমিতির বর্তমান সভাপতি এড. সাইফুল ইসলামকে সভাপতি ও সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেনকে পুনরায় সাধারণ সম্পাদক পদে মনোনীত করে জামজমকপূর্ণ প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়। তবে এখনো প্রস্তুতি শেষ হয়নি বিপরীত শিবিরে। সূত্রমতে, বিএনপি নেতৃত্বাধীন আইনজীবীদের সর্বদলীয় ঐক্যপরিষদের পক্ষ থেকে এখনো প্যানেল চূড়ান্ত করা হয়নি। তবে আগামী সপ্তাহে প্যানেল চুড়ান্ত করে পরিচিতি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। এদিকে, আগামী সোমবার মনোনয়নপত্র সংগ্রহের মধ্যদিয়ে নির্বাচনী আমেজ শুরু হবে বিভাগীয় শহর খুলনার আদালত প্রাঙ্গনে।
সূত্রে জানা গেছে, গত নির্বাচনে সর্বদলীয় ঐক্যপরিষদের হয়ে মোল্যা মাসুম রশীদ সভাপতি ও মশিউর রহমান নান্নু সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। এখনো চুড়ান্ত না হলেও তিনজনের নাম আলোচনায় আসছে বেশি। তারা হলেন- সাবেক সভাপতি নূরুল হাসান রুবা ও মোল্যা মাসুম রশিদ এবং সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন। আর সাধারণ সম্পাদক পদে থাকছেন মোল্যা মশিউর রহমান নান্নু।
এই ঘরোনার একাধিক আইনজীবী জানিয়েছেন, নানাকারণে বর্তমান পরিষদের প্রতি ক্ষুব্ধ সাধারণ আইনজীবীরা। সে কারণে পরিবর্তন জরুরি। চাপমুক্ত নির্বাচন অনুষ্ঠিত হলে অবশ্যই সর্বদলীয় ঐক্যপরিষদের প্রার্থীরাই জয়লাভ করবে।
অন্য দিকে, জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেন নেতৃত্বাধীন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী কৃষ্ণ কুমার দত্ত, শ্যাকেরিল সুলতানা, যুগ্ম-সম্পাদক শেখ আশরাফ আলী পাপ্পু, লাইব্রেরি সম্পাদক আনন্দ কুমার ঘোষ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারা মমতাজ আন্না, নির্বাহী সদস্য আমিরুল ইসলাম মুকুল, ইন্দ্রজিৎ শীল, শফিক মোল্যা জনি, মোঃ মুনিরুজ্জামান, নওশীন রহমান বর্ষা, রোমানা তালহা এবং এফএম সাইদুর রহমান। জেলা আইনজীবী সমিতির ১৪টি পদেই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলটিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্যানেলের একাধিক প্রার্থী জানিয়েছেন, বিগত দিনের অভ্যন্তরীণ সকল মতভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে প্যানেল ঘোষণা দিয়েছি। বর্তমান পরিষদ অভূতপূর্ব উন্নয়ন করেছে। ফলে বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বেই আগামী নির্বাচনের প্যানেল ঘোষণা করা হয়েছে। আ’লীগ, প্রগতিশীল ও উন্নয়নের স্বপক্ষের আইনজীবীরা অবশ্যই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেলকে বিজয়ী করবে।
প্রসঙ্গত, বিধি মোতাবেক প্রতিবছরের ন্যায় এবার নভেম্বরের শেষ রবিবার অর্থাৎ ২৯ নভেম্বর খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে প্রবীণ আইনজীবী লিয়াকত আলী এবং সদস্য হিসেবে এএসএম আক্তারুজ্জামান ও খন্দকার মজিবুর রহমান দায়িত্ব পালন করছেন। পেশাজীবীদের মর্যাদা সম্পন্ন এ সংগঠনটিতে খুলনা অঞ্চলের অন্তত ১৪০০ আইনজীবী সদস্য রয়েছেন।
ভাষা সৈনিক নূরুল ইসলাম দাদুভাইয়ের মাগফেরাত কামনায় মসজিদে দোয়া আজ
খবর বিজ্ঞপ্তি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য, খুলনা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি সাবেক সংসদ সদস্য ভাষাসৈনিক এম নূরুল ইসলাম দাদুভাইয়ের মৃত্যুতে নগর ও জেলা শাখার তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়। শেষদিনে আজ শুক্রবারের (২৩ অক্টোবর) কর্মসূচির মধ্যে রয়েছে- প্রথমতঃ নগরীর সকল মসজিদে বাদ জুম্মা দাদুভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান। দ্বিতীয়ঃ মরহুম দাদুভাইয়ের পরিবারের পক্ষ থেকে বাবুখান রোড আইডিয়াল মসজিদে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠান। তৃতীয়তঃ খুলনা মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বাদ আসর মহানগর বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠান। এসব কর্মসূচীতে অংশ নিয়ে সফল করার আহ্বান জানিয়েছেন নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক আমীর এজাজ খান।
