Home বিনোদন দীপিকার নতুন যাত্রা

দীপিকার নতুন যাত্রা

5


বিনোদন ডেস্ক।।
বলিউডের নায়িকা দীপিকা পাড়ুকোন এবার নতুন ভূমিকায় হাজির হচ্ছেন। মেটা এআই’র নতুন কণ্ঠস্বর হয়ে উঠতে চলেছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের এই নতুন যাত্রার কথা একটি পোস্টের মাধ্যমে নিজেই জানিয়েছেন দীপিকা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে তার ক্যাপশনে দীপিকা লেখেন, এটা খুবই ভালো একটা বিষয়। এবার থেকে আমি মেটা এআই’র সঙ্গে সংযুক্ত হলাম। ইংরেজি ভাষায় আমার কণ্ঠস্বর আমার দেশের পাশাপাশি আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার প্রতিটি মানুষ শুনতে পাবেন। আপনারা সকলে শুনে জানাবেন নতুন এই অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো।

নিঃসন্দেহে দীপিকার ক্যারিয়ারে এ এক নতুন প্রাপ্তি এবং তা যে নায়িকা বেশ উপভোগ করছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভারতীয় তারকাদের মধ্যে দীপিকাই প্রথম যাকে এই ভূমিকায় দেখা যাবে। মা হওয়ার পর কাজের ক্ষেত্রে শর্ত আরোপ করে সমালোচনার শিকার হয়েছেন দীপিকা। তবে সেসবে কর্ণপাত করেননি তিনি। নিজের সিদ্ধান্তে থেকেছেন অনড়। এমনকি আট ঘণ্টা কাজের দাবি জানিয়ে ভাঙ্গার ছবি থেকে বাদ পড়েছিলেন দীপিকা। পরবর্তীকালে বাদ পড়েন ‘কল্কি-২৮৯৮ এডি’ থেকেও। উল্লেখ্য, আগামীতে শাহরুখ খানের সঙ্গে ফের পর্দায় দেখা যাবে দীপিকাকে। ‘কিং’ ছবিতে অভিনয় করছেন নায়িকা, সঙ্গে রয়েছে শাহরুখকন্যা সুহানাও।