Home আঞ্চলিক মোড়েলগঞ্জের সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্র ও বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

মোড়েলগঞ্জের সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্র ও বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

42


এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার:


বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটীতে মোড়েলগঞ্জ থানা পুলিশের উদ্যোগে সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্র ও বিট পুলিশিং কার্যক্রমের উদ্ধোধন এবং আইন শৃঙ্খলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। দৈবজ্ঞহাটী ইউনিয়ন পরিষদ ভবনে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার লক্ষে সোমবার সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্ধোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে দৈবজ্ঞহাটী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসাঃ পারুল আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোড়েলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওসি তদন্ত ঠাকুর দাস মন্ডল।


সভায় আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন সমস্যা মূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস, প্রধান শিক্ষক হালদার আব্দুল কুদ্দুস, ওসি তদন্ত ঠাকুর দাস, জেলা শ্রমিকলীগ সহ-সম্পাদক শেখ সরোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ কিছলুর রহমান খোকন, সাধারন সম্পাদক ডাঃ দেলোয়ার হোসেন মহারাজ, আওয়ামীলীগ নেতা শেখ ফারুক আহমেদ, ইউপি সদস্য মোঃ হায়দার আলী বেগ, সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ তরিকুল ইসলাম, সেলিমাবাদ প্রেস কাবের সভাপতি শেখ মিজানুর রহমান ডিয়ার প্রমুখ।


প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। দৈবজ্ঞহাটী সেলিমাবাদ তদন্ত কেন্দ্রের উদ্ধোধনের মধ্যে দিয়ে এ অঞ্চলের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটবে।এলাকায় চুরি, ডকাতি, অজ্ঞানপার্টি, ছিনতাই, ধর্ষন, মাদক সিন্ডিকেট, বাল্যবিবাহ, ইফটিজিং সহ বিভিন্ন অসামাজিক কর্মকান্ড কঠোর ভাবে দমন করা হবে। তিনি এলাকাবাসীর কাছে সহযোগিতা কামনা করেন। সভায় কোরআন তিলাওয়াত করেন এসআই তরিকুল ইসলাম ও গীতা পাঠ করেন শীব সজল ঢালী।