Home আঞ্চলিক জুলাই বিপ্লবের পর বিশেষ একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে:...

জুলাই বিপ্লবের পর বিশেষ একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে: তুহিন

16


।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, বিশেষ একটি রাজনৈতিক দল বর্তমানে ঘরে ঘরে জান্নাতের টিকেট বিক্রি করছে। ধর্মকে তারা বাণিজ্যিক পণ্য হিসেবে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে। ওই রাজনৈতিক দলের কেউ কেউ আবার মন্দিরে গিয়ে বলেন, রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। কিন্তু বাস্তবে তারা যা বলেন, তা করেন না; আর যা করেন, তা বলেন না। দীর্ঘদিন তারা ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে সুবিধা ভোগ করেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে সোনাডাঙ্গা থানার ১৭নং ওয়ার্ডে ও সদর থানার ২৩ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এখন রাজনৈতিক অবস্থার পরিবর্তনে নতুন মুখোশ পরে জনগণের সামনে হাজির হয়েছে। বর্তমানে যারা সেই দলের নেতৃত্বে ভোট চাইছেন, তারা ফ্যাসিস্টদের আমলে ছিলেন আরাম-আয়েশে। তুহিন আরও বলেন, জুলাই বিপ্লবের পর তারা ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এজন্য ফ্যাসিস্টদের সঙ্গে গোপন সখ্যতা গড়ে তুলছে। কিন্তু দেশের মুক্তিকামী জনগণ সবই বুঝে। সময় মতো তারা গণতন্ত্রের শক্তি দিয়ে জবাব দেবে। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের লক্ষ্য হওয়া উচিত মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, যেখানে মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত হবে। ধর্ম মানুষের আত্মিক শক্তি, রাজনীতির হাতিয়ার নয়। যারা ধর্মের নামে প্রতারণা করছে, তারা আসলে জনগণের বিশ্বাসকে হত্যা করছে। এদের চেনা দরকার, প্রতিরোধ করা দরকার।
১৭নং ওয়ার্ড বিএনপি: মঙ্গলবার (৭ অক্টোবর) ১৭নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ আজিজুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান মনি, মজিবুর রহমান, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি। সভায় আরও উপস্থিত ছিলেন শেখ ফারুক হোসেন, আহসান মৃধা খোকন, কাজী জলিল, ইয়াসিন মোল্লা, মোঃ মুসা হোসেন খান, তরিকুল ইসলাম বাকার, মোঃ ফরহাদ হোসেন, মোঃ কালাম, শাকারুল সুমন, সুলতান মাহমুদ, এ্যাড. জাহিদুল ইসলাম, নুর হোসেন বাদল, এ্যাড. মাসুম বিল্লাহ, মোঃ আমিরুল ইসলাম, মোঃ মোয়াজ্জেম হোসেন, আতিকুর রহমান রাজু, সাগর আহমেদ, এনায়েত হোসেন, আমিনুল ইসলাম, মাসুদ বিশ্বাস, সরদার আব্দুল ওয়াদুদ, কবির হোসেন জমাদ্দার প্রমুখ।
২৩নং ওয়ার্ড বিএনপি: মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন ২৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইফতেখার হোসেন বাবু এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন, কে. এম. হুমায়ুন কবির, আবুল হাসনাত সিদ্দিক, ইশতিয়াক উদ্দিন লাভলু, নাসির উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ মফিজুর রহমান, ইকবাল কবির জিন্দেগীর, আকবর হোসেন, সুব্রত চ্যাটার্জি, তৌহিদুল ইসলাম বাবু, মোঃ আব্দুল গনি, আবু জাফর, মঈনুল ইসলাম কিরন, সুজন, সাবু, মিঠু, রানা, চোনা, দেবব্রত প্রমুখ নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।