Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

34

চুয়াডাঙ্গায় র‌্যাবের অভিযানে ১০৯বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন নারায়নপুর গ্রামে অভিযান চালিয়ে ১০৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ১০ অক্টোবর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার দৌলদগঞ্জ গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সোহানুর রহমান ওরফে সোয়ান (২৭)। 

র‌্যাব-৬ জানায়, ১০ অক্টোবর রাতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন নারায়নপুর গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ১০৯ বোতল ফেন্সিডিলসহ সোয়ানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

ঝিনাইদহে এজাহারভুক্ত পলাতক ২ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার সদর থানাধীন মুজিব চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে হরিণাকুন্ড থানার এজাহারভুক্ত ২ পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে গোয়ন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’আসামি হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ড থানার চাঁদপুর জোয়ার্দ্দার পাড়ার রজব জোয়ার্দ্দারের ছেলে মো. সাইফুল জোয়ার্দ্দার (৩৭) ও মৃত. মুজিবর মোল্লার ছেলে মো. হাফিজুর রহমান (৫০)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে ঝিনাইদহ জেলার সদর থানাধীন মুজিব চত্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় হরিণাকুন্ড থানার মামলা নং-৮, তারিখ ০৮/১০/২০ ইং, ধারা ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/ ৫০৬/১১৪ দঃ বিঃ এর এজাহারভুক্ত  পলাতক আসামি সাইফুল জোয়ার্দ্দার ও হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।

তাদের হরিণাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

মোংলায় ধর্ষণের প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদাণ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলাসহ দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিকার চেয়ে ৭ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে দখিন হাওয়া সাহিত্য পরিষদ। রবিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনটির চেয়ারম্যান আফরোজা হীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। স্মারকলিপি দেয়ার সময় আফরোজা হীরার সাথে ছিলন তার সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ এম,এ রাজ্জাক, মোংলা সরকারী কলেজের প্রভাষক নিগার সুলতানা সুমী, শিক্ষার্থী শেখ সাথী রহমান, মুক্তা মোস্তফা, কানিজ ফাতেমা ঋতু, মারুফা রহমান রুপা ও কাজী কেয়া। স্মারকলিপিতে ধর্ষণের শাস্তি যাবজ্জীবন কারাদন্ড করাসহ ৭ দফা দাবী উত্থাপন করা হয়েছে।

ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে খুলনায় জেলা ছাত্রলীগের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃতদন্ডের দাবীতে, বি.এন.পি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে ও  ধর্ষনের প্রতিবাদে ১১ই অক্টোবর রবিবার সকাল ১০.০০ঘটিকায় খুলনা জেলা ছাত্রলীগের উদ্যোগে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ পারভেজ হাওলাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন এর পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। এসময়ে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুর রহমান রিপন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি অসিত বরন বিশ্বাস, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি শেখ মোঃ আবু হানিফ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, আমির মোমেন রানা, যুগ্মসাধারণ সম্পাদক তানভীর রহমান আকাশ, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান তানভীর, কাজী নাজিব, প্রচার সম্পাদক চিশতি নাজমুল বাশার, দপ্তর সম্পাদক বাধন হালদার, ছাত্রলীগ নেতা ওলিউজ্জামান সানি, আব্দুর রহমান, শেখ রাসেল, আলমগীর হোসেন রাজু, রুদ্রনীল হালদার শুভ, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, এস.কে সাদ্দাম, জুয়েল সরদার, নাজমুল ইসলাম বাবু, আবির হোসেন হৃদয়, শেখ সানজু আহম্মেদ প্রমুখ।

ডুমুরিয়ায় খাদ্য গুদামে পারিশ্রমিক না পাওয়ায় শ্রমিক অসন্তোষ ঃ ধর্মঘটের হুমকি 

এস রফিক, ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় খাদ্য গুদামে কর্মরত শ্রমিকরা এক অটো রাইচ মিল মালিকের নিকট ১৪ মাস পূর্বের তাদের বাড়তি ৩ লক্ষাধিক টাকা ন্যায্য পারিশ্রমিক না পেয়ে ১৮জন শ্রমিক মানবতার জীবন যাপন করে আসছে।এ নিয়ে আন্দোলন,ধর্মঘট করে আজও এর কোন সমাধান পায়নি শ্রমিকরা।আশু মিল মালিক কামরুজ্জামান তাদের প্রাপ্য পারিশ্রমিক না দিলে আবারও কাজ বন্ধ করে দিবে বলে জানিয়েছেন তারা।উপজেলা খাদ্য গুদাম ও শ্রমিক সর্দার নিত্য দাস’র সাথে কথা বলে জানা যায়,২০১৯ সালের জুলাই/আগষ্ট মাসে ধান,চাল সংগ্রহ মৌসুমে খাদ্য গুদাম ঘর,গুদাম চত্ত্বর ও গেট সংস্কারের কাজ চলতে থাকে।ফলে গুদামের প্রধান ফটক দিয়ে সরাসরি মাল বোঝাই ট্রাক ভিতরে প্রবেশ করা অসম্ভব হয়ে পড়ে।যে কারনে মিল মালিকরা শ্রমিকদের বাড়তি পারিশ্রমিক দিয়ে রাস্তা থেকে মাল খালাস করে গুদামজাত করতো।শ্রমিক সর্দার নিত্য দাস অভিযোগ করে বলেন,রাত দিন মাথায় বস্তা বহন করে সব মিল মালিকের কাছ থেকে ন্যায্য পারিশ্রমিক পেয়েছি।কিন্তু আঠারো মাইল বাজারস্থ এমএ জামান অটো রাইচ মিলের মালিক কামরুজ্জামান বাড়তি পারিশ্রমিক না দেয়ায় আমরা ৩ লক্ষাধিক টাকা তার নিকট পাই।এক পর্যায়ে ওই বাড়তি পারিশ্রমিক না দিতে নানা তালবাহানা শুরু করলে আমরা আন্দোলন ও ধর্মঘটের কর্মসূচী গ্রহন করি।তখন তৎকালিন গুদাম কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসাইন বিষয়টি মিমাংসা ও কাজ গতিশীল রাখার স্বার্থে আমাদের ধৈর্য ধরতে বলেন।এরপর জানতে পারি আমাদের পাওনা টাকা দেয়ার নামে ১লক্ষ টাকা গুদাম কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসাইন’র হাতে তুলে দিয়ে তাকে ফাঁসিয়ে দেয়া হয়।এখন আমাদের কি হবে ? আমরা আজও একটি টাকাও পেলাম না।আশু আমাদের ন্যায্য মজুরি না পেলে আবারও ধর্মঘটে যেতে বাধ্য হবো।ঘটনা প্রসঙ্গে গুদাম কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসাইন জানান,শ্রমিকরা যখন তাদের ন্যায্য মজুরি পেতে আবারও ধর্মঘটের হুমকি দেন,তখন আমি বিষয়টি মিল মালিক কামরুজ্জামান কে একাধিক বার জানানোর পর তিনি চলতি বছরে ৮জানুয়ারী অফিসে এসে স্ব-শরীরে উপস্থিত থেকে শ্রমিকদের মজুরি বাবদ ১লক্ষ টাকা আমার হাতে তুলে দিয়ে ওটাকে ঘুঁষ আখ্যায়িত করে আমাকে ফাঁসিয়ে দেন।এরপর শ্রমিকরা তাদের পাওনা টাকা পেয়েছে কিনা আমার জানা নেই।তাহলে শ্রমিকরা তাদের ন্যায্য পারিশ্রমিক পাবে কার কাছে এমন প্রশ্নের জবাবে বর্তমান গুদাম কর্মকর্তা লিটন বিশ্বাস বলেন,শ্রমিকদের পারিশ্রমিক বিষয়ে গুদাম কর্তৃপক্ষের কোন সম্পর্ক নেই।তাদের দেনা পাওনা কামরুজ্জামানের সাথে।শ্রমিকরা আবারও ধর্মঘটে যাবে বলে জানিয়েছে,বিষয়টি উর্ধ্বতন মহলে জানানো হয়েছে।শ্রমিকদের দাবিটি সঠিক এমনটি উল্লেখ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজিত কুমার মুখার্জী বলেন,সব মিলাররা শ্রমিকের বাড়তি পারিশ্রমিক পরিশোধ করলেও এমএ জামান অটো রাইচ মিল মালিক কামরুজ্জামান পারিশ্রমিক পরিশোধ না করায় শ্রমিক অসন্তোষ,আন্দোলন,ধর্মঘট সহ নানা ঘটনা ঘটিয়ে আসছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে জানার জন্য কামরুজ্জামানের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি

খবর বিজ্ঞপ্তি

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতন সহ নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অপরাধীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে নারী ও শিশু অধিকার ফেরাম খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। রোববার দুপুরে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর পেশকৃত স্মারকলিপিতে নেতৃবৃন্দ এ দাবি জানান। একই সঙ্গে নারীর সম্ভ্রমহানী, শিশু ও নারীর উপর ক্রমবর্ধমান পৈশাচিক বর্বরতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে খুলনা নগরীর গল্লামারী ও রূপসা উপজলার জাবুসা, পাইকগাছা, সিলেট এমসি কলেজ, নোয়াখালী বেগমগঞ্জ, খাগড়াছড়ি, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত নারীর সম্ভ্রমহানি, নারীর ও শিশুর উপর নারকীয় পাশবিক বিভৎস নির্যাতন-সহিংসতা

দেশে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। যা সুস্থ বিবেকবান সকল মানুষকে চরম আতংকগ্রস্থ করে তুলেছে।

আরো উল্লেখ করা হয়, বাংলাদেশ আজ নারী ও শিশুর জন্য চরমনিরাপত্তাহীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে করে জাতি হিসেবে আমাদের ভাবমূর্তি মর্যাদা ভূলুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন, হত্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সরকারকে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছেন।

স্মারকলিপিতে ফোরাম নেতারা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে সংঘটিত অধিকাংশ ঘৃন্য বর্বরোচিত নারী ও শিশুর সম্ভ্রমহানি নির্যাতনের দুষ্কর্মের সাথে ক্ষমতাসীন দল, ব্যক্তি বিশেষ ও নেতা-কর্মীরাও জড়িত। স্থানীয় প্রশাসন, পুলিশও সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়নি। নির্যাতিতাদের মধ্যে অনেকেই মানুষিক ভারসাম্যহীনহয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। অভিভাবক মহলে দারুণ উদ্বেগ ও উৎকষ্ঠা সৃষ্টি হয়েছে। সেই সাথে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যও জনমনে তীব্র ক্ষোভ তৈরি করেছে। তার এই দায়িত্বহীন বক্তব্যে দুর্বৃত্তদের ঘৃন্য অপরাধকেই আশকারা দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে এই ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রদানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ দাবি করছি।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফোরামের মহানগর আহ্বায়ক ও কেসিসির সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, ফোরামের সদস্য সচিব নারীনেত্রী রেহানা ইসা, বিএনপি নেতা সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, স ম আব্দুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ তারিকুল ইসলাম, মোল্লা খায়রুল ইসলাম, সিরাজুল হক নান্নু, শাহিনুল ইসলাম পাখি, শেখ সাদী, সাদিকুর রহমান সবুজ, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি নিজামুর রহমান লালু, হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরিফুল ইসলাম বাবু, এডভোকেট কানিজ ফাতেমা আমিন, ফোরাম নেতা মাহবুব আলম বাদশা, সাবেক কাউন্সিলর হাসনা হেনা, আনজিরা খাতুন, ইসহাক তালুকদার, ওয়াহিদুর রহমান দিপু, আব্দুল আলিম, আব্দুল মতিন, জি এম রফিকুল ইসলাম, গৌতম দে হারু, এডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আনিসুর রহমান, আরিফুল ইসলাম, মুশফিকুর রহমান অভি, আল মামুন, আলমগীর হোসেন প্রমূখ।

বেকার যুবকদের চাকরি ও ধর্ষকদের বিচারের দাবীতে খুলনা জেলা ও মহানগর যুব ইউনিয়নের মানববন্ধন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ যুব ইউনিয়ন, খুলনা জেলা ও মহানগর কমিটির যৌথ উদ্যোগে গতকাল ১০ অক্টোবর বিকেল ৪:৩০ টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালীর সভাপতিত্বে এবং মহানগর আহ্বায়ক আফজাল হোসেন রাজুর সঞ্চালনায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়নের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলদার, খুলনা জেলা আউনজীবী সমিতির সিনিয়র আউনজীবী শাহানুর পারভেজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা জেলার অন্যতম নেতা মিজানুর রহমান বাবু, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, বাংলাদেশ ট্রেড ইউনিয় কেন্দ্র-টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, যুব ইউনিয়ন মহানগর যুগ্ম আহ্বায়ক শাহ্ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, সদস্য সচিব সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, সিপিবি নেতা সাইদুর রহমান বাবু, যুব ইউনিয়ন নেতা ধীমান বিশ্বাস, তুষার বর্মণ, বাবুল শরীফ বাবু, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, উজ্জ্বল বিশ্বাস, হরষিৎ ম-ল, মিঠুন ম-ল, এড. প্রদীপ, সেলিম বকুল প্রমুখ। এতে শরণখোলায় পুলিশ সদস্য সাদ্দামের হাতে নির্মমভাবে টুকরো টুকরো করে খুন হওয়া রূপসার মেয়ে অন্তঃসত্বা জোছনার মা জুলেখা বেগম, বোন রেহেনা বেগম এবং জোছনার অবুঝ শিশু সন্তান মানববন্ধনে উপস্থিত হয়ে জোছনা হত্যার বিচার দাবী করেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বর্তমান সরকার ঘরে ঘরে চাকরী দেবার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে পর পর দু’বার সরকার গঠন করলেও কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে কর্মহারা করেছে বেশি। নতুন কোনো কর্মসংস্থান সৃষ্টিতো হয়নি বরং দীর্ঘদিনের সৃষ্ট কর্মসংস্থান বন্ধ করা হয়েছে। দেশী ও বিদেশী সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও লুটেরাদের সন্তুষ্ট করে ক্ষমতা পাকাপোক্ত করতে একের পর এক দেশবিরোধী আত্মঘাতি সিদ্ধান্ত গ্রহণ করছে। বক্তারা বলেন, দেশে সংঘটিত অপরাধের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হওয়া, বিচার প্রক্রিয়ার সাথে অন্তর্ভুক্তদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন না করায় বিচার কার্যক্রমে দীর্ঘসূত্রিতার কারণে অনেক আলামত ও সাক্ষী সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় এবং বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হওয়ায় অপরাধীরা একের পর এক পার পেয়ে যাচ্ছে। অন্যদিকে প্রচলিত ধারার ব্যুর্জোয়া ক্ষয়িষ্ণু তথাকথিত রাজনীতিবিদরা হীনস্বার্থ চরিতার্থ করার জন্য অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেয়ার কারণে ধর্ষণ-খুন, নারী ও শিশু নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণ পেতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। বক্তারা শরণখোলায় রূপসার মেয়ে অন্তঃসত্বা জোছনাকে নির্মমভাবে টুকরো টুকরো করে হত্যাকারী পুলিশ সদস্য সাদ্দামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

রূপসায় রাস্তা দখল করে ডক ইয়ার্ডের ব্যবসা, জনদূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার

রূপসার রামনগর কস্মস্ সী ফুডস্ কর্তৃপক্ষ সাধারণ মানুষ ও মুমুর্ষ রুগীদেরকে চলাচল করতে দেওয়া রাস্তাটি খামখেয়ালী ভাবে পথ আটকিয়ে এক ডক ইয়ার্ড ব্যবসায়ী চালিয়ে যাচ্ছে তার ব্যবসা।

রূপসা ভৈরব নদীর পাড় ঘেষা এ রাস্তাটি দির্ঘদিন ধরে উক্ত মাছ কোম্পানী কর্তৃপক্ষ মানুষের কল্যানের জন্য ব্যবহার করতে দিলেও রাস্তাটি ওই ব্যবসায়ী তার নিজের দাবি করে বিশাল ইষ্টিল বডি ট্রলার রাস্তার পাশে রেখে সংঙ্কার করে আসছে। এ রাস্তা দিয়ে দিনেও রাতে বিশেষ করে মুমর্ষ রোগীর পাশাপাশি সাধারণ মানুষও যাতায়াত করে থাকেন। এর পাশাপাশি ওই ডক মালিক অবৈধভাবে কয়লাচুল্লি জ¦ালিয়ে ব্যবসার নামে পরিবেশ দুষণ করে আসছে। এতে ঘনবসতি এলাকার সাধারণ মানুষ শ^াসকষ্টসহ বিভিন্ন সংক্রমন রোগে আক্রান্ত হচ্ছে বলে এলাকাবাসি জানিয়েছেন। শুধু তাই নয় বিভিন্ন ডক ইয়ার্ডের শব্দে পরিবেশও দূষণ হচ্ছে এমন অভিযোগও করেছেন এলকাবাসী।

এ ব্যাপারে ডক ইয়ার্ডের মালিক সোরহাব হোসেন বলেন, আমার নিজস্ব যায়গার উপর বোর্ড রেখেছি। তবে রাস্তা ছেড়ে দিয়ে রাখা হয়েছে। কসমস সী ফুডস্রে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মনির হোসেন বলেন, এ রাস্তাটির মালিক আমি। যেহেতু মাছ কোম্পানী বন্ধ সে কারণে রাস্তাটি যাতায়াতের জন্য জনগণ ও মানুষের কল্যাণে ব্যবহার করতে দিয়েছি। তবে ডক ইয়ার্ডের কর্তৃপক্ষ জাহাজগুলো ভিড় করে রাখার কারনে হেঁটে যাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মশক নিধন কার্যক্রম জোরদার করার জন্য কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সিটি মেয়রের নির্দেশ

সংবাদ বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মশক নিধন কার্যক্রম আরো জোরদার করার জন্য কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। রবিবার বিকেলে নগর ভবনে কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সভায় সিটি মেয়র স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যা যা প্রয়োজন সব পদক্ষেপ গ্রহণ এবং অধিকতর নাগরিক সেবা প্রদানের জন্য কেসিসি’র সকল কর্মকর্তা কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। এছাড়া সভায় তিনি করোনা ভাইরাস সংক্রমণের পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া হানা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে ড্রেনসহ মশকের উৎপত্তি স্থলগুলিতে নিয়মিত মশক নিধন ঔষধ স্প্রে করারও নির্দেশনা প্রদান করেন। সিটি মেয়র এ বিষয়ে নগরবাসীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্বারোপ করেন।

প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আনিসুর রহমান, সহকারী বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা নুরুন্নাহার এ্যানি, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্যা মারুফ আল রশীদ, গাজী সালাউদ্দিন, মো: জিয়াউর রহমান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

ধর্ষণকারীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে: নাগরিক ঐক্যের দাবি

খবর বিজ্ঞপ্তি

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন ধর্ষণকারীদের দ্রুত ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে। সারা দেশে ধর্ষণকারীদের ভয়ে মানুষ আতংকগ্রস্ত হয়ে পড়েছে। স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ধর্ষণকারীদের বিরুদ্ধে দ্রুত চার্জসিট দাখিল করে সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। এই পরিবারকেও অবাঞ্ছিত ঘোষণা করার প্রয়োজন দেখা দিয়েছে। জনতার দাবি সরকার কখনো উপেক্ষা করতে পারবে না। এ দাবি উপেক্ষা করলে তারা গণধিকৃত হবে।

গতকাল বেলা ১১টায় স্থানীয় হোটেল আরাফাতে নাগরিক ঐক্য, খুলনা মহানগরী আয়োজিত প্রতিনিধি সভায় বক্তারা এ কথা বলেন। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেছেন, গত ৪ মাস যাবৎ আম্ফানে ক্ষতিগ্রস্থ দক্ষিণাঞ্চলবাসী অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। তাদের পুনর্বাসনের জন্য অবিলম্বে দক্ষিণাঞ্চলে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। বাঁধ ভাঙ্গার পর জোয়ারের পানি ওঠানামার সাথে মানুষের ভাগ্য জড়িয়ে থাকায় সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। পাশাপাশি আম্ফানের ত্রাণের অর্থ অসাধু সরকারি কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের মধ্যে ভাগবাটোয়ারা হচ্ছে। এ অবস্থার অবসানে নাগরিক ঐক্যের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে।

