মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে মোংলা সমুদ্র বন্দরকে ৪ নম্বর হুশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এর প্রভাবে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার ভোর থেকে বৃষ্টির পাশাপাশি বয়ে যাচ্ছে হালকা, মাঝারী দমকা হাওয়া। বৃষ্টিপাতে এখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।











































