বিনোদন ডেস্ক।।
‘কল্কি-২’ থেকে বাদ পড়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আর সেই কারণ এবার প্রকাশ্যে এলো। জানা গেছে, দীপিকা প্রথম ছবির পারিশ্রমিকের তুলনায় ২৫ ভাগ বেশি দাবি করেছেন।
প্রতিদিনের শুটিং সময়সীমা সাত ঘণ্টায় সীমিত রাখতে চান। প্রযোজকরা বিলাসবহুল ভ্যানিটি ভ্যান ও বিশ্রামের সুযোগ দিতে চাইলেও, তিনি তা প্রত্যাখ্যান করেন। তার ২৫ জনের টিমের জন্য পাঁচতারা হোটেল চাওয়া হয়।











