নেতৃবৃন্দ সেইসাথে সুন্দরবনকে বাঁচাতে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দাবি করেছেন। সারা দেশের ধর্ষণের কারণে ১৭ কোটি মানুষ আতংকগ্রস্থ হয়ে পড়েছে। এর সাথে যুব ও ছাত্রলীগ কর্মীরাই জড়িত। ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বসবাসযোগ্য পরিবেশ গড়তে হবে। স্বাস্থ্যখাতের দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও সকল স্তরের মানুষকে দ্রুত করোন ভ্যাকসিন দেয়ার জন্য নেতৃবৃন্দ আহ্বান জানান। প্রতিনিধি সভায় সংগঠনের নগর আহ্বায়ক এ্যাড. ড. মোঃ জাকির হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়কারী শহিদুল্লাহ কায়ছার। বিশেষ অতিথি ছিলেন, সাবেক রাষ্ট্রদূত মোঃ সাকিব আলী, কেন্দ্রীয় সদস্য দিদারুল আলম বাবুল, মোফাখ্খরুল ইসলাম নবাব, মুন্সিগঞ্জ জেলা শাখার দায়িত্বশীল আবু তালেব দেওয়ান, জয়পুরহাটের দায়িত্বশীল এ্যাড. শহীদুল ইসলাম, নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় সদস্য আনিসুর রহমান মুন্না। শুভেচ্ছা বক্তৃতা করেন তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাড. এ বি এম আলমগীর সিকদার, জাসদের জেলা সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, জেএসডি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ লোকমান হাকিম। স্বাগত ভাষণ দেন সংগঠনের খালিশপুর থানা শাখার আহ্বায়ক এ্যাড. মোঃ নজরুল ইসলাম।

ফকিরহাটে এনজিওকর্মী গনধর্ষনের শিকার: আটক- ১

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাট জেলার ফকিরহাটে এক এনজিও কর্মী গনধর্ষনের শিকার হয়েছে। ১০ অক্টোবর গভীর রাতে উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া মাইটকুমড়া গ্রামে ওই গনধর্ষনের ঘটনা ঘটে।

ধর্ষণের অভিযোগে পুলিশ মামুন নামের এক যুবককে আটক করেছে। ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) সৈয়দ বাবুল আক্তার জানান, ধর্ষিতা যুবতীকে উদ্ধার করে ডাক্তারি পরিক্ষার জন্য তাকে মেডিকেলে পাঠানো হয়েছে এবং আটককৃত মামুন সহ মোট চারজনের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধীন।

খুলনা জেলার বাসিন্দা,  ধর্ষিতা ওই এনজিও কর্মী সাস নামক একটি এনজিওতে চাকুরীরত এবং তিনি ফকিরহাটের জাড়িয়া মাইটকুমড়া গ্রামের বিশ্বনাথের বাড়ীর ভাড়াটিয়া।

বন্ধকৃত কলকারখানা চালু ও বকেয়া পরিশোধের দাবীতে ব্যক্তিমালিকানা জুট মিল শ্রমিকদের স্ব-স্ব মিল গেটে বিক্ষোভ মিছিল

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালি, এ্যাজা´্র, আফিল, জুট স্পিনার্স জুট মিলসহ সকল শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধকৃত কলকারখানা চালুর দাবীতে ব্যক্তিমালিকানাধিন পাট,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর রবিবার সকাল ১০ টায় স্ব-স্ব মিলগেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় সোনালি জুট মিলের প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গুরুত্বপুর্নসড়ক প্রদিক্ষন করে প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়। একই সময়ে এ্যাজাক্স্র ও মহসেন জুট মিলের শ্রমিকরাও বিক্ষোভ মিছিল বের করে । মিছিলপুর্বক সভায় বক্তৃতা করেন ব্যক্তিমালিকানাধিন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও সোনালি জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক শেখ আমজাদ হোসেন, মোঃ নুরে আলম, সেকেন্দার আলী, লিয়াকত মুন্সি, এ্যাজাক্স্র জুট মিল শ্রমিক নেতা আঃ ওহাব, বখতিয়ার , সোনালি জুট মিল নন সিবিএ নেতা বিল্লাল হোসেন,  আবুল কাশেম, আবুল কালাম, ফারুক হোসেন, লুৎফর রহমান, মহসেন জুট মিলের সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা,  বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী , ক্বারী আছহাব উদ্দিন, মাহাতাব উদ্দিন, প্রবীণ শ্রমিক আমির মুন্সি, এরশাদ আলী, ফেডারেশনের প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ। ফেডারেশনের সভাপতি ও সোনালি জুট মিলের সাবেক সাধারণ সম্পাদক  শেখ আমজাদ হোসেন সোনালি জুট মিল বন্ধের পায়তারাকারী মিলের সিবিএ নেতাদের প্রতি সজাগ দৃষ্টি  রাখার  আহবান জানান এবং বন্ধকৃত মিল চালুসহ সকল ব্যক্তিমালিকানা মিলের শ্রমিকদেও পাওনা পরিশোধের জোর দাবী জানান ।  আগামী ১৫ অক্টোবরের মধ্যে মহসেন জুট মিলের শ্রমিকদেও চুড়ান্ত পাওনা পরিশোধ করা না হলে ১৬ অক্টোবর শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্বরে শ্রমিক জনসভার মাধ্যমে রাজপথ, রেলপথ অবরোধ সহ কঠিন কর্মসুচি ঘোষনা করা হবে বলে নেতৃবৃন্দরা হুশিয়ারী উচ্চারণ করেন।

কপিলমুনিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

এইচ এম এ হাশেম, কপিলমুনি

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে কপিলমুনি মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির কার্যালয়ে এ লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এড. তৈয়েব হোসেন (নুর)। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ জামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সালাম উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ মান্নান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা সদস্য সচিব সরদার গোলাম মোস্তফা, মাহবুব জোয়ারদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ফয়সাল আহম্মেদ ফরাদ, শেখ ইমরান হোসেন, শেখ রাজু আহম্মেদ, প্রিতীশ মন্ডল, শেখ ওমর ফারুখ প্রমূখ। সভায় সর্বসম্মতিক্রমে সম্মেলন প্রস্তুতি কমিটিতে সরদার সিরাজুল হোসেনকে আহবায়ক, সরদার মনিরুল ইসলাম যুগ্ম আহবায়ক ও শেখ রাজু আহম্মেদকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় কমিটি গঠন, করনীয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

কপিলমুনিতে নৌকার প্রার্থী মন্টুর পক্ষে গণসংযোগ

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুকে বিজয়ের লক্ষ্যে কপিলমুনিতে গণসংযোগ চালিয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা। শনিবার সারাদিন কপিলমুনি বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে নৌকা প্রতিকের লিফলেট বিতরণ করে ভোট প্রার্থনা করেন তারা। এসয় নেতৃত্ব দেন পাইকগাছা উপজেলা আ’লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও কপিলমুনি বণিক সমিতির সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা। এসময় বীরমুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সন্তানরা উপস্থিত ছিলেন।

স্বপ্ন ভাঙছে কৃষকের

সাবজাল হোসেন 

ঝিনাইদহ কালীগঞ্জে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ফসলী ক্ষেত বিনষ্টের ঘটনা। দূবৃর্ত্তরা রাতের আধারে একের পর এক নৃশংস ভাবে ধরন্ত -ফলন্ত ক্ষেত নষ্ট করছে। কৃষকেরা ধারদেনার মাধ্যমে ফসল চাষ করার পর ভরা ক্ষেত নষ্ট হওয়ায় তারা একেবারে পথে বসে যাচ্ছেন। রাতের আধারে কে বা কারা লোক চক্ষুর আড়ালে এমন জঘন্যতম কাজটি করেই চলেছে। রাতের আধারে এমন ঘটনা সংঘটিত হওয়ায়,ক্ষতিগ্রস্থরা নির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে অভিযোগও দায়ের করতে পারছেন না। ফলে এমন ক্ষতিকর কাজ করেও মনুষ্যত্বহীন দুর্বৃত্তরা থাকছে ধরা ছোয়ার বাইরে। এদিকে প্রায়ই ক্ষেত নষ্টের ঘটনা ঘটায় সবজি ক্ষেতের মালিকেরা রয়েছেন অচেনা এক আতঙ্কে। কৃষকদের ভাষ্য, সারাদিন ক্ষেত খামারে কাজ করে আবার ক্ষেত বাঁচাতে রাত জেগে পাহারা দেয়াও সম্ভব নয়। প্রশাসন বলছে, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, গোষ্টিগত বিরোধের জেরে এমনটি হতে পারে। তবে সামাজিক অস্থিরতা সৃষ্টির পায়তারাও হতে পারে এমনটিও উড়িয়ে দিচ্ছে না প্রশাসন।

ভুক্তভোগী কৃষকদেরসূত্রে জানাগেছে, বিগত কয়েক মাস ধরে শত্রুতা করে মানুষের অগোচরে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড় করছে। পুকুরে কখনও কীটনাশক দিয়ে আবার গ্যাস বড়ি ব্যবহারের মাধ্যমে মাছ নিধন করছে। কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করলেও সমাজের গুটি কয়েক দুষ্ট প্রকৃতির মানুষ দ্বারা স্বপ্ন ভাঙছে তাদের। তারা বলছেন, শত্রুতার মাধ্যমে কৃষকের ভরা ক্ষেত নষ্ট হচ্ছে। এটা মনুষ্যত্বহীনতা ছাড়া আর কিছুই নয়।

