স্টাফ রিপোর্টার
‘আয়নাঘর নিয়ে যত ধরনের নির্যাতনের তথ্য এসেছে, আমাকেও সেই ধরনের নির্যাতন করা হয়েছিল। আয়নাঘরে সাত দিন ধরে নির্যাতনের শিকার হয়েছিলাম। শুধু তা-ই নয়, রাষ্ট্রীয় চাপ-হয়রানির মাধ্যমে বিএনপির রাজনীতি ছাড়তে বাধ্য করা হয়েছিল। নির্যাতন ও হয়রানির পরও টানা তিন বছর কারাগারে কাটাতে হয়েছে। ’
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনাতনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন খুলনা-২ আসনের বিএনপিদলীয় সাবেক সংসদ সদস্য ও বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলী আজগর লবী।
মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মোহম্মাদ আলী আজগর লবী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে কাজ করছেন।
মতবিনিময়কালে লবী বলেন, ‘দলের শীর্ষ নেতাদের নির্দেশে নিজ জন্মস্থান ডুমুরিয়া-ফুলতলা আসনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে কাজ করছি। সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারকে নির্বাচনে মোকাবেলা করতে হবে। এ জন্য আমি প্রস্তুত রয়েছি। দিন দিন সেখানে সাধারণ মানুষের আগ্রহ বাড়ছে।’ নির্বাচিত হলে খুলনা-সাতক্ষীরা সড়ক চার লেনে উন্নীত ও বিল ডাকাতিয়ার জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেবেন বলেন আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপি নেতা লবী নির্বাচন প্রসঙ্গে আরো বলেন, জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল। তাদের কখনোই মুক্তিযুদ্ধের সমর্থকরা ভোট দেবে বলে মনে হয়না। বিএনপি মুক্তিযুদ্ধের আর্দশের দল। তারপরও জামায়াতের হেভিওয়েট প্রার্থী মোকাবেলায় ভালো লড়াই হবে।
মতবিনিময়কালে আসন্ন বিসিবি নির্বাচন নিয়েও কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক এই সভাপতি।
তিনি বলেন, ‘আগামীতে বোর্ডে ক্রিকেটবান্ধব ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে আমি তামিম ইকবালকে সমর্থন করব। তিনি ভালো ক্রিকেটার ও মেধাবী। আর খেলা থেকে রাজনীতিকেও দূরে রাখতে হবে। আমি দায়িত্ব পালনকালে বোর্ডে রাজনীতির ছাপ পড়তে দিইনি। ক্রিকেট ও খেলার জন্য কাজ করেছি।’
খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল।
উপস্থিত ছিলেন খুলনা প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, মো. মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সদস্য মো. এরশাদ আলী, এইচ এম আলাউদ্দিন, মো. তরিকুল ইসলাম, কাজী শামীম আহমেদ, সোহরাব হোসেন, রকিব উদ্দিন পান্নু, এহতেশামুল হক শাওন, মো. আনোয়ার হোসেন, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, আনোয়ারুল ইসলাম কাজল, শেখ কামরুল আহসান, মোঃ আলমগীর হান্নান, মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), এস এম নূর হাসান জনি, মো. জাহিদুল ইসলাম, মোহাম্মদ মিলন, দেবব্রত রায়, খলিলুর রহমান সুমন, কে এম জিয়াউস সাদাত, মোঃ নূর ইসলাম (রকি), প্রবীর কুমার বিশ্বাস, মোঃ বেল্লাল হোসেন সজল, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মুহাম্মদ নূরুজ্জামান, আল মাহমুদ প্রিন্স, মোঃ হেলাল মোল্লা, ক্লাবের অস্থায়ী সদস্য ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।











































