Home জাতীয় হাতকড়াসহ আ. লীগ নেতা ছিনতাই, ২০০ জনের বিরুদ্ধে মামলা

হাতকড়াসহ আ. লীগ নেতা ছিনতাই, ২০০ জনের বিরুদ্ধে মামলা

15


খুলনাঞ্চল রিপোর্ট
বগুড়ার শিবগঞ্জে পুলিশের হাত থেকে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ২০ জনের নাম উল্লেখসহ ২০০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে শনিবার (৪ অক্টোবর) রাতে উপজেলার চকভোলা গ্রামে ওই ঘটনা ঘটে। পরে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন নিজেই বাদী হয়ে মামলাটি করেন।
পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে আসেন। খবর পেয়ে এসআই আল মামুন একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। রাজুকে হাতকড়া পরানোর পর থানায় নেওয়ার সময় তার স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। এক পর্যায়ে তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। দ্রুতই রাজুসহ অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।
পুলিশের দাবি, রিজ্জাকুল ইসলাম রাজুর বিরুদ্ধে আদালতের নির্দেশে পূর্বের একটি মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছিল।