খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়ন পরিষদ ও গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ এ এবং পাইকগাছা উপজেলার লস্কর ও সোলাদানা ইউনিয়ন পরিষদে স্ট্রেনদেনিং ট্রাসফরমেটিভ এ্যাকশন ফর রেজিলিয়েন্স (STAR) ফেইজ ২ প্রকল্পের আওতায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স ১৫ অক্টোবর এ কর্মসূচির আয়োজন করে। এই প্রকল্পটির দাতা সংস্থা লাইফ।
কর্মসূচিতে অংশ নেন গঙ্গারামপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. আসলাম হালদার, সোলাদানা ইউনিয়ন চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, লস্করের ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , ইউপি সদস্য আবুল কালাম হাওলাদার, আবুবক্কার সিদ্দীকি, আসমা বেগম, ইউপি সচিব এইচ এম বাবলু, উদ্যোক্তা প্রীতিষ, আবুজার, সমাপ্তি গোলদার প্রমুখ
।
অনুষ্ঠানে লিডার্স এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন শারমিন আরা লিনা, আফজাল হোসেন।
বিশ্ব হাত ধোয়া দিবস অনুষ্ঠানে হাত ধোয়ার গুরুত্ব, প্রয়োজনীয়তা, সময় এবং হাত ধোয়ার ধাপ সমূহ নিয়ে আলোচনা করা হয়। এতে বলা হয়, সাবান দিয়ে হাত ধোয়ার ফলে ডায়রিয়াজনিত রোগ ৩০ শতাংশ কমে যায়। এই অভ্যাস তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ ২০ শতাংশ পর্যন্ত কমাতে পারে। শিক্ষার্থীদের মধ্যে হাত ধোয়ার অভ্যাস স্কুলে অনুপস্থিতির হারও কমাতে পারে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস থাকলে উৎপাদনশীলতাও বৃদ্ধি পায়।
ছোট থেকেই শিশুর হাত ধোয়ার অভ্যাস তার বিকাশ উন্নত করতে সাহায্য করতে পারে। কলেরা, ইবোলা, শিগেলোসিস, সার্স, হেপাটাইটিস ই ও কোভিড-১৯ এর মতো প্রাদুর্ভাব-সম্পর্কিত প্যাথোজেনগুলোর সংক্রমণ কমাতে হাত ধোয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।











































