Home আঞ্চলিক খুলনায় নগরীতে শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

খুলনায় নগরীতে শিশু ধর্ষিত, ধর্ষক গ্রেপ্তার

17


স্টাফ রিপোর্টার
নগরীর লবনচরা থানা এলাকায় সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুল্লাহ আল মুহিব (১৭) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় তাকে নগরীর লবণচরা থানাধীন দক্ষিণ হরিণটানা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক ওই এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে।
লবনচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান জানান, বর্তমানে ধর্ষণের শিকার হওয়া ওই শিশুটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গ্রেপ্তার মুহিবকে বুধবার আদালতের মাধ্যমের কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান বলেন, ধর্ষণের শিকার হওয়া শিশুটির পরিবার মুহিদের বাড়ির ভাড়াটিয়া।
শিশুটির ঘরে কেউ না থাকার সুযোগে জোর করে ধর্ষণ করে ঐ যুবক। এ ঘটনায় একটি রাজনৈতিক দলের এক নেতা ৪০ হাজার টাকায় বিষয়টি মিমাংসা করার প্রস্তাব দেয় ধর্পষকের পরিবারকে। আর শিশুটির পরিবারকে ঐ নেতা ১৫ হাজার টাকা নিয়ে মিমাংসা করার কথা বলে। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে লবনচরা থানার অফিসার ইনচার্জ কৌশলে ধর্ষক মুহিদকে গ্রেপ্তার করে নিয়ে আসে থানায়। পরবর্তীতে শিশুটির বাবা মঙ্গলবার থানায় এসে লিখিত অভিযোগ দিলে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে। পরে বুধবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।