উপজেলার বিভিন্ন গ্রামে খোঁজ নিয়ে জানাগেছে, গত ২০ জুন বাবরা গ্রামের আলী বকসের ২ ছেলে কৃষক টিপু সুলতান ও শহিদুল ইসলামের দুই ভায়ের ১৫ কাঠা জমির কাঁদিওয়ালা কলাগাছ কেটে দেয় দুর্বৃত্তরা। একইভাবে ৩ জুলাই মল্লিকপুর গ্রামের মল্লিক মন্ডলের ছেলে সবজি চাষী মাজেদুল মন্ডলের বেথুলী গ্রামের মাঠের আড়াই বিঘা জমির ৩ শতাধিক ধরন্ত পেপে গাছ কেটে দেয়। এর ঠিক ৪ দিন পরে ৭ জুলাই কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামের তাকের হোসেনের ছেলে আবু সাঈদের ১৫ শতক জমির ধরন্ত করলা ক্ষেত কেটে দেয়। ১৩ জুলাই বারোবাজারের ঘোপ গ্রামের মাহতাব মুন্সির ছেলে আব্দুর রশিদের দেড় বিঘা জমির সিমগাছে কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দেয়। ৯ আগষ্ট তিল্লা গ্রামের সতীশ বিশ্বাসের ছেলে কৃষক বিকাশ বিশ্বাসের ১৫ শতক ধরন্ত করলা ক্ষেত কেটে দিয়ে সর্বশান্ত করে। গত ২৮ আগষ্ট সাইটবাড়িয়া গ্রামের মাছচাষী ইউপি সদস্য কবিরুল ইসলাম নান্নুর পুকুরে গ্যাস বড়ি দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাছ নিধন করে। এর ৩ দিন পর ৩১ আগষ্ট একই ইউনিয়নের রাড়িপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ৪৮ শতক মুল্যবান দার্জিলিং লেবু ও থাই পেয়ারার কলম কেটে দেয়া হয়। এর আগে ২৫ আগষ্ট বলরামপুর গ্রামের মাছচাষী মমরেজ আলীর পুকুরে একইভাবে বিষ দিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার মাছ নিধন করে। ৬ সেপ্টেম্বর সাইটবাড়িয়া গ্রামের আনছার আলী মোল্যার ছেলে হতদরিদ্র কৃষক বাপ্পি মোল্যার ৯ শতক ধরন্ত বেগুন ক্ষেত কেটে দিয়ে পথে বসিয়ে দেয়। ১৪ সেপ্টেম্বর পৌর এলাকার খয়েরতলা গ্রামের রফি বিশ্বাসের পুকুরে গ্যাস বড়ি প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করে দুর্বৃত্তরা। ২২ সেপ্টেম্বর পৌর এলাকার চাপালী গ্রামে মৃত লুৎফর রহমানের ছেলে আতিয়ার রহমানের প্রায় ১ বিঘা জমির লাউ গাছ কেটে দেয় দুর্বৃত্তরা। ১০ অক্টোবর মালিয়াট ইউনিয়নের গয়েশপুর গ্রামের বিশারত আলীর ফুলকপির চারার বীজতলার সকল চারা কেটে সাবাড় করে কমপক্ষে ৫০ হাজার টাকার ক্ষতি করেছে। একই দিন জামাল ইউনিয়নের গুটিয়ানী গ্রামের কৃষক লিংকনের ৫ শতক ধরন্ত লাউগাছ কেটে দেয়। সর্বশেষ গতকাল ১১ অক্টোবর বড় সিমলা গ্রামের সাবেক ইউপি সদস্য নুর ইসলামের ২৩ কাঠা জমির ধরন্ত লাউক্ষেত কেটে ওই কুষককে সর্বশান্ত করে দিয়েছে।

ক্ষতিগ্রস্থ মাছ চাষী সাইটবাড়িয়া গ্রামের কবিরুল ইসলাম নান্নু জানান, ধারদেনার মাধ্যমে মাছ চাষ করেছিলাম। পুকুরের মাছও বেশ বড় হয়েছিল। কিন্ত রাতের আধারে কে বা কারা পুকুরে গ্যাস বড়ি দিয়ে লক্ষাধিক টাকার মাছ মেরে দিয়েছে। সকালে পুকুর থেকে মরা মাছ তোলার সময় গ্যাস বড়ি পেয়েছিলাম। তিনি বলেন, আমি কারও শত্রু হতে পারি। অথবা আমার কোন অপরাধ থাকতে পারে কিন্ত পুকুরের মাছগুলো কি অপরাধ করেছে ?। তাছাড়াও একজনের ক্ষতি করে তাদেরই বা কি লাভ ?। এখন কোন ভাবেই ক্ষতি কাটিয়ে উঠতে পারছিনা। নান্নু আরও জানান, রাতের আধারে কে বা কারা মাছ নিধন করেছে। আমি কাউকে দেখিনি কারও নাম উল্লেখ না করেই থানায় একটি সাধারন ডাইয়েরী করেছি।

ক্ষতিগ্রস্থ কৃষক আব্দুর রশিদ জানান, আমি একজন সবজি চাষী। মাঠে অন্য ফসলের সাথে দেড় বিঘা জমিতে সিমের চাষ করেছিলাম। সতেজ গাছগুলো বানে উঠে লতিয়ে ফুল ধরা শুরু হয়েছিল। কিছুদিন পরেই সিম তোলা যেতো। কিন্ত শত্রুতা করে কে বা কারা রাতের আধারে গাছ বিনাশকরা কীটনাশক স্প্রে করে আমার ক্ষেতের সব সিমগাছ পুড়িয়ে দিয়েছে। তিনি বলেন, আমার জানামতে আমি কারও ক্ষতি করিনি। সারাদিন চাষকাজে ব্যস্ত থাকি। সে কারনে মনে করি আমার কোন শত্রু নেই। ক্ষেত নষ্ট করার পর এলাকাবাসীর সাথে আমার নিজেকেও হতবাক করেছে। আমরা খেটে খাওয়া সাধারন মানুষ। যে কারনে থানা পুলিশ করিনি।  

সাইটবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্থ আরেক কৃষক বাপ্পি মোল্যা জানান, মাঠের ৯ শতক জমিই আমার একমাত্র সম্বল। সারাবছর পরের ক্ষেতে কামলার কাজ শেষ করে বাড়ি ফিরে বিকালে নিজের ওই জমিটাতে বেগুন লাগিয়ে প্রতিনিয়ত পরিশ্রম করি। ক্ষেতের বেগুন গাছগুলোতে বেগুন ধরা শুরু হয়েছিল। কিন্ত আমার ধরন্ত বেগুন ক্ষেত ধারালো কিছু দিয়ে মাটি সমান করে কেটে সাবাড় করে দিয়েছে। না দেখে অনুমান নির্ভর হয়ে কাউকে দোষারোপও করতে পারছিনা। ক্ষেত নষ্ট হওয়ার ফলে আমি আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়েছি। যে ক্ষতি কাটিয়ে উঠতে আমার বেশ সময় পার করতে হবে। তিনি বলেন, যারা কৃষকের ভরাক্ষেত নষ্ঠ করতে পারে সমাজের দুষ্টু প্রকৃতির এ মানুষগুলো সব ধরনের অপরাধমুলক কাজ করতে পারে। এমন জঘন্য কাজ করা শুধুমাত্র জঘন্য মানসিকতার মানুষদের পক্ষেই সম্ভব।

কালীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আকুল কালাম আজাদ জানান, কৃষকদের পরিশ্রমের ফসল যারা রাতের আধারে বিনষ্ট করছে তারা মনুষ্যত্বহীন পশুর মত। সবজির দামের বাজারে ভরাক্ষেত নষ্ট হওয়ায় প্রান্তিক পর্যায়ের ক্ষতিগ্রস্থ কৃষকেরা একবারে পথে বসে যাচ্ছেন। যে বিরোধের জের ধরেই হোক না কেন কৃষকের ক্ষতি কোনভাবেই কাম্য নয়।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মুহাঃ মাহাফুজুর রহমান মিয়া জানান, কৃষকের ভরা ক্ষেত কেটে দেয়ার মত ক্ষতি পুশিয়ে উঠার নয়। সম্প্রতি এমন ঘটনা কিছু এলাকায় ঘটছে। কিন্ত দুষ্টু প্রকৃতির এ মানুষগুলোর বিরুদ্ধে ক্ষতিগ্রস্থরা সন্দেহ করলেও তা অনুমান নির্ভর হওয়ায় কেউ অভিযোগ দিতে চাচ্ছেন না। বিগত ৩/৪ মাসে উপজেলার বিভিন্ন গ্রামে ফসলহানী ঘটলেও মাত্র ৪ জন থানায় সাধারন ডাইয়েরী করেছেন। তারাও বলতে পারছেন না কারা এমন জঘন্য কাজ করছে। ফলে এক ধরনের জটিলতা থেকেই যাচ্ছে। তারপরও সামাজিক ও গোষ্টিগত আধিপত্য বিস্তার, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে এটা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে। তবে এটা সামাজিক অস্থিরতা সৃষ্টির জন্য কোন বিশেষ মহল করছে কিনা সেটাও উড়িয়ে না দিয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগ দেয়ার পরও মোংলা থানা পুলিশের তৎপরতা নেই

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পৌর ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মানবাধীকার কর্মী শিউলী ইয়াসমিন (৪৫)। বন্দর এলাকার পাওয়ার হাউজ মোড়ে দলীয় কার্যালয়ের সভায় যাওয়ার পথে শুক্রবার বিকেলে তার উপর এ হামলা চালানো হয়। এ সময় এলোপাথাড়ি মারধরসহ প্রকাশ্য রাস্তার উপর তাকে শ্লীলতাহানী করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মাদক বেঁচা-কেনাসহ এলাকার নানা অপরাধমূলক কর্মকান্ডের বিরোধীতা করায় একটি মহল তার উপর দীর্ঘদিন ধরে নাখোশ এবং তাকে ঘায়েল করতে নানা চক্রান্তে লিপ্ত হয়। তাই জীবননাশের হুমকীর মুখে গত তিন মাস আগে মোংলা থানায় একটি সাধারণ ডায়রী করেন শিউলী ইয়াসমিন। এতে ওই মহলটি আরো বেশি ক্ষুব্দ হয়ে উঠে। গত শুক্রবার বিকেলে শিউলী ইয়াসমিন বন্দর এলাকার পাওয়ার হাউজ মোড়ে দলীয় কার্যালয়ে এক সভায় যোগদানের জন্য যাওয়ার সময় পথিমধ্যে মটরসাইকেল যোগে আসা ৩/৪জন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং গালমন্দ করতে থাকে। কোন কিছু বুঝে উঠার আগেই ওই সকল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শিউলী ইয়াসমিনকে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরসহ প্রকাশ্য রাস্তার উপর বিবস্ত্র এবং শ্লীলতাহানী করে। এক পর্যায়ে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা মটরসাইকেল যোগে ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শিউলী ইয়াসমিন পৌরসভার ৪ নং ওয়ার্ড (বন্দর এলাকা) মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন এবং পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির কর্মী হিসেবে কাজ করছেন। তাই বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের বিরোধীতা করায় এলাকার একটি মহল তার জীবননাশে নানা প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, হামলাকারীদের মধ্যে মোঃ সোহেল মাহমুদ শ্রাবন, মোঃ হুমায়ন এবং জাকির মোল্লা নামের তিনজনকে তিনি চিনতে পেরেছেন। এ হামলার ঘটনায় ওই তিনজনসহ অজ্ঞাতনামা উল্লেখ করে মোংলা থানায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে হামলার ঘটনায় শিউলি বেগম শুক্রবার থানায় ডিউটি অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ দেয়ার পরও পুলিশের তেমন কোন তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন শিউলি বেগম।

এ বিষয়ে মোংলা থানার সহকারী উপ-পরিদর্শক মো: রাসেল মিয়া বলেন, আমি শনিবার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলাম। একটি অভিযোগও পেয়েছি, কিন্তু পরবর্তীতে অভিযোগটি কার কাছে দেয়া হয়েছে তা আমি জানি না। এ ঘটনায় স্থায়ী বন্দরের পাওয়ার হাউস, দিগরাজ ও বুড়িরডাঙ্গা এলাকার দায়িত্বপ্রাপ্ত এএসআই মো: রুহুল বলেন, অভিযোগটি থানায় রয়েছে। তবে এখন পর্যন্ত কেউকে ওই অভিযোগটি মার্ক করে দেয়া হয়নি বলেও জানান তিনি।

