Home আঞ্চলিক সাংবাদিক কাজী আতিকের পিতার ইন্তেকাল: শোক

সাংবাদিক কাজী আতিকের পিতার ইন্তেকাল: শোক

13


স্টাফ রিপোর্টার।।
দৈনিক খুলনাঞ্চল এর স্টাফ রিপোর্টার কাজী আতিকের পিতা আলহাজ্ব কাজী আহম্মদ উল্লাহ (৮৪) বার্ধক্যজনিক কারণের চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না..,রাজেউন)। সোমবার বাদ এশা মরহুমের নামাজে জানাজা টিভি বাউন্ডারী রোডস্থ মর্ডান টাওয়ারের পাশে অনুষ্ঠিত হয়।


জানাজা শেষে দাফনের জন্য মরহুমের মরদেহ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নিয়ে গেছেন পরিবার। সেখানে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাদ জোহর মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং পারিবারিক করবস্থানে দাফন করা হবে। উল্লেখ্য মরহুম আলহাজ্ব কাজী আহম্মদ উল্লাহ সাংবাদিক নেতা আবু কাজীর আপন ভাই।


খুলনাঞ্চল পরিবারের শোক: দৈনিক খুলনাঞ্চল এর স্টাফ রিপোর্টার কাজী আতিকের পিতা আলহাজ্ব কাজী আহম্মদ উল্লা ‘র মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন। এছাড়া মৃত্যুর খবর পেয়ে তিনি মরহুমের বাড়িতে যান এবং পরিবারের সাথে কিছু সময় কাটান।