Home আঞ্চলিক বেনাপোল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবি’র টহল জোরদার

বেনাপোল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবি’র টহল জোরদার

9


খুলনাঞ্চল ডেস্ক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান ও শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় সংগঠক মোতালেব শিকদারকে গুলিবিদ্ধের ঘটনায় বেনাপোল সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর কড়া নজরদারি ও তল্লাশি অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড (বাংলাদেশ) বিজিবি। এনসিপি নেতা গুলিবিদ্ধ করার ঘটনার পর সম্ভাব্য পলাতক আসামিরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে পালাতে না পারে, সে লক্ষ্যে বেনাপোল সীমান্তে কড়া নজরদারি ও তল্লাশি জোরদার করেছে বিজিবি।
\ বেনাপোল \
বিজিবি জানায়-বেনাপোল সীমান্তের ৭০ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও কড়া নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে। বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া, পাঁচ ভুলট, অগ্র ভুলট, পুটখালী, গোগা, হরিশ্চন্দ্রপুর ও পাঁচপিরতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করা হয়েছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, খুলনায় মোতালেব শিকদারের ওপর হামলার সঙ্গে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সে জন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।
\ সাতক্ষীরা \
এদিকে গুলির ঘটনায় সাতক্ষীরা সীমান্তের শূন্যরেখা থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের উদ্দেশ্যেও কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বিজিবি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন ও টহল বাড়িয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এক কর্মকর্তা বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
\ চুয়াডাঙ্গা \
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে খুলনায় এনসিপি নেতার গুলিবিদ্ধর আসামীরা যাতে সীমান্তের ওপারে না যেতে পারে তাই সীমান্তে বিজিবির সতর্কতা, টহল, তল্লাশি চলমান জোরদার করেছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত দামুড়হুদা উপজেলাসহ আশপাশের সমস্ত সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম ব্যাপক ভাবে জোরদার করেছে। চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান সাংবাদিকদের জানায়, এনসিপি নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) আওতাধীন মেইন পিলার ৭৫/৩-এস থেকে ১৩১/৮-আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। ঝুকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিশেষ করে যেসব সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকা কার্যত সিলগালা করে দেয়া হয়েছে। সীমান্ত দিয়ে অপরাধীদের পলায়ন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, মোতালেব শিকদারের ওপর হামলার সাথে জড়িত কেউ যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে পালাতে না পারে, সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে কঠোর তল্লাশি চলছে। এছাড়া দর্শনা আইসিপি, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সিপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা, দাড়িয়াপুর, বুড়িপোতা, বাজিতপুর, ঝাঝা, ইছাখালী, রুন্দ্রনগর ও শৈলমারী বিওপিসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নিবিড় তল্লাশি চালানো হচ্ছে।
\ কুষ্টিয়া- মেহেরপুর \
গুলির ঘটনায় কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটির পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট ৮টি বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। গুলিবিদ্ধের ঘটনার পরপরই কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ মেহেরপুর জেলার গাংনী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর সীমান্ত এলাকায় নজরদারি ও পাহারা জোরদার করে। কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, ‘‘এই অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর বিজিবির নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’’