দাকোপে রবেন হত্যা কান্ডের মূল হোতা গ্রেফতার

দাকোপ (খুলনা) সংবাদদাতা

ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি খুলনার দাকোপের শিবনগর এলাকায় রবেন মন্ডল (৪৫) হত্যা কান্ডের মূল হোতা দুলাল জোয়াদ্দার (৫৫) কে গ্রেফতার করেছেন থানা পুলিশ। সে ওই এলাকার মৃত শরৎ জোয়াদ্দারের ছেলে।  শনিবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এস আই অখিল রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অত্যান্ত দুগম খুটিকাটা এলাকার উপেন্দ্রনাথ মন্ডলের বসত ঘরের খাটের নীচে থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর গতকাল রবিবার দুলালকে কোর্ট হাজতে পাঠিয়েছেন বলে থানা অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী জানান। উল্লেখ্য গত ২৮ সেপ্টেম্বর রবেন মন্ডলের অর্ধগলিত লাশ শিবনগর এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার করেন পুলিশ। এসময় রেখা জোয়াদ্দার (৪৫) ও তার ছেলে সংগ্রাম জোয়াদ্দার (২১) গ্রেফতারের পর পুলিশের কাছে হত্যা কান্ডের কথা স্বীকার করে জবান বন্দি দেন।

নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ বন্ধ এবং অপরাধীদের শাস্তির দাবিতে খুলনায় বিএনপির মানববন্ধন পালিত

প্রেস বিজ্ঞপ্তি

সারা দেশে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণের প্রতিবাদে এবং শাসক দলীয় সন্ত্রাসী ধর্ষকদের বিচারের দাবিতে খুলনায় বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। রবিবার বেলা ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপত্বি করেন নগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলহাজ সাহারুজ্জামান মোর্ত্তজা।

সমাবেশে বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, অনিয়ম, অব্যবস্থাপনা এবং নারীর প্রতি সহিংসতার জন্য অবৈধভাবে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সরকারকে দায়ি করে বলেন, এই দলটি যতোবার ক্ষমতায় থেকেছে ততবারই নারীর প্রতি সহিংসতা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। ধর্ষণকারীদের রক্ষা করার পাশাপাশি শততম ধর্ষণের পর সেঞ্চুরি উদযাপনকারীকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃত ধর্ষকরা কারাঅভ্যন্তরে বসে খোশমেজাজে দিন কাটাচ্ছে, যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ৭২ থেকে ৭৫, ৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে আজ পর্যন্ত প্রতিটি দিন ধর্ষিতা নারীর আর্তনাদ আহাজারিতে রিদ্ধ। ৫ বছরের শিশু থেকে ৬০ বছরের বৃদ্ধা কেউই রেহাই পাচ্ছেনা। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ-যুবলীগের কেউ অপকর্ম করলে প্রথমে তাকে বাঁচানোর অপচেষ্টা চালানো হয়। এরপর তার সাথে বিএনপি-জামায়াতের কানেকশন খুজে অপকর্মের দায়ভার বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা চলে।

সমাবেশে বক্তারা বলেন, সারা দেশ আজ ক্ষোভে ফুসছে। শুধু বিএনপিই নয়, সচেতন ছাত্রসমাজ, যুবসমাজ, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ধর্ষকদের বিচার দাবিতে রাজপথে নেমে এসেছে। এতে সরকার ক্ষমতা হারানোর ভয়ে আতংকিত হয়ে পড়েছে। জনভিত্তিহীন এই সরকার প্রশাসনকে ব্যবহার করে ছাত্রলীগ নামধারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে। কিন্ত এভাবে তারা গদি রক্ষা করতে পারবেনা। সরকারের পাপের ষোলকলা পূর্ণ হয়ে গেছে। এখন তাদের বিদায় নেওয়া ছাড়া আর কোন পথ খোলা নেই।

মানববন্ধন কর্মসূচি শুরু হওয়ার আগেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের একাধিক মিছিল সমাবেশস্থলে পৌছায়। হাজারো নেতাকর্মীর পদচারণায় এবং মুর্হুমুর্হৃ শ্লোগানে সমাবেশস্থল প্রকম্পিত হতে থাকে। ‘মুক্তিযুদ্ধের বাংলায় ধর্ষকদের ঠাই নাই, ধর্ষক লীগের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান, এসো ভাই এসো বোন গড়ে তুলি আন্দোলন’, ইত্যাদি শ্লোগান দেন মিছিলকারীরা। রাস্তার দুপাশ দিয়ে সুশৃঙ্খল ও সারিবদ্ধ ভাবে অবস্থান নেন নেতাকর্মীরা। জনসমাগম বেড়ে যাওয়ায় এক সময় ওই সড়ক দিয়ে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন শফিকুল আলম তুহিন, এহতেশামুল হক শাওন, আজিজা খানম এলিজা, মাসুদ পারভেজ বাবু, মাহবুব হাসান পিয়ারু, একরামুল হক হেলাল, শফিকুল ইসলাম হোসেন, আব্দুল আজিজ সুমন, হেলাল আহমেদ সুমন, সেতারা বেগম, সজীব তালুকদার, আল জামাল ভূইয়া, তরিকুল ইসলাম তারেক, মেহেদী মাসুদ সেন্টু, মোঃ মইদুল হক টুকু, ইয়াজুল ইসলাম এ্যাপোলো, নিঘাত সীমা, মুনতাসির আল মামুন, শামসুন নাহার লিপি, আসাদুজ্জামান আসাদ, মিজানুর রহমান বাবু, মুজাহিদুল ইসলাম টনি, ফারুক হোসেন, সোহরাব হোসেন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, হোসনে আরা চাঁদনী, নাসরিন হক শ্রাবণী, মাহমুদ হাসান বিপ্লব, জোবের আলম তোয়াজ, বেল্লাল হোসেন, ইমরান বিশ^াস, ইশতিয়াক আহমেদ, তাজিম বিশ^াস, শাকিল আহমেদ, আজমাইন হোসেন রাসেল, খান রাজিব, কে এম হেলাল উদ্দিন, সিরাজুল ইসলাম সনি, খান মুরাদ, সৈয়দ ইমরান, শেখ মোঃ শাহিন, বাবুল গাজী, শাহানাজ সরোয়ার, লাভলী, মহিদুল ইসলাম, এস এম শফি, সাইজ উদ্দিন সাজু, আল আমিন হোসেন, কামরুল ইসলাম, মাজহারুল ইসলাম রাসেল, রাজু আহমেদ, জাবির হক, মোঃ সোলাইমান মোল্লা, সোহেল মোল্লা, সামাদ বিশ^াস, মাহমুদ হাসান, মাহবুবুর রহমান, মদিনা আক্তার, সোনিয়া খান, সুমা, লাকি, আকলি, শাহান বেগম প্রমুখ।

মূল্যতালিকা না থাকায় পাঁচ আড়ৎদারের জরিমানা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি :

ব্যবসার লাইসেন্স ও মূল্যতালিকা না থাকায় এবং দীর্ঘদিন ধান মজুদ রাখার অপরাধে মণিরামপুরে পাঁচ আড়ৎদার ও এক চাতাল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী এই অভিযান পরিচালনা করে ৪২ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান ও উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান এসময় উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী বলেন, “অভিযান পরিচালনাকালে দেখা যায় পৌর এলাকার বিজয়রামপুরে ভাই ভাই রাইস মিলের গুদামে দীর্ঘদিনের পুরনো ধান মজুদ রয়েছে। এই অপরাধে চাতাল মালিক মামুনুর রশিদকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া লাইসেন্স, চালান রশিদ ও মূল্যতালিকা না থাকায় মণিরামপুর বাজারের  চালের আড়ৎদার লাল্টু কুন্ডুকে পাঁচ হাজার, তরুন কুন্ডুকে দশ হাজার, পেঁয়াজ ব্যবসায়ি আক্তার হোসেনকে পাঁচ হজার,  আলু ও পেঁয়াজ ব্যবসায়ি আবুল কাশেমকে দুই হাজার এবং আলু ব্যবসায়ি শাহাব উদ্দিনকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী

তথ্য বিবরণী

 ‘শিশুর সাথে শিশুর তরে, বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্য নিয়ে পালিত হওয়া বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ রবিবার সকালে খুলনা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়। সমাপনীতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জীবনের জন্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের এ্যাডভোকেসি ও টেনিং অফিসার অনিদিতা বিশ^াস, শিশু শিক্ষার্থী আয়শা সিদ্দিকা প্রমুখ। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।

অতিথিরা বলেন, শিশুদের সাথে সহনীয় আচরণ করতে হবে। শিশুরা আগামীতে দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষার ওপর জোর দিতে হবে। শিশুদের জন্য যে অধিকার গুলো রয়েছে তা নিশ্চিত করা গেলে সমাজ থেকে অবক্ষয় দূর হবে। সন্তান কোথায় যায়, কি করে, কার সাথে মেলামেশা করে তা অভিভাবকদের খেয়াল রাখতে হবে। শিশুর স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও কল্যাণ নিশ্চিত করতে অভিভাবকসহ সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান অতিথিরা।

পরে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন। জীবনের জন্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও শিশু একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

তথ্য বিবরণী

মাদকের সাথে যুক্ত এমন কারও জন্য খুলনা আওয়ামী লীগের কেউ তদবির করে না। মাদকের সাথে যুক্তরা দলের কেউ নয়। এলাকার মাদক সংশ্লিষ্ট ও বখাটেদের বিরুদ্ধে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দমন অভিযানে রাজনরীতিবিদদের নিজ উদ্যোগে সহায়তা করতে হবে। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক রবিবার সকালে অনলাইন জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের সভায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ হতে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসকল কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।

এসময় সিটি মেয়র আরও বলেন, করোনাভাইরাস প্রতিরোধে আগে মতোই লড়াই চালিয়ে যেতে হবে। আসন্ন দুর্গাপূজা উদযাপনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল আনুষ্ঠানিকতা পালনে তৎপর থাকতে হবে। ম-পে প্রবেশ ও প্রস্থানের ভিন্ন পথ, প্রবেশপথে হাত ধোয়ার ব্যবস্থা  ও সকলের মুখে মাস্ক পরিধাণ নিশ্চিত করা আবশ্যক।

