Home আঞ্চলিক প্রস্তুতিমূলক কাজেই আটকে আছে পানগুছি সেতু, কষ্টে সাধারণ মানুষ

প্রস্তুতিমূলক কাজেই আটকে আছে পানগুছি সেতু, কষ্টে সাধারণ মানুষ

18


মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন,পানগুছি নদীর ওপর সেতু। প্রায় ৫০ বছর ধরে দাবি থাকলেও এখনও মূল নির্মাণকাজ শুরু হয়নি। ফলে নৌপথ ও ফেরির ওপর নির্ভর করেই প্রতিদিন চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এতে বেড়েই চলেছে জনদুর্ভোগ।
২০২৩ সালের নভেম্বর মাসে বিস্তারিত নকশা ও নির্মাণ তত্ত্বাবধান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরের পর মাটি পরীক্ষার কাজ শুরু হয়। বর্তমানে নদীর দুই তীরে এ কাজ চলছে, যা এক মাসের মধ্যে শেষ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে কনসালটেন্ট হিসেবে নিয়োগ পেয়েছে দক্ষিণ কোরিয়ার কটঘঐডঅ, কুয়েতের ঞঅঊচ এবং বাংলাদেশের ইঈখ অংংড়পরধঃবং খঃফ।
প্রস্তাবিত সেতুটি হবে প্রায় ১ দশমিক ৪ কিলোমিটার দীর্ঘ এবং ১০ দশমিক ৩ মিটার প্রস্থের। দুই লেন বিশিষ্ট এই সেতুতে ফুটপাথও থাকবে। বাজেট ধরা হয়েছে ৯৯২ কোটি টাকা, পাশাপাশি নদী প্রোটেকশন ওয়ালের জন্য বরাদ্দ রয়েছে ৬৫৯ কোটি টাকা।
তবে এতসব প্রস্তুতি সত্ত্বেও দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি। এর ফলে প্রতিদিন জরুরি রোগী পরিবহন, শিক্ষার্থী ও কৃষকেরা পড়ছেন চরম ভোগান্তিতে। স্থানীয়দের অভিযোগ,প্রকল্প অনুমোদন ও নকশা শেষ হলেও কাজ না হওয়ায় তারা আশাহত।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, প্রস্তুতিমূলক কাজ শেষ হলেই টেন্ডার আহ্বান করা হবে। আর চলতি বছরের শেষ নাগাদ মূল সেতুর কাজ দৃশ্যমান হওয়ার আশ্বাসও দিয়েছে তারা।
পানগুছি সেতু নির্মাণ হলে মোরেলগঞ্জ ও শরণখোলার মানুষের যাতায়াত সহজ হবে, গতি পাবে স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্প। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—কবে মিলবে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি?