Home আন্তর্জাতিক যুদ্ধ বন্ধে যে দাবি জানাল হামাস

যুদ্ধ বন্ধে যে দাবি জানাল হামাস

7


আন্তর্জাতিক ডেস্ক।।

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে বেশ কিছু দাবি উল্লেখ করেছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস।গতকাল সোমবার যুদ্ধ বন্ধে মিশরে আনুষ্ঠানিক আলোচনায় বসেছে হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। সেখানে নিজেদের কিছু দাবির কথা উল্লেখ করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আলোচনায় হামাস ও ইসরায়েল ছাড়াও মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও রয়েছেন।

হামাসর মুখপাত্র ফাওজি বারহোম বলেছেন, মিসরে আলোচনারত তাদের প্রতিনিধিরা ‘সব বাধা অতিক্রম’ করার চেষ্টা করছেন। তিনি বলেছেন যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্ত তারা জানিয়ে দিয়েছেন। সেগুলো হলো—

১. একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

২. ইসরায়েলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে।

৩. কোনো ধরনের বাধা ছাড়া গাজায় ত্রাণ পৌঁছাতে দিতে হবে।

৪. বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরে যেতে দিতে হবে।

৫. গাজা পুনর্গঠনের কাজ শুরু করতে হবে। যেটির তত্ত্বাবধান করবে একটি ফিলিস্তিনি জাতীয় প্রশাসন।

৬. বন্দি বিনিময়ের একটি ন্যায্য চুক্তি করতে হবে।

ফাওজি বারহোম অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুদ্ধবিরতির সম্ভাবনা ‘আটকানো ও ব্যর্থ’ করে দেওয়ার চেষ্টা করছেন। যেমনটা ‘ইচ্ছাকৃতভাবে’ তিনি আগে করেছিলে।