সভায় খুলনা মেট্রোপলিটন ও জেলা পুলিশের পক্ষ হতে আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ বিষয়ে সকলকে অবহিত করা হয়।

সভায় খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার রকিবুল ইসলাম, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলী, সিভিল সার্জন ডা. সুজাত আহমেদসহ খুলনার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনও, ওসি, মুক্তিযোদ্ধা আলমগীর কবীরসহ কমিটির সদস্যরা অংশ গ্রহণ করেন।

সভায় জানানো হয় বিগত আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে খুলনা মহানগরী অধিক্ষেত্রে দায়ের করা মামলা সংখ্যা ৩৩টি বৃদ্ধি পেয়েছে। জেলা অধিক্ষেত্রে আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বরে দায়রকৃত মামলা পাঁচটি কমেছে। খুলনা জেলায় বিগত মাসে ১৭টি আইনের আওতায় ৭৪টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৭৮টি মামলা দায়ের ও ১৭৮ জনকে দন্ড প্রদান করা হয়। এসময় তিন লাখ ৩০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়।

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা তৈরি ও সক্ষমতা বৃদ্ধিতে এমইএলবিইউ ওয়েব সাইট ও উদ্ভাবনী ধারণার প্রতিযোগিতার উদ্বোধন আজ

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মাঝ থেকে উদ্যোক্তা গড়ে ওঠাকে উৎসাহিত করা এবং উদ্যোক্তা উন্নয়নে এ অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা তৈরির উদ্দেশ্যে ইউরোপিয়ান কমিশন এর ইরোসমাস প্লাস কর্মসূচির অধীনে এমইএলবিইউ (মোর ইন্টারপ্রিনিউরিয়াল লাইফ ইন বাংলাদেশী ইউনিভার্সিটিজ) শীর্ষক একটি প্রকল্পের ওয়েবসাইট ও ফিউচার ফান্ডার্স লিগ কম্পিটিশনের উদ্বোধন করা হচ্ছে। আজ সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান অতিথি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করবেন। উক্ত প্রোগ্রাম সম্পর্কিত সম্যক ধারণা দিবেন জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল এসইপিটি প্রোগ্রামের পরিচালক এবং এমইএলবিইউ প্রকল্পের সমন্বয়কারী জার্মানির লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উটজ ডোম্বার্গার। বক্তব্য রাখবেন পোল্যান্ডের মেরিটাইম ইউনিভার্সিটি অফ স্তেতিন এর ম্যাকিইজ কোপসিজেনেস্কি। স্বাগত বক্তব্য রাখবেন এ প্রকল্পের বাংলাদেশ অংশের সমন্বয়কারী খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ নূরুন্নবী। এই টিমের সদস্য বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ এবং ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম জানান এমইএলবিইউ নিজেস্ব ওয়েবসাইট উদ্বোধনের ফলে বাংলাদেশি শিক্ষার্থী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন তথ্য প্রাপ্তি সহজতর হবে।  এছাড়া প্রতিযোগিতার নিয়মাবলী ও অন্যান্য তথ্যাদিও জানা যাবে। এর ফলে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিক সংখ্যায় এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।   

৬টি সোনার বারসহ এক ব্যক্তি আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর থেকে পায়ুপথে সোনার পাচারের চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। তার কাছ থেক ৬টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির নাম কলিম উদ্দীন (৩৮)। রবিবার (১১ অক্টোবর) সকালে তাকে আটক করা হয়। বিজিবি অধিনায়ক খালেকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রবিবার (১১ অক্টোবর) বিকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিজিবি ৬ ব্যাটালিয়নের অধিনায়ক খালেকুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিজিবির একটি টহল দল কুতুবপুর পাকা রাস্তায় অভিযান চালিয়ে কলিম উদ্দীনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে সোনার বার পাওয়া না যাওয়ায় তাকে এক্সরে করানো হয়। এরপর তার মলদ্বারের কাছে সোনার বারিগুলোর অস্তিত্ব মেলে। সে পায়ুপথ দিয়ে সোনার বারগুলো নিজের শরীরের ভেতরে ঢুকিয়ে পাচারের চেষ্টা করছিল। তাকে অতিরিক্ত পানি পান করিয়ে ৬টি সোনার বার বের করে সেগুলো জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত ৬টি সোনার বারের ওজন ৬৬৮ গ্রাম (৫৭ ভরি ০৫ আনা), যার বর্তমান বাজার মূল্য সাড়ে ৩৯ লাখ টাকা। কলিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে তরুণীর শ্লীলতাহানির অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এক তরুণী শ্লীলতাহানির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আশাশুনি থানায় তিনি এই অভিযোগ করেন। রবিবার (১১ অক্টোবর) আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির এ তথ্য জানান। এজাহারে যাদের নাম রয়েছে, তারা হলেন, উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি সাকিব বিল্লাহ, একই এলাকার রায়হান খোকা, আল আমিন মোড়ল, মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

এজাহার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে ওই তরুণী চাচার মোটরসাইকেলে সাতক্ষীরায় আসছিলেন। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে জাপটে ধরে। তাকে বিয়ের প্রস্তাব দেয় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড় চোপড় টেনে হেঁচড়ে ছিড়ে ফেলে। তিনি জানান, এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তিনি আশাশুনি থানায় গিয়ে অভিযোগ দেন। এ বিষয়ে অভিযুক্ত সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকি বিল্লাহ বলেন, ‘এমন কোনও ঘটনা সেখানে ঘটেনি।’

আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন বলেন, ‘অভিযোগ সঠিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।’ ওসি গোলাম কবির বলেন, ‘ওই তরুণী একটি এজাহার দিয়েছেন। আমরা যাচাই বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা নেবো।’

গেটম্যান ঘুমে, ট্রেনে কেটে দ্বিখ-িত হলেন যুবক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় ট্রেনে কাটা পড়ে সম্রাট নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাত ১২টার দিকে ফার্মপাড়া রেলগেটে (লেভেল ক্রসিং) এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের চালককে সংকেত দেয়ার জন্য ওই রেলগেটে গেটম্যান থাকলেও ঘটনার সময় তিনি নিজের ঘরে ঘুমাচ্ছিলেন। পরে নিহতের বিষয়টি জানতে পেরে সেখান থেকে পালিয়ে যান তিনি।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নাসির উদ্দীনের ছেলে সম্রাট (১৯) তার মাকে নিয়ে চুয়াডাঙ্গার শহরের ফার্মপাড়ায় বাড়িভাড়া করে থাকতেন। সমবায় নিউ মাকের্টের একটি দোকানে কাজ করতেন তিনি। শনিবার রাতে কাজ শেষ করে ফিরছিলেন বাড়িতে। ফার্মপাড়া রেলগেটে এসে দেখেন চুয়াডাঙ্গা থেকে দর্শনামুখী একটি মালবাহী ট্রেন অতিক্রম করছে। সম্রাট অপর লাইনের ওপর দাঁড়িয়ে ট্রেনটির পার হওয়ার অপেক্ষা করছিলেন।

হঠাৎ ছুটে আসে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস। মালবাহী ট্রেনের শব্দের কারণে সীমান্ত এক্সপ্রেসের শব্দ বুঝতে না পেরে ওই লাইনের ওপরই দাঁড়িয়ে ছিলেন তিনি।

এ সময় সীমান্ত এক্সপ্রেসের ধাক্কায় প্রায় ১শ মিটার সামনে গিয়ে পড়েন সম্রাট। পরে তার শরীরের ওপর দিয়ে চলে যায় আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস। কোমর থেকে দ্বিখ-িত হয়ে যায় সম্রাটের দেহ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফার্মপাড়া লেভেল ক্রসিংয়ে কোনো গেট না থাকলেও ট্রেনের চালককে সংকেত দেয়ার জন্য সবসময় একজন করে দায়িত্বে থাকেন। তবে শনিবার রাতে সংকেত দেয়ার জন্য কেউ আসেননি। গেটম্যান ছিলেন নিজের ঘরে। দুর্ঘটনার খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই রইস উদ্দীন শরিফ জানান, ট্রেন দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

সালাম মূর্শেদী, এ্যাড. সাইফুল ও  সাংবাদিক মিন্টুকে বরিশাল সমিতির  অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

খুলনা – ৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী চতুর্থ বারের মত বিপুল ভোটে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সিনিয়র  সহ-সভাপতি, সাবেক ছাত্র নেতা খুলনা সদর থানা আওয়ামীলীগ ও জেলা আাইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম কার্য নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় এবং ফেডারেশনের অন্যান্য সকল নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ। একই সাথে সমিতির নেতৃবৃন্দ খুলনা প্রেস কাব ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, দৈনিক রাজপথের দাবী’র সম্পাদক  বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু বাংলাদেশ সম্পাদক ফোরামের নির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন। তাঁদের এই বিজয় সমগ্র দক্ষিণাঞ্চলের  সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা পালন করবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিদাতা নেতৃবৃন্দ হলেন সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডভোকেট আব্দুল মালেক, সাধারণ সম্পাদক  আলহাজ্ব রোটাঃ ইঞ্জিনীয়ার রুহুল আমিন হাওলাদার এবং আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম, এইচ এম তৌহিদ, আলহাজ্ব মোঃ মনির হোসেন, কাজী নুরুল ইসলাম, আলহাজ্ব রোটাঃ মোঃ আলতাফ হোসেন, তসলিম আহমেদ আশা, খলিলুর রহমান,  আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল, অধ্যাপক এম এ মান্নান বাবলু, আলহাজ্ব চ.  ম. মজিবর রহমান, আলহাজ্ব কাঞ্চন আলী খান, প্রকৌশলী মাহবুবুর রহমান শামীম,  ইঞ্জিনীয়ার কাজী এনায়েত হোসেন, প্রধান শিক্ষক লিয়াকত হোসেন,  হুমায়ুন কবির খান, আবুল কালাম কবির, আলহাজ্ব আমজাদ হোসেন,  মজিবর রহমান, হুমায়ুন কবির বালি, এ্যাডভোকেট শহিদুল ইসলাম, কহিনুর কাঞ্চন, এ্যাড. মাসুম বিল্লাহ, খুরশিদ জাহান আসমা, শিক্ষক আবুল কালাম,  অধ্যক্ষ আঁখি আক্তার,  সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম, তাসলিমা আক্তার লিমা, বিপ্লব কান্তি দাস, সানজিদা আখতার তনু, আসমা আক্তার রিতা,  ডাঃ এন এম বাবুল, সালাম মোল্লা, মনির হোসেন, হোসনেয়ারা বেগম, সরোয়ার হোসেন,  এইচ এম মুনতাকিম সেজান প্রমুখ।

