Home জাতীয় জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের আরেক ভিডিও ভাইরাল

জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের আরেক ভিডিও ভাইরাল

28


স্টাফ রিপোর্টার

এক্সিম ব্যাংক বসুন্ধরা শাখা ব্যবস্থাপককে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন ঢাকা-১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান ও তার সহযোগীরা- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৩১ সেকেন্ডের ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, গত বছরের ১৭ই আগস্টের ঘটনা এটি।
ভিডিওটিতে খালিদুজ্জামানসহ তার সহযোগীদের মারমুখী অবস্থায় দেখা গেছে। ব্যাংক কর্মকর্তাদের দিকে তেড়ে যেতেও দেখা যায় তাকে। এ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে খালিদুজ্জামানের সহযোগীদের। এ সময় বলতে শোনা যায়, ‘মার … (গালি)’। এ বিষয়ে স ম খালিদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।


এদিকে গানম্যান নিয়ে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে পার হতে গিয়ে সেনাসদস্যদের সঙ্গে বচসায় জড়িয়েছেন খালিদুজ্জামান। ক্যান্টনমেন্টে অস্ত্র বা গানম্যান নিয়ে প্রবেশের নিয়ম নেই বলা হলেও সেনাসদস্যের সঙ্গে তর্কাতর্কি করতে দেখা যায় এই প্রার্থীকে। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে পড়েন। এমন একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।