খুলনাঞ্চল রিপোর্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রথম ধাপে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রাথমিকভাবে ১২৫টি সংসদীয় আসনের প্রার্থী ঘোষণা করলো এনসিপি। এই তালিকায় ১৪ জন নারী প্রার্থীও আছেন। গতকাল বেলা ১১টার দিকে এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এসব প্রার্থীর নাম ঘোষণা করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে
দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে এডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা, খাগড়াছড়িতে এডভোকেট মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন।
এদিকে পঞ্চগড়-১ আসনে মো. সারজিস আলম, ঠাকুরগাঁও-২ আসনে মো. রবিউল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে, মো. গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুর-৩ আসনে আ হ ম শামসুল মুকতাদির, দিনাজপুর-৫ আসনে ডা. মো. আব্দুল আহাদ, নীলফামারী-২ আসনে ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, নীলফামারী-৩ আসনে মো. আবু সায়েদ লিয়ন, লালমনিরহাট-২ আসনে রাসেল আহমেদ ও লালমনিরহাট-৩ আসনে মো. রকিবুল হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অপরদিকে মেহেরপুর-১ আসনে মো. সোহেল রানা, মেহেরপুর-২ আসনে এডভোকেট সাকিল আহমাদ, চুয়াডাঙ্গা-১ আসনে মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, ঝিনাইদহ-১ আসনে এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার), যশোর-৪ আসনে মো. শাহজাহান কবীর, মাগুরা-২ আসনে মোহাম্মাদ তরিকুল ইসলাম, বাগেরহাট-২ আসনে মোল্যা রহমাতুল্লাহ, খুলনা-১ আসনে মো. ওয়াহিদ-উজ-জামান, খুলনা-২ আসনে ফরিদুল হক, পটুয়াখালী-১ আসনে এডভোকেট জহিরুল ইসলাম মুসা ও পটুয়াখালী-২ আসনে মুজাহিদুল ইসলাম শাহীন এনসিপি’র হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।









