ফুলতলায় ডিবির অভিযানে ২ মাদক ব্যবসায়ী আটকঃ ফেনসিডিল বিদেশী মদ উদ্ধার ট্রাক জব্দ

ফুলতলা প্রতিনিধি

জেলা গোয়েন্দা পুলিশ খুলনার ফুলতলা উপজেলা থেকে ৬০ বোতল ফেনসিডিল, ১১ বোতল বিদেশী মদ ও ১টি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে শনিবার বিকালে ফুলতলা থানায় মাদক আইনে মামলা হয়েছে। পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের ওসি সেখ কনি মিয়ার নেতৃত্বে শনিবার বিকালে ফুলতলার যুগ্নিপাশা দাখিল মাদ্রাসা ও এতিমখানার সামনে এক অভিযান পরিচালনা করেন। এ সময় যশোরের অভয়নগর প্রেমবাগ গ্রামের মৃতঃ সিদ্দিক বিশ্বাসের পুত্র মোঃ রিপন বিশ্বাস (৩৪) এবং একই এলাকার মৃতঃ সাহেব আলী মোল্যার পুত্র মোঃ সাগর মোল্যা (২০) কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল, ১১ বোতল বিদেশী মদ, ১টি কালো ও নীল রং এর ট্রাক (নং-যশোর-ট-১১-০৭৪৪), ১ টি বড় কালো রংয়ের ট্রাভেল ব্যাগ, ২ টি সিমেন্টের বস্তার তৈরী বাজার করা ব্যাগ, ট্রাকের চাবি ও আনুসঙ্গিক কাগজপত্র উদ্ধার করেন।

রামপালে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

রামপাল  (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে শেখ আজমল হোসেন (৩০) নামের এক সাজাপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যা অনুমান ৬   টায় রামপাল থানার এএসআই জসীম বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আজমল উপজেলার শ্রীফলতলা গ্রামের আল আল আমীনের পুত্র। তার  স্ত্রীর করা পারিজারি মামলায় ৩ মাসের বিনাশ্রম কারাদ-ে দ-িত হয়েছেন বলে পুলিশ জানায়। রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র সমাপনি

ঝিনাইদহ  প্রতিনিধি

ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২০ এর সমাপনি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমি ঝিনাইদহ আয়োজনে রোববার সকালে সমাপনি অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফ উজ্জ-জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক শেখ মোঃ সুরুজ্জামান, জেলা তথ্য অফিসার আবুবকর ছিদ্দিক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান। আলোচনা সভার পর বিভিন্ন বিষয়ে বিজয়ী ২৫ জন শিশুর মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আরিফ উজ্জ জামান পুরস্কার প্রদান করেন।

ঝিনাইদহে ৫ দিন ব্যাপী ইমাম প্রশিক্ষণ শুরু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কোভিড-১৯ সংক্রমন পরিস্থিতিতে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামদের সাথে মতবিনিময় ও ইমামদের ৫ দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার উদ্বোধন করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, ইসলামিক ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক শাহিন বিন জামান, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। আয়োজকরা জানান, আগামী ৫ দিন জেলার ৬ উপজেলার বাছাইকৃত ২৪ জন ইমামকে জঙ্গিবিরোধী, প্রাকৃতিক দুর্যোগে করনীয় ও নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে করনীয় নানা বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করা হবে।

ঝিনাইদহে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি-

‘সবার জন্য মানসিক স্বাস্থ্য: অধিক বিনিয়োগ-অবাধ সুযোগ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আয়োজনে রোববার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: হারুন-অর-রশিদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার ওয়াহিদুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় হতাশাগ্রস্থ ব্যক্তিদের অবহেলা না করে তাদের পাশে দাড়াতে সকলের প্রতি আহ্বান জানান।

পাইকগাছার চাঁদখালীতে ৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

খবর বিজ্ঞপ্তি

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের মৌখালী হাইস্কুল মাঠে ৮দলীয় মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২০ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মৌখালী যুব সংঘ এ খেলার আয়োজন করে। রবিবার (১১ অক্টোবর) বিকাল ৪ঘটিকায় মৌখালী সমাজ কল্যাণ যুব সংঘ ও বীরমুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ স্মৃতি সংসদ এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় মৌখালী সমাজ কল্যাণ যুব সংঘ জয়ী হয়েছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন বাবু, বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মোঃ আঃ হালিম খোকন, মোঃ নূরুল ইসলাম, মোঃ আকরামুল ইসলাম, টিএম হাসানুজ্জামান, আরও উপস্থিত ছিলেন গৌতম রায়, চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আঃ করিম, সাবেক ইউপি সদস্য আঃ আজিজ, যুবলীগের আকবর আলী, সিরাজুল ইসলাম, শিবলী সাদিক, অনিমেশ মন্ডল, সাইফুল ইসলাম, দেবব্রত মন্ডল, আলমগীর হোসেন, সাইফুল সরদার, ছাত্রলীগ নেতা সাব্বির রহমান, মাসুম, মিলন, ফয়জুদ্দিন, সাজু, ফয়সাল, নাহিদ প্রমুখ। ।

শৈলকুপায় মহা আতঙ্কের নাম এখন সাপ” সাঁপের কাঁমড়ে ইবি শিক্ষার্থীর মৃত্যু, দুই মাসে মৃত্যু-১৪

সম্রাট হোসেন, শৈলকুপা (ঝিনাইদহ)প্রতিনিধিঃ   

ঝিনাইদহের শৈলকুপায় সাঁপের কাঁমড়ে রাসেল হোসেন (২০) নামে এক ইবি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া গ্রামে। মৃত্য রাসেল ওই গ্রামের আমজাদ মোল্যার ছেলে ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট এন্ড স্ট্যাডিজ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। পারিবারিক সুত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে নিজ রুমে ঘুমিয়ে ছিল শিক্ষার্থী রাসেল। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে তাকে সাঁপে কাঁমড় দেয়। তার চিৎকারে পরিবারের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে যায় । রবিবার সকাল ১১ দিকে শৈলকুপা হাসপাতালে নিয়ে আসে  ।রোগীর অবস্থা আশঙ্খাজনক হাওয়ায় শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ কনক রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠান । কিন্তু রোগীর মামা কুষ্টিয়া সদর হাসপাতালে না গিয়ে আবার ওঝার বাড়িতে নিয়ে যায় এবং সে খানেই রাসেল মারা যায়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সুন্দরবনে মাছ ধরার পাস চালু রাখার দাবিতে মানববন্ধন জেলেদের

বাগেরহাট প্রতিনিধি

আগামী ১৪ অক্টোবর থেকে পাঁচ নভেম্বর পর্যন্ত ২২দিনের ইলিশ আহরণে নিষেধাজ্ঞার খবরে বাগেরহাটের শরণখোলার সুন্দরবন কেন্দ্রিক প্রায় চার হাজার জেলে পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার। জেলেরা বলেন, আমাদের বিকল্প কোনো আয়ের পথ খোলা নেই। একদিন বনে না গেলে সংসার চলে না। এই অবস্থায় সুন্দরবনে মাছের পাস বন্ধ হলে পরিবার-পরিজন নিয়ে আমাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

অবরোধ চলাকালীন সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরার অনুমতি (পাস) চেয়ে রবিবার সকাল ১১টায় শরণখোলা প্রেস কাবের সামনে মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন সুন্দরবনের কয়েক শ জেলে ও তাদের পরিবারের সদস্যরা। তারা বলেন, আমরা সুন্দরবনের সাধারণ জেলে। আমরা বনের বিভিন্ন ছোট খালে চরগড়া, চরপাটা জাল পেতে ও বড়সি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। আমাদের কোনো জেলের ইলিশ আহরণের জাল নেই। এছাড়া, চলতি বছরের জুন-জুলাই দুই মাস সুন্দরবনে মাছ ধরা বন্ধ ছিল। এখন আবার ২২দিনের অবরোধ। এই ঘোষনায় হাজার হাজার জেলে পরিবারে হাহাকার শুরু হয়েছে। তাই সরকারের কাছে সুন্দরবনে অবরোধ সিথিল করার দাবি জানাই।

সমাবেশে বক্তৃতা করেন মৎস্যজীবি নেতা এমাদুল হক শরিফ, সোলায়মান ফরাজী, জাহাঙ্গীর হোসেন, এসএম মাহাবুব হোসেন সেলু প্রমুখ। কর্মসূচী শেষে প্রধান বন সংরক্ষক (সিসিএফ), বাগেরহাট জেলা প্রশাসক ও পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা বরাবরে এসব দাবি সম্বলিত একটি পত্র প্রেরণ করেন তারা।

এব্যাপারে পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগী বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ২২দিনের অবরোধের এই সময়টা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এই সময়ে মা ইলিশ ডিম ছাড়ার জন্য বঙ্গোপসাগর থেকে উকূলীয় নদ-নদীতে উঠে আসে। তাই মা ইলিশ সংরক্ষণ ও নির্বিঘ্নে ডিম ছাড়ার জন্য সুন্দরবনসহ দেশের সকল জলাশয়ে মৎস্য আহরণ নিষিদ্ধ। জেলেদের দাবি মানবিক হলেও তা অযৌক্তিক।

বাগেরহাটে জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ও দোকানপাট ভাংচুর, শিশুসহ আহত ২

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে একটি বিরোধপূর্ণ জায়গা দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ও দোকানপাট ভাংচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীদের তান্ডবে এ সময় কলিগাতি নতুনহাট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। রবিবার সকাল ১০ টায় দফায় দফায় এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। হামলায় এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। আহত ইকতিয়ার খলিফা (৪৫) বলেন, ‘একই এলাকার চেয়ার উদ্দিনের নিকট থেকে আমি কলিগাতি নতুনহাটে ৫ শতক জমি কিনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। পরবর্তীতে ওই জমি খাস খতিয়ানে গেছে। আমি বর্তমানে খাস জমির উপর রয়েছি। কিন্তু একই এলাকার প্রভাবশালী আউলিয়া শেখ ওই জমি দখল নিতে পায়তারা চালাচ্ছে। এ ঘটনার জের ধরে রবিবার সকালে আউলিয়া ও তার লোকজন আমার বসতবাড়ি এবং দোকানে তান্ডব চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় তারা আমার শিশু কন্যা তাবাচ্ছুম (৩) কে পানিতে ছুড়ে মারে। হামলায় আমি ও আমার শিশু কন্যা গুরুতর আহত হয়েছি।’ ক্ষতিগ্রস্ত ইকতিয়ারের ভাই আশিক খলিফা বলেন, ‘সকাল থেকে আউলিয়া বাহিনী দফায় দফায় হামলা চালায়। এ সময় তাদের তান্ডবে কলিগাতি নতুনহাট এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আমরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি।’ আউলিয়া শেখের মা হাফিজা বেগম (৫৭) সাংবাদিকদের বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা পরিবার। ওই জমি আমার পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি। আজ হতে ১০-১২ বছর আগে ইকতিয়ার খলিফা আমার কাছ থেকে ভাড়া নেয়। সে ভাড়া দিচ্ছে না ঘরও ছাড়ছে না। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রবিবার সকালে ওই জায়গা দখল নিতে গেলে এ সংঘর্ষ বাধে।’

