Home আঞ্চলিক খালেদা জিয়া দেশপ্রেম ও গণতন্ত্রের জীবন্ত প্রতীক: আজিজুল বারী হেলাল

খালেদা জিয়া দেশপ্রেম ও গণতন্ত্রের জীবন্ত প্রতীক: আজিজুল বারী হেলাল

10


।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনাু৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি নাম নয়, একটি ইতিহাস। একজন গৃহিণী থেকে তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তার উত্থান দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত। আজ তার সুস্থতার জন্য শুধু তেরখাদার মানুষ নয়, সারাদেশের মানুষ মহান আল্লাহর দরবারে দোয়া করছে।


বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় খুলনার তেরখাদায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে তেরখাদা উপজেলার ইখড়ী কাটেংগা স্কুল মাঠে তেরখাদা উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আজিজুল বারী হেলাল বলেন, “বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপারসন নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। স্বৈরশাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামে তার ভূমিকা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বারবার নির্যাতন, কারাবরণ ও অসুস্থতার মাঝেও তিনি দেশের মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রশ্নে কখনো আপস করেননি। তিনি আরও বলেন, “আজ এই মাঠে যারা উপস্থিত হয়েছেন, সবাই নির্যাতিত ও নিপীড়িত মানুষের প্রতিনিধি। আপনাদের খাঁটি মন থেকে করা দোয়া মহান আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ।

দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা মানেই গণতন্ত্রকামী মানুষের নতুন করে আশার আলো ফিরে পাওয়া।” তেরখাদা উপজেলা বিএনপির সার্চ কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলি জুলু, খায়রুল মোল্লা, শেখ আব্দুর রশিদ ও আনিসুর রহমান আনিস। তারা বলেন, খালেদা জিয়ার অসুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি বড় ক্ষতি। তার দ্রুত আরোগ্য কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া ও আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে তেরখাদা উপজেলা বিএনপির নেতা সাইফুর রহমান মিন্টু মোল্লা, কামরান হাসান, বলু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, নান্টা মোল্লাসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের শেষ পর্বে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের মানুষের শান্তি, গণতন্ত্র ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।