স্টাফ রিপোর্টার।।
রবিবার (৪ জানুয়ারি) খুলনার জিয়া উদ্যানে খুলনা সরকরি মহিলা কলেজের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন খুলনা সরকরি মহিলা কলেজের সাবেক ভিপি এবং অস্ট্রেলিয়া প্রবাসী সৈয়দা মাসুদা কাদেরী মিতা।
সৈয়দা মাসুদা কাদেরী মিতা জানান, “বেগম খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেতা নন, তিনি পুরো দেশের মানুষের নেত্রী। তার নেতৃত্ব, ত্যাগ ও দেশপ্রেম আজও আমাদের অনুপ্রেরণা জোগাচ্ছে। আমি তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি।”

তিনি আরও বলেন, “জাতীয় রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার নীতি, সাহস ও অদম্য আত্মবিশ্বাস আগামী প্রজন্মের জন্য এক অমূল্য শিক্ষা। তার রুহের মাগফেরাত কামনা করি এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তার স্বপ্ন বাস্তবায়নে সকলে এগিয়ে আসুক।”
“বেগম খালেদা জিয়ার স্মৃতি আমাদের নৈতিক ও রাজনৈতিক পথপ্রদর্শক। তার আদর্শকে মনে রেখে আমরা সকলকে দায়িত্বশীল ও দেশপ্রেমিক হতে হবে।”











