এ ব্যাপারে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর শরিফুল হক বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিআরডিপি প্রকল্প বাস্তবায়নে মোংলা পৌর কর্তৃপক্ষের মতবিনিময় সভা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলা পোর্ট পৌরসভার সিআরডিপি প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে রাস্তা, ড্রেন, কালভাট, ওয়াকওয়ে রাস্তা, বড় পুকুর পাড়, শেলাখাল, কাইনমারী খাল, নদীর পাড়ের সৌন্দয্য বর্ধন কাজের মাস্টার প্লান বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই সকল উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তবায়ন এবং পৌরসভার আগামীর নানা পরিকল্পনা নিয়ে বক্তব্য দেন মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী। সভায় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সিআরডিপি প্রকল্পের মাস্টার প্লানের স্ট্রাকচারাল ও ড্রেনেজ ইঞ্জিনিয়ারসহ পিডিএস কনসালটেন্টরা, পৌরসভার কাউন্সিলর, পৌর নাগরিক ও সাংবাদিক।

খুলনা চেম্বারের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন-২০২০ এ সহ-সভাপতি পদে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী এবং নির্বাহী সদস্য পদে খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম সহ নির্বাচিত সকলকে খুলনা চেম্বারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন খুলনা চেম্বার অব কমার্স। গতকাল এক বিবৃতিতে  উল্লেখ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন-২০২০ এ সহ-সভাপতি পদে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী এবং নির্বাহী সদস্য পদে খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম সহ নির্বাচিত সকলকে এতদাঞ্চলের ব্যবসায়ী সম্প্রদায় ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন খুলনা চেম্বার সভাপতি কাজি আমিনুল হক সহ পরিচালনা পরিষদ। চেম্বার সভাপতি তার বিবৃতিতে বলেন এ অর্জনে আমরা খুলনাবাসি সত্যিই খুব গর্বিত এবং তিনি আশা পোষণ করেন যে তাদের প্রজ্ঞা, বিচক্ষণতা, দূরদর্শিতা ও কর্মদক্ষতার গুনে এতদাঞ্চলে নিয়মিত ফুটবল লীগ চালু হবে এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফিরে আসবে। ভবিষ্যতে তারা বাংলাদেশের ফুটবল অঙ্গনকেও আরও শক্তিশালী ও সাফল্যমন্ডিত করে তুলবেন বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। অন্যান্য বিবৃতিদাতারা হলেন উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান

ফকিরহাটের পিলজংগে জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার বিকাল ৪টায় গণগ্রন্থগার মিলনায়তনে সার্বিক স্বাক্ষরতা, দুর্য়োগ জনিত ঝুকি হ্রাস ও ভার্চুয়াল ব্লাড ব্যাংক গঠন সংক্রান্ত জরিপ কার্যক্রম বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খান শামীম জামাল পলাশ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম ওয়াহিদুজ্জামান। এসময় ইউপি সচিব রাজিব কুমার মজুমদার, প্যানেল চেয়ারম্যান-১ সাধন কুমার দে, ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন, দেলোয়ার হোসেন, আঃ খালেক খান, শংকর দত্ত, আরিফুল ইসলাম, মহিলা সদস্যা শাহানাজ পারভীন পাখি, সাজেদা বেগম ও হোসনেয়ারা বেগম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনও উপস্থিত ছিলেন।

ফকিরহাটে মুজিববর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের বই বিতরন

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে এসজিএসপি-৩ এর অর্থায়নে বই বিতরন অনুষ্ঠান রবিবার বিকাল সাড়ে ৫টায় গণগ্রন্থগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষকলীগের আহবায়ক ও পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান, সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম ওয়াহিদুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক নুর মোহম্মদ, শেখ আব্দুল হালিম, জোঁসনা বসু, সুপ্রভাত চক্রবর্তী মধু, হাওলাদার বিল্লাল হোসেন, প্যানেল চেয়ারম্যান-১ সাধন কুমার দে, ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন, দেলোয়ার হোসেন, ও আঃ খালেক খান সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ^বিদ্যালয়ে পড়–য়া শিক্ষার্থীদের মাঝে বই বিতরন করা হয়। ##

আইন শৃঙ্খলা রক্ষায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভুমিকা অপরসীম : ওসি এজাজ শফী

পাইকগাছা প্রতিনিধি

“আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পুলিশের একটা অংশ। আইন শৃখংলা রক্ষায় তাদের ভুমিকা অপরসীম” খুলনার পাইকগাছায় আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠানে ওসি এজাজ শফী এসব কথা বলেন। রোববার সকালে উপজেলার মাহমুদকাটি অনির্বাণ লাইব্রেরী ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, পাইকগাছা থানা ওসি এজাজ শফী। উপজেলা ও ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের সদস্যরা অংশ নেন। প্রশিক্ষনে অনির্বাণ লাইব্রেরীর সভাপতি অধ্যাপক কালিদাস চন্দ্র ওসি এজাজ শফীকে লাইব্রেরীর একটা প্রকাশনী প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, আক্তারুজ্জামান সহ প্রশিক্ষণার্থীগণ।

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ ও নির্বাচন পরিচালনা কমিটির সাংবাদিক সম্মেলন

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিবৃতির প্রতিবাদে পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ ও নির্বাচন পরিচালনা কমিটি সাংবাদিক সম্মেলন করেছে। রবিবার সকালে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর উপর হামলার প্রতিবাদে বিএনপি ভিত্তিহীন বিবৃতি প্রদান করেছেন। গড়ইখালীতে কোন ঘটনা ঘটেনি। আমরা জানতে পারি জনৈক শামছুল আলম পিন্টু নির্বাচনী প্রচারণায় প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করলে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুরব্বী ও জনসাধারণ তার প্রতিবাদ করে। অথচ, এ ধরণের সংবাদ পরিবেশন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

দেশব্যাপী অব্যাহত নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়ীগেটে মানববন্ধন কর্মসূচী পালিত

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

দেশব্যাপী অব্যাহত নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়ীগেটে মানববন্ধন কর্মসূচী পালিত। ১১ অক্টোবর সকাল ১০ টায় ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংকের আয়োজনে এবং খুলনা ব্লাড গ্রুপ ও ভালবাসার খুলনা’র সহযোগীতায় ফুলবাড়ীগেট শহীদ মিনার চত্বরে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচী চলাকালিন সভাপতিত্ব করেন ফুলবাড়ীগেট ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ রুবেল হোসেন। সাধারণ সম্পাদক সাজু শেখ এর পরিচালনায় বক্তৃতা করেন ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মনিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোল্যা মুজিবুর রহমান, দেবাশীস রায়, মোঃ আনিসুর রহমান, শুভা, অপু, মাহিন, রিফাত , হানিফ মল্লিক, রিয়াজ, ফাহিম, পিয়াশ , তাসিন, রাতুল প্রমুখ।

মহেশপুরে তালা কেটে ২ সন্তানসহ ৩দিন ধরে অবরুদ্ধ গৃহবধূকে উদ্ধার করলো পুলিশ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি ঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামে ৩ দিন ধরে অবরুদ্ধ গৃহবধুকে ২ সন্তানসহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় সংবাদকর্মীদের খবরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে মহেশপুর থানা পুলিশ। নির্যাতিতা গৃহবধু ওই গ্রামের লিটন মুন্সির তৃতীয় স্ত্রী।

ফতেপুর গ্রামের একটি বাড়ির মধ্যে গেট ও ভেতর থেকে ১২ টি তালা ঝোলানো রয়েছে। ভিতরে ২ সন্তান নিয়ে বসে আছে গৃহবধু ফাতেমা জান্নাত।

সেসময় তিনি অভিযোগ করেন, স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা করায় স্বামী ও তার পরিবারের লোকজন তাকে বাড়ির ভেতর তালা লাগিয়ে পালিয়ে গেছে। খাবার নেই, পানি নেই। সন্তান নিয়ে খুবই কষ্টে রয়েছেন তিনি। তিনি অভিযোগ করে বলেন, ১০ বছর আগে ঢাকায় থাকা অবস্থায় প্রেমের সম্পর্কের জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে আব্দুল কাদের লিটন ওরফে লিটন মুন্সির সাথে তার বিয়ে হয়। বিয়ের পর বাবার বাড়ি থেকে ৬ লাখ টাকা যৌতুক এনে দিয়েছেন। বিয়ের পর তার কোল জুড়ে ২ টি ছেলে সন্তান জন্ম নেয়। সন্তান জন্মের পরই লিটন মুন্সী সৌদি আরবে চলে যায়। সম্প্রতি বাড়িতে ফিরে এসে আবারো যৌতুকের জন্য চাপ দিতে থাকে। এক পর্যায়ে তাকে তালাকের জন্য নোটিশ পাঠায়। ২ সন্তান নিয়ে ফাতেমা জান্নাত বিপাকে পড়েন। এ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতা চাইলে এর কোন সুরাহা করতে পারেননি তারা। উপায় না পেয়ে ঝিনাইদহের আদালতে যৌতুক নিরোধ আইনের আওতায় মামলা করেন। মামলা দায়েরের পর স্বামী লিটন মুন্সী বাড়িতে আটকে রেখে বাইরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়।

এই ব্যাপারে মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মেয়েটি আসলে অসহায়। আমি তাদের মধ্যে মিমাংসার চেস্টা করে ব্যার্থ হয়েছি। ভিকটিম ফাতেমা জান্নাতকে আইনের আশ্রয় নিতে বলেছি। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনার সংবাদ শুনে গৃহবধুকে উদ্ধা করা হয়েছে। তাকে সকল প্রকার আইনগত সহযোগিতা প্রদাণের আশ্বাস দেওয়া হয়েছে।