ফুলতলায় প্রশাসনের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনামুলক সভা
ফুলতলা প্রতিনিধি
নারীর প্রতি সহিংসতা নিরসন, যৌতুক, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে তৃনমুল পর্যায়ে জনসচেতনামুলক সভা ফুলতলা উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০টায় ৪ নং ফুলতলা ইউনিয়ন পরিষদ মিলনায়তনের অনুষ্ঠিত হয়। ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, ওসি মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন। স্বাগত বক্তৃতা করনে ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, প্রধান শিক্ষক গাজী আঃ হাইসহ œ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, এবং স্কাউসবৃন্দ।
ফুলতলায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন
ফুলতলা প্রতিনিধি
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ফুলতলা উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বৃহস্পতিবার বিকালে ফুলতলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও সাদিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) রুলি বিশ্বাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মৃনাল হাজরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, বিআরডিপি কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, অজয় নন্দী, পবিত্র সাহা, রনজিৎ বোস, তপন কুন্ডু, জয়দেব সেন, বিশ্বনাথ মন্ডল প্রমুখ। এ সময় ইউএনও সাদিয়া আফরিন বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে মাস্ক ব্যবহারসহ বিভিন্ন নির্দেশনা মেনে চলা এবং বিজয় দশমীতে রাত ৮টায় প্রতিমা বিসর্জনের নির্দেশ প্রদান করেন।
ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নারী নির্যাতন প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পোষ্ট অফিস মোড়ে এ সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। সমাবেশে সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারী অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সমাবেশে অংশ নেয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা পরিষদের সচিব রেজাই রাফিন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ, হরিনাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) খান মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হানসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধে সকলকে একসাথে কাজ করার আহব্বান জানান। সেই সাথে ধর্ষকদের দ্রুত শাস্তি কার্যকরের দাবী জানান। সমাবেশ শেষে নারী নির্যাতন প্রতিরোধে একটি র্যালী বের করা হয়।
মহেশপুর সীমান্ত থেকে ৮ জন আটক
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৮ জনকে আটক করেছে বিজিবি। বুধবার রাতে মহেশপুর উপজেলার জামতলা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- গোপালগঞ্জ সদর উপজেলার তারগ্রামের সত্যেন বালার মেয়ে রুপা বালা (১৬), জতিন বিশ^াসের ছেলে আশুতোষ বিশ^াস (৪২), সমির মন্ডলের ছেলে সজিব মন্ডল (১৯) সত্যেন বালার ছেলে সৌরভ বালা (৩) ও স্ত্রী রাধিকা বানু (৪৫), গান্দিসুর গ্রামের মৃত সুজ্জু বোয়ালের ছেলে দুলাল বোয়াল (৪০), শানপুকুরিয়া গ্রামের শ্যামল মালঙ্গীর মেয়ে রুনা মালঙ্গী (৫), স্ত্রী সুমলা সমাজপতি (৩৫)। বৃহস্পতিবার সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)’র অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদি হাসান খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে ভারতে যাওয়ার খবরে জামতলা এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় ৮ জনকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা করার পর তাদের থানায় সোপর্দ করা হয়।
ঝিনাইদহে করোনাকালে স্বাস্থ্যবিধি ও দ্বায়িত্ব কর্তব্য সম্পর্কে আদালতের কর্মচারীদের প্রশিক্ষণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে করোনাকালে স্বাস্থ্য বিধি ও দ্বায়িত্ব-কর্তব্য সম্পর্কে দক্ষতাবৃদ্ধিতে আদালতের কর্মচারীদের প্রশিক্ষণ প্রদাণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মেলন কক্ষে আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারীদের এ প্রশিক্ষণ প্রদাণ করা হয়। এসময় করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বিচার প্রার্থীদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে সেবা প্রদাণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহা: হাসানুজ্জামান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মিজানুর রহমান, ২য় আদালতের বিচারক গৌতম কুমার ঘোষ, ৩য় আদালতের বিচারক তানিয়া বিনতে জাহিদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক কামরুজ্জামান, ৩য় আদালতের বিচারক এম এ আজহারুল ইসলাম, ৪র্থ আদালতের বিচারক রফিকুল ইসলাম প্রমুখ। কর্মশালায় আদালতে কর্মরত শতাধিক কর্মচারীরা অংশ নেয়।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ধোপাবিলা গ্রামে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ধোপাবিলা গ্রামের আমিরুল ইসলামের ৭ বছরের ছেলে ওয়ালিদ সকালে ঘরের ফ্যান চালু করে যায়। এসময় সে বিদ্যুতায়িত হয়। পরে সেখান থেকে তাকে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যলী ও সমাবেশ অনুষ্ঠিত
আলমগীর হোসেন,কেশবপুর
নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষে র্যা লি ও সমাবেশ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসাবে দিবসটি উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার উপদেষ্টা জনাব নুসরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলোক কুমার শিকদার প্রমুখ। সমাবেশে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেশবপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ হারুনার রশীদ বুলবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সাগর পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন থানার সাব-ইন্সপেক্টর লিখন কুমার সরকার, উপজেলা নিসচা শাখার উপদেষ্টা রমেশ চন্দ্র দত্ত, উপদেষ্টা মোঃ আশরাফুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন নিসচা শাখার যুগ্ম-আহবায়ক মোঃ আব্দুল মান্নান, সদস্য সুদীপ কুমার, মোঃ শরিফুল ইসলাম, মোঃ অহিদুজ্জামান, মোঃ মাহবুর রহমান, মোঃ আলমগীর হোসেন,মোঃ শাহিন সাগর, প্রমুখ।
ফকিরহাটে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষকের জমিতে আলোর ফাঁদ
পি কে অলোক.ফকিরহাট
বাগেরহাটের ফকিরহাটে কৃষকের জমিতে আলোর ফাঁদ এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এর সুফল পাচ্ছেনও কৃষকগন। জানা গেছে, বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য নতুন নতুন বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবন করছে কৃষি বিভাগ। এরই ধারাবাহিকতায় চলতি রোপা আমন মৌসুমে ফকিরহাট উপজেলা কৃষি বিভাগ এর পরামর্শে ফসলের জমিতে ক্ষতিকর পোকামাকড়ের উপস্থিতি নির্ণয়ে আলোর ফাঁদ প্রযুক্তি ব্যবহার করছে কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ সূত্র থেকে জানা গেছে, আলোর ফাঁদ ব্যবহার করে ক্ষতিকর পোকার উপস্থিতি নির্ণয়ের পরে কীটনাশক প্রয়োগ করতে এই প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে। এতে কৃষকের অপ্রয়োজনীয় কীটনাশক ব্যবহার কমবে, আর ফসল থাকবে বিষমুক্ত। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত জানান, আলোক ফাঁদ ব্যবহারে পরিবেশ ভাল থাকে, উৎপাদন খরচ কম হয়, কীটনাশক কম লাগে এবং বিপিএইচের উপস্থিতি সহজে বোঝা যায়। আলো দেখলে বাদামী গাছ ফড়িং বা বিপিএইচ পোকা ছুটে এসে এক জায়গায় মিলিত হয়, ফলে সহজে এ পোকা ধ্বংস করা যায়। এই পদ্ধতি এলাকার কৃষকগণ ব্যপকভাবে গ্রহণ করছে এবং ভাল উপকার পাচ্ছে। এতে করে এলাকার কৃষকগণ উপকারি ও অপকারি পোকা সহজে চিনতে পারছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাছরুল মিল্লাত বলেন, অতিমাত্রায় কীটনাশক ব্যবহারের ফলে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কীটনাশকের ব্যবহার কমাতে কৃষক সহজেই এই প্রযুক্তি ব্যবহার করে তাঁর জমিতে ক্ষতিকর পোকামাকড় আছে কি না তা জানতে পারবেন। এতে ফসল উৎপাদনে খরচ কমে যাবে ও ফসল বিষমুক্ত ও ভাল হয়। ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকায় ২১অক্টোবর সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন জমিতে আলোক ফাঁদ স্থাপন করেন। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা তন্ময় দত্ত, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষ কর্মকর্তা নয়ন কুমার সেন সহ বিভিন্ন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকগন উপস্থিত ছিলেন।
মোড়েলগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা বিষয়ক সভা
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে বৃহস্পতিবার দুপুরে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিম খানম, উপজেলা মেডিকেল অফিসার মো. রাফসান হোসাইন। খুলনা মুক্তি সেবা সংস্থা ইএইচডি প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বারইখালী ইউনিয়ন চেয়ারম্যান শফিকুর রহমান লাল, সদর ইউনিয়ন চেয়ারম্যান এইচএম মাহামুদ আলী, মোড়েলগঞ্জ প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন। প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে ভিডিও স্লাইডের মাধ্যমে উপস্থাপন করেন, নরেশ চন্দ্র দাস, মো. আলআমিন, ডাঃ জিন্নাত আরা অ্যানি। সঞ্চালনায় ছিলেন, আরবান হেলথ কো-অর্ডিনেটর মহিউদ্দিন রিপন, রুরাল হেলথ কো-অর্ডিনেটর হারুন অর রশিদ মজুমদার।
ঝিনাইদহে কৃষি উন্নয়ন প্রকল্পের প্রদর্শনীসমূহের উপকরণ বিতরণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বরাদ্দকৃত প্রদর্শনীসমূহের উপকরণ বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাঙ্গণে এ আয়োজন করে। এসময় সদর উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশীদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা শুভ, উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দসহ অন্যান্যরা।
বটিয়াঘাটায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
সভ্য জাতি ও আদর্শ পরিবার গড়ে তুলতে হলে মা-ই হলো প্রথম শিক্ষক। প্রত্যেক মা যদি সদা সতর্ক থাকেন তাহলে প্রতিটি পরিবার কেন সমাজও সভ্য হয়ে গড়ে উঠবে। এমনি কথাগুলি উঠে এসেছে বটিয়াঘাটা উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জলমা নারী বিকাশ কেন্দ্রে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সচেতনতা মূলক উঠান বৈঠকের অনুষ্ঠানে। গতকাল বৃহষ্পতিবার বেলা ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রাণী রায় সঞ্চালনায় অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, থানার প্রতিনিধি এসআই স্বপন পাল, ইউপি সদস্য বিপ্রদাস ঠিকাদার ও তপতী বিশ্বাস, তথ্যসেবা সহকারী ইরানী আক্তার। বক্তৃতা করেন নারী নেত্রী প্রতিভা বিশ্বাস, রীতা রায়, সুচিত্রা রায়, মঙ্গলী রায়, কনিকা রায়, কনকলতা রায় প্রমূখ।
যশোরের আরো ১১ নমুনা করোনা পজেটিভ
যশোর অফিস
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১২টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এদিকে, দুর্গাপূজা ও ল্যাব জীবাণুমুক্ত করার জন্য আগামী ৩১ অক্টোবর পর্যন্ত জেনোম সেন্টারে সন্দেহভাজন রোগীদের নমুনা পরীক্ষা পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, বুধবার রাতে তাদের ল্যাবে মোট ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৪৬টি নেগেটিভ ফল দেয়। এদিন যশোরের ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি নমুনা পজেটিভ ফল দিয়েছে।
এছাড়া মাগুরার ৪৩টি নমুনা পরীক্ষা করে একটিকে পজেটিভ হিসেবে শনাক্ত করা হয়। পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশিষ্ট জেলা দুটির সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট চার হাজার ৫২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৮৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৮ জন। এখনো ১১২ জন চিকিৎসাধীন আছেন।
বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজীর মুক্তি দাবি : শনিবার জেইউজের মানববন্ধন ও সমাবেশ
যশোর অফিস
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি রুহুল আমীন গাজীর নি:শর্ত মুক্তি দাবি করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ তার গ্রেফতারের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পরও একজন খ্যাতিমান সাংবাদিককে বিনা নোটিশে এভাবে গ্রেফতার করার ঘটনা দেশের সাংবাদিক সমাজকে হতাশ করেছে। একটি স্বাধীন রাষ্টে এটি কখনও কাম্য নয় ।
নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর মুক্তি দাবি করেন। অন্যথায় এর বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানানো হয়।
বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন, সংগঠনের সভাপতি শহিদ জয়, সহসভাপতি মুর্শিদুল আজিম হিরু, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, দপ্তর সম্পাদক ইকতিয়ার রহমান ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু ও ক্রীড়া, সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি ও নির্বাহী সদস্য সাইফুর রহমান সাইফ। এদিকে সাংবাদিক নেতা রুহুল আমীন গাজীর গ্রেফতারের প্রতিবাদ ও তার মুক্তি দাবিতে আগামী ২৪ অক্টোবর শনিবার বেলা ১১.৩০ মিনিটে প্রেসকাব যশোরের সামনে মানববন্ধন ও সমাবেশের কর্মসুচি দিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। কর্মসুচিতে সংগঠনের সকল সদস্য ছাড়াও যশোরের সকল সাংবাদিকদের অংশগ্রহণের জন্য আহবান জানিয়েছেন সংগঠনের সভাপতি শহিদ জয় ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।
পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি ।।
খুলনার পাইকগাছায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই দক্ষিণাঞ্চল শাখার উদ্যোগে পাইকগাছা পৌরসভার প্রধান সড়কে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু,নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম,ওসি এজাজ শফী,ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম।
প্রেম করে বিয়ে অতঃপর প্রেমিক উধাও
স্টাফ রিপোর্টার
খুলনা সোনাডাঙ্গা থানার পশ্চিম বানিয়াখামার হাসিবুর রহমানের মেয়ে ফেরদৌস ঝুমা। ২০১৬ সাল থেকে প্রমের সম্পর্ক গড়ে তোলে ঝিনাইদহ শৈলকুপার মোঃ ইকবাল হোসেনের ছেলে মোহাম্মদ ইয়াসিন আরাফাত। প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে ঝুমাকে। বিয়ের কয়েক দিনের মাথায় উধাও ইয়াসিন। তার পর থেকে ঝুমার সাথে কোন যোগাযোগ তো নাই বরং যোগাযোগের চেষ্টা করলেও বিভিন্নভাবে আসে নানা হুমকি। গত ২০ ফেব্রুয়ারী ২০২০ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে এবং পরে ৭ অক্টোবর ২০২০ তারিখে ২৭ নং ওয়ার্ড সাব রেজিস্ট্রি অফিসের কাজীর মাধ্যমে বিবাহ করেন। ভুক্তভোগী ফরদৌস ঝুমাজানা, মোহাম্মদ ইয়াসিন আরাফাত আমাকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে নানা প্রলভন দেখিয়ে তার সাথে প্রেমের প্রস্তাব দেয়। এবং আমিও তার সাথে সম্পর্কে জড়িয়ে পরি। আমি তার কর্মস্থল সোনাডাঙ্গা কাচাবাজারে সমিতির কালেকশনে যাওয়ার সুবাধে তার সাথে আমার পরিচয়। ইয়াসিনের সাথে আমার ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্ক চলছিলো। এবং এক পর্যায়ে আমার স্বামীর সাথেও তালাক করায়। সে আমাকে বিয়ে করবে সে আশ্বাসে। আমি সেটি করি এবং মোহাম্মদ ইয়াসিন আরাফাতের সাথে আমার শারীরিক সম্পর্ক হয় বহুবার। এক পর্যায়ে আমি গর্ভবতি হয়ে যাই এবং ইয়াসিন আরাফাতের ঔরশে আমার গর্ভে একটি সন্তান ধারন করি। কিন্তু সমাজে কি জবাব দিবো সে কারনে আমাকে এই ভ্রুণ নষ্ট করতে বাধ্য করে। এবং পরবির্ততে বিবাহের কথা বলে ১৬ ফেব্রƒয়ারী ২০২০ ইং তারিখে খুলনা নোটারী পাবলিক এর কার্যালয়ে ৫লাখ টাকা দেনমোহর ধরে বিবাহের ঘোষনা পত্র করা হয়। এবং পরবর্তিতে ৭ অক্টোবর ২০২০ তারিখে ২৭ নং ওয়ার্ডে সাব-রেজিস্ট্রি অফিসে আমাকে সাক্ষীগনের সম্মুখে বিবাহ করে । কিন্তু বিবাহের পর হইতে ইয়াসিন আমার সাথে কোন যোগাযোগ করে না। এবং আমাকে কোন ভরন পোষন দেয় না। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করলে ফোন রিসিভ করেনা। মাঝে মাঝে ফোন রিসিভ করে রেখে দেয়। এবং লোক মারফত তার কর্মস্থল আড়তে খোজ নিতে পাঠালে আমাকে বিভিন্ন প্রাভাবশালীদের মাধ্যমে নানা হুমকি ধামকি দেওয়াচ্ছে। এছাড়াও আমি কাজী অফিসে গেলে কাজী সাহেব আমাকে কাবীন নামা দিচ্ছে না। বলে কিছু প্রভাবশালী লোক এসে তার অফিস থেকে বিবাহ রেজিস্ট্র এর খাতার পাতা ছিড়ে নিয়ে গেছে।
তিনি আরো জানান, এ ব্যাপারে আমি সোনাডাঙ্গা থানায় জিডি করেছি। গত ১১ অক্টোবর সাধারন ডায়েরী করেছি। যার নম্বও ৭৫১। এবং র্যাবে ৬ অফিসে এবং মাননীয় মেয়র মহোদয় এর কাছে অভিযোগ জানিয়েছি। আমি জানতে পারি বর্তমানে সে খুলনা থেকে চলে গেছে। এখন আমি খুব বিপদের মধ্যে আছি। সব সময় আতঙ্ক গ্রস্ত থাকি।
এ ঘটনায় ঝুমার পিতা হাসিবুর রহমান বলেন, কয়েক বছর আগে প্রেমের ফাঁদে ফেলে ঝুমাকে বিয়ে করার কয়েক দিনের মাথায় ইয়াসিন লাপাত্তা হয়ে যায়। তারপর থেকে ঝুমার সংসারে অশান্তি সৃষ্টি হয়। এক পর্যায়ে সে আমরা জানতে পারি এই ইয়াসিন বিভিন্ন মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারিত করে আসছে। আমার মেয়েকে নিয়ে যে ঘটনা ঘটিয়েছে ইয়াসিন এর সঠিক তদন্ত করে শাস্তির জোর দাবি করছি। এছাড়াও আরো অভিযোগ করে তিনি বলেন, আমার মেয়েকে নিয়ে যে জঘন্য ঘটনা ঘটিয়েছে তা আর কোন পরিবারে যাতে না ঘটে বলে তিনি কেঁদে ফেলেন।
এ ব্যাপারে সাচ্চু কাজী বলেন, এমন একটি ঘটনা আমি শুনেছি। আমার সহকারী জাকির হুজুরের মাধ্যমে এই বিবাহ হয়েছে বলে আমি জানি। পরবর্তিতে কিছু ঝামেলাও হয়েছে এ নিয়ে। ২৪নং ওয়ার্ড আ্ওয়ামীলীগ এর সভাপতি নাসির ভাই এটা ভাল বলতে পারবে আপনি তার সাথে কথা বলেন।
২৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি মঈনুল ইসলাম নাসির বলেন, কিছুদিন আগে ইয়াসিন আরাফাত এর বাবা আমার কাছে আসে এবং বলে তার ছেলেকে কারা জোর করে বিবাহ করায়। এখন কি করা যায়।পওে আমি সাচ্চু কাজীর সাথে কথা বলে খোজ খবর নেই। এর বাহিরে আমি আর কিছু জানি না।
ডুমুরিয়ায় সাংবাদিক জাহাঙ্গীরের নানা কর্মসূচীতে অংশগ্রহণ
ডুমুরিয়া প্রতিনিধি
কাকডাকা ভোরে টিপিটিপ বৃষ্টির মধ্যে গতকাল বৃহস্পতিবার গোলনা গ্রামে সড়ক দূর্ঘটনায় আহত মাসুদ শেখের চিকিৎসার খবর নিতে তার বাড়িতে যান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ডুমুরিয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও ডুমুরিয়া প্রেসকাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম । পরে তিনি একই গ্রামের ইলিয়াছ খান, বাবু খান, মাহাবুর খান, ইসলাম খানসহ কয়েকটি পাড়ার সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন। দুপুরে সাজিয়াড়া গ্রামের মল্লিক পাড়ায় মতবিনিময় করেন। সন্ধ্যায় মির্জাপুর উত্তর মাথায় দুলাল বশাকের বাড়িতে ধর্মীয় আলোচনায় অংশ নেন। এছাড়া গত বুধবার বেলা ১১ টায় আশরাফ পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত আরাজি ডুমুরিয়ার সৈয়দ মঞ্জুরুল ইসলামের জানাজায় অংশ গ্রহন করেন। ওই দিন এর আগে ভোর ৬ টা থেকে খলশী খাজুরা গ্রামের জোয়াদ্দার পাড়া, আবাসনের ৮ টি সেটের বাড়িতে বাড়িতে যেয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন। বিকেলে দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মনিরুজ্জামান খান মন্টুর ছেলে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত আসিবুল ইসলাম শান্ত ও বয়োবৃদ্ধ রোস্তম খানের চিকিৎসার খোজঁ খবর নেন । এছাড়া আরিফুল, খোকন ও শরিফুলের চায়ের দোকানে আগতদের সাথে মতবিনিময় করেন।











































