নিজস্ব প্রতিবেদক।।
পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বিটিভিতে থাকছে বিচিত্র অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় আজ রাত ৯টায় সম্প্রচার হবে বিশেষ নাটক ‘বসন্ত এসে গেছে’। রেজাউর রহমান ইজাজের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান।
এতে অভিনয় করেছেন ডলি জহুর, আজম খান, সালমান আরাফাত, নওশীন নাহার, শেখ স্বপ্না, শফিউল আলম বাবু ও শিউলি শিলা। নাটকে দেখা যাবে- জগত সংসারে সবকিছুকেই এড়িয়ে যাওয়া যায়, কিন্তু প্রিয় মানুষকে এড়িয়ে যাওয়া যায় না। ক্ষণিকের রাগ-অভিমানে হয়তো মন বিক্ষিপ্ত হয়। কিন্তু পরক্ষণই প্রিয় মানুষটি তার কাছে টেনে নিয়ে যায়। এ এক অ™ভূত ঘোর লাগা অবস্থা। চাইলেও মানুষ তা এড়াতে পারে